SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বিদেশ ভ্রমণে বড় ধাক্কা! ১ জানুয়ারি থেকেই ভারতীয়দের জন্য 'ভিসা-ফ্রি' দরজা বন্ধ করছে এই দেশ

Malaysia visa for Indians: ১ জানুয়ারি থেকে ভারতীয়দের জন্য ‘ভিসা-ফ্রি এন্ট্রি’ সুবিধা বন্ধ করছে মালয়েশিয়া। এর ফলে ভ্রমণ বা ব্যবসার কাজে যেতে হলে আগে থেকেই ভিসা নিতে হবে, যার আবেদন ১ ডিসেম্বর থেকে ‘মাই ভিসা’ পোর্টালে শুরু হবে।

Edited By Soumita Khan
Published: Nov 23, 2026, 08:36 IST | Updated: Nov 23, 2026, 08:47 IST
Join

অয়ন ঘোষাল: আগামী বছরের প্রথম দিন থেকে ভারতীয়দের জন্য ভিসা ছাড়া মালয়েশিয়ায় প্রবেশের সুবিধা বন্ধ করতে চলেছে কুয়ালা লামপুর। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এমনটাই দাবি করেছে সেদেশের অভিবাসন দফতর। তারা জানিয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে ভারতীয় নাগরিকদের আর ‘ভিসা-ফ্রি এন্ট্রি’র সুবিধা দেওয়া হবে না। ফলে মালয়েশিয়ায় বেড়ানো, ব্যবসা অথবা অন্য কোনও কাজে গেলে আপনাকে সংশ্লিষ্ট অভিবাসন দফতরে আপনাকে পাসপোর্ট দেখিয়ে এবং কারণ দর্শিয়ে আগে থেকেই সেদেশের ভিসা করে নিতে হবে।

এত দিন পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশ ভারতীয় নাগরিকদের জন্য ভিসা ছাড়াই ৩০ দিন পর্যন্ত থাকার সুবিধা দিয়েছিল। যার মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হতে চলেছে। কুয়ালা লামপুর জানিয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকেই ‘মাই ভিসা’ পোর্টাল-এ ভিসার জন্য আবেদন করা যাবে।

আরও পড়ুন: শেখ হাসিনার সই জাল? পাসপোর্ট-এনআইডির আবেদনে নতুন বিতর্ক!

কারণ?

কুয়ালা লামপুরের ভারতীয় হাই কমিশন জানিয়েছে, ভিসা ফ্রি এন্ট্রি-র সুবিধা ব্যবহার করে মালয়েশিয়ায় এসে ভারতীয়দের একাংশের মধ্যে চাকরি খোঁজার প্রবণতা ক্রমশঃ বাড়ছে। এ ভাবে মালয়েশিয়ায় এলে ‘ওভারস্টেয়িং’-এর ঝুঁকি বেড়ে যায়। মালয়েশিয়ার চাকরি প্রার্থী যুবসমাজ দীর্ঘদিন ধরে এই বিষয়ে অভিযোগ জানিয়ে আসছে। পাশাপাশি সেদেশে বাড়ছে অবৈধ ভারতীয় অনুপ্রবেশকারী ঝুঁকি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ZEENEWS TRENDING STORIES