SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

সৌদি বিমানবন্দরে আছড়ে পড়ল হুথি ড্রোন, নিহত ২, আহত বহু

Houthi Attack: একের পর এক হুথি হামলায় বিপর্যস্ত সৌদি আরব। ভাঁড়ারে বহু মার্কিন অস্ত্র থাকলেও তা সেভাবে কাজে দিচ্ছে না ড্রোন হামলার বিরুদ্ধে

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 22, 2026, 11:59 AM IST | Updated: Oct 22, 2026, 12:05 PM IST
Image Credit: হুথি হামলা
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৌদি বিমান বন্দরে আছড়ে পড়ল হুথি ড্রোন। ওই হামলায় এক নেপালি-সহ ২ জন প্রাণ হারিয়েছেন। হুথি ড্রোনটি আছড়ে পড়ে পূর্ব সৌদির দাম্মামের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওই হামলায় আহত হয়েছেন ৮ জন। বিমানবন্দরের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে সৌদির অ্যারামকোর তেল শোধনাগারে একটি ড্রোন হামলা হলে সেটি ইন্টারসেপট করে সৌদি সেনা। সেই ধ্বংসস্তূপ আছড়ে পড়ে ও শোধনাগারের উপরে। ওই ঘটনার জেরে ২ জনের মৃত্যু হয়। এদের একজন নেপাল ও অন্যজন ফিলিপিন্সের নাগরিক।

গত সপ্তাহে, সৌদি সরকার জানিয়েছিল, গত ১১ অক্টোবর কিং খালিদ বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ আছড়ে পড়ে। ওই হামলায় একজন নিহত এবং ১১ জন আহত হন। ১০ অক্টোবর ওই বিমানবন্দরে হামলায় ১২ জনের মৃত্যু হয়। ৩০০ জনেরও বেশি মানুষ আহত হন।

আরও পড়ুন-'এক্কেবারে দোরগোড়ায় নতুন বাণিজ্য চুক্তি': ভারতকে নিয়ে ট্রাম্পের মেগা ঘোষণা, চাঙ্গা শেয়ার বাজারও-- বদলে যাবে সমীকরণ?

সৌদিতে একের পর হামলায় মার্কিন বিদেশ দফতর হুথি হামলার কথা মাথায় রেখে তাদের কূটনৈতিক মিশনগুলি থেকে আধিকারিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়া এই অঞ্চলের অন্যান্য বেশ কয়েকটি মার্কিন মিশন থেকেও পরিবারের লোকজনদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে জানা যাচ্ছে। রিয়াদের মার্কিন দূতাবাস সৌদিতে আরও হুথি হামলার আশঙ্কা প্রকাশ করেছে।

সৌদি আরবে শায়বাহ ওয়েলফিল্ডে এক হামলায় এক ভারতীয় আহত হয়েছেন বলে জানিয়েছেন সৌদি আরবে ভারতীয় দূতাবাস। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে দূতাবাস জানিয়েছে, আজ শায়বাহ তেলক্ষেত্রে এক হামলায় একজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। আহত ভারতীয় নাগরিককে প্রয়োজনীয় সমস্ত সাহায্ দেওয়া হচ্ছে। 
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES