জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বদলের বাংলায় এবার অ্যাপ বাইকে কড়াকড়ি! হলুদ নম্বর প্লেট বাধ্যতামূলক? বাইক চালকদের আনা হবে ট্যাক্সের আওতায়? পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ে মন্তব্যে জল্পনা তুঙ্গে।
চটজলদি কোথাও যাওয়ার ক্ষেত্রে বাইকের কার্যত কোনও বিকল্প নেই। আর সেই বাইক যদি অ্যাপ নির্ভর হয়, তাহলে তো কথাই নেই। চার চাকার তুলনায় সস্তা, আবার আবার দ্রুত গন্তব্য়ে পৌঁছ দিতেও সক্ষম। চালকের যেমন সূবিধা, তেমনি লাভবান চালকরাও। কিন্তু সেই অ্যাপ বাইক-ই কি কর্মাশিয়াল নম্বর ছাড়া চালানো যাবে?
পরিবরণমন্ত্রী অর্জুন সিং কিন্তু বলছেন, 'নিয়ম আছে কর্মাশিয়াল গাড়িতে রাপিডো চলবে, ওলা চলবে। নম্বর কর্মাশিয়াল হওয়া দরকার। কিছু অসাধু শক্তি আগের সরকারের নেতাদের ধরে প্রাইভেট গাড়ির নম্বর রাপিডোর কাজ করছে। দুর্ঘটনা ঘটলে তো কোনও সুযোগ-সুবিধা পাবে না'। তাঁর স্পষ্ট কথা, 'সেজন্য বন্ধ করার জন্য বলছি। আপনাকে একমাস সময়ে দেওয়া হবে, কর্মাশিয়াল নম্বরে বদলে নিন'।
এদিকে অ্যাপ বাইক যাঁরা চালান, তাঁদের অনেকেই ছাত্র। কলেজ বা ইউনিভার্সিটিকে ক্লাস করে অতিরিক্ত সময় ভাড়ায় বাইক চালিয়ে পড়ার খরচ তোলেন। কারও কারও আবার অ্যাপ বাইক চালিয়েই সংসারও চলে। এখন যদি অ্যাপ বাইক কর্মাশিয়াল হয়ে যায়, ট্যাক্সের আওতায় চলে আসে, তাহলে বিপাকে পড়তে হবে। কারণ, সামান্য রোজগার থেকে সরকারকে ট্যাক্স দিতে হলে হাতে আর কিছুই থাকবে না। ফলে চিন্তায় অ্যাপ বাইক চালকরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)