SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

মক্কায় 'চুম্বন'? অশালীন আচরণে মৃত্যুদণ্ড বাংলাদেশের যুবক-যুবতীর!

Saudi Arabia death sentence: ঠিক কী অপরাধে প্রাণদণ্ড? কীভাবে-ইবা বিচার হল? বিস্তারিত তথ্য জানায়নি সৌদি প্রশাসন। ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে গোটা বিশ্বে

Written By Tanumoy Ghosal
Published: Oct 20, 2026, 08:29 PM IST | Updated: Oct 20, 2026, 08:36 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চুম্বনের শাস্তি ভয়ংকর? মক্কার মসজিদের অশালীনতার অভিযোগে বাংলাদেশের দুই নাগরিকের মৃত্যুদণ্ড। ঠিক কী অপরাধে প্রাণদণ্ড? কীভাবে-ইবা বিচার হল? বিস্তারিত তথ্য জানায়নি সৌদি প্রশাসন। ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে গোটা বিশ্বে।

আরও পড়ুন:  হোয়াইট হাউসে রুদ্ধশ্বাস নাটক: ৫ দিনেই বিদায় কেটির, মিডিয়া ইন্টারভিউয়ের মাঝেই ছাঁটাই ট্রাম্পের প্রেস সেক্রেটারি

ঘটনাটি ঠিক কী?

এক পুরুষ, আরেকজন মহিলা। গত গত ১৪ অক্টোবর মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদ প্রশাসন। ফাঁস হয়ে দিয়েছে তাঁদের। সৌদি আরবের সংবাদপত্র সূত্রে খবর, সাজাপ্রাপ্ত দু'জনের নাম নজরুল ইসলাম আব্দুল বাছির ও সুইটি আখতার।  বলা হচ্ছে, মক্কার মসজিদের ভিতরে অশালীন কাজ করার অভিযোগে গ্রেফতার করা হয় ওই দু'জনকে। ইসলামিক আইনে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

মক্কা মসজিদের ঢুকে কী এমন 'অশালীন' কাজ করেছিলেন ওই দুই বাংলাদেশি যে, একেবারে মৃত্যুদণ্ড দেওয়া হল? তাও আবার এত দ্রুত! তা কিন্তু স্পষ্ট নয়। সোশ্য়াল মিডিয়ায় এই ঘটনা এখন রীতিমতো ট্রেন্ডিং। ছড়িয়ে পড়েছে একাধিক পোস্ট। দাবি করা হচ্ছে, মসজিদের ভিতরে নাকি একে অপর চুম্বন করেছিলেন  নজরুল ও সুইটি! সৌদি প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এই দাবি খারিজও করা হয়, আবার নিশ্চিতও করা হয়। ফলে ধোঁয়াশা আর বেড়েছে।

আরও পড়ুন:  নিষেধাজ্ঞা প্রত্যাহার! আচমকাই মহৎ হয়ে গেলেন ট্রাম্প; ভারতের উপর ১০০% শুল্ক আরোপের আগেই বড় সিদ্ধান্ত

বাংলাদেশের বক্তব্য

বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি, মৃত্যুদণ্ড কার্যকর করার আগে  জেদ্দায়  বাংলাদেশ কনস্যুলেট জেনারেলকে কিছু জানানো হয়নি। গোটা বিষয়টি জানতে চেয়ে প্রথামাফিক সৌদির আরবের পররাষ্ট্র মন্ত্রককে ‘নোট ভার্বাল’ (Note Verbale) পাঠিয়েছে ঢাকা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।

ZEENEWS TRENDING STORIES