SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ভোটে হারছেন ইসরায়েলের 'বিবি'? ভারতের সঙ্গে সমীকরণ কী হবে? যুদ্ধ কি বন্ধ হবে এবার? নেতানিয়াহুর জায়গায় কে?

Israel Elections 2026: আজ সাজোসাজো রব ইসরায়েল জুড়ে। যুদ্ধবিধ্বস্ত এই ইহুদি রাষ্ট্রে আজ ভোট। কী হবে নেতানিয়াহুর? তিনি জিনবেন, না হারবেন? তিনি জিতলে কী হবে, হারলেই-বা কী হবে? ভারতের সঙ্গে ইসরায়েলর সমীকরণের অঙ্ক কি বদলাবে? নানা প্রশ্ন ভেসে বেড়াচ্ছে মধ্যপ্রাচ্য়ের ভারী বাতাসে।

Written By Soumitra Sen
Published: Oct 27, 2026, 11:09 AM IST | Updated: Oct 27, 2026, 11:15 AM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নানা প্রশ্ন ভেসে বেড়াচ্ছে মধ্যপ্রাচ্য়ের ভারী বাতাসে। যুদ্ধের বারুদের গন্ধে ভারী সেই বাতাস। যুদ্ধের আগুনে প্রদীপ্ত দেশটির আকাশ। সেখানে আজ, মঙ্গলবার ভোট। ২০২৩ সালের ৭ অক্টবর হামাসের হামলার পর এবং তার সূত্রে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এই প্রথমবার জাতীয় নির্বাচন ইসরায়েলে। গাজা ও লেবাননে যুদ্ধ এবং ইরানে বিমান হামলার আগুন-উত্তাপের মধ্যেই অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আসন হারানোর জোর আশঙ্কা। তবে, পাশাপাশি, তাঁর প্রতিদ্বন্দ্বীদেরও ক্ষমতা দখলের পথটা তত সহজ নয়।

আরও পড়ুন: বায়োমেট্রিক এবার ভারতীয় ভিসাতেও! সোমবার থেকেই নিয়মে এল বিরাট বদল! ভিসা পেতে কি 

বেঞ্জামিন নেতানিয়াহু

১৯৯০-এর দশকে প্রথম মেয়াদে দায়িত্ব পালনের পরে ২০০৯ সাল থেকে টানা দীর্ঘদিন ক্ষমতায় ৭৭ বছর বয়সি বেঞ্জামিন নেতানিয়াহু। সমর্থকদের কাছে তিনি 'কিং বিবি' নামে পরিচিত। তাঁরা বিশ্বাস করেন, নেতানিয়াহু-ই ইসরায়েলকে সুরক্ষিত রাখতে পারেন। তবে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা ও দেশে চলতি দুর্নীতি মামলার কারণে ইদানীং তিনি নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াই করছেন বলেই মত সংশ্লিষ্ট মহলের। ইদানীং তাঁর জনপ্রিয়তাও অনেকটা কমেছে বলেই মত কারও-কারও।

আরও পড়ুন: মদ, সোশ্যাল মিডিয়া, পোশাক নিয়ে বিস্তর বিধি! 

নেতানিয়াহু হারলেই বন্ধ যুদ্ধ?

এ বারের ভোটে কি তবে কুর্সি হারাবেন ‘বিবি’? পরিস্থিতি যা, তাতে বেঞ্জামিন নেতানিয়াহু হেরে যেতে পারেন বলেই আশঙ্কা নানা মহলের। কী হবে সেক্ষেত্রে? নতুন কেউ প্রধানমন্ত্রী হলে কি ইরান, হামাস বা হিজবুল্লার সঙ্গে যুদ্ধ বন্ধ করবে তেল আভিভ? কোন খাতে বইবে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কগুলি? এই সব প্রশ্নের উত্তর খোঁজাটাই তখন ইসরায়েলের পক্ষে সবচেয়ে জরুরি বিষয় হয়ে উঠবে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের।

আইয়াল জামির

নেতানিয়াহু না হয় হারলেন, কিন্তু কে আসবেন তাঁর জায়গায়? নাম শোনা যাচ্ছে আইয়াল জামিরে'র। না, ২০১৫-১৯ সাল পর্যন্ত ইহুদি রাষ্ট্রটির স্থলবাহিনী 'ইজরায়েল ডিফেন্স ফোর্স' বা 'আইডিএফ'-এর প্রধান থাকা জামির কুর্সি পেলেই তড়িঘড়ি যুদ্ধ বন্ধ করে দেবেন, এই ধারণা কষ্টকল্পিতই। কারণ, প্যালেস্টাইনের চরম বিরোধী হিসেবে ইসরায়েলে তাঁর দারুণ জনপ্রিয়তা রয়েছে। তা ছাড়া, হামাসের সামরিক সক্ষমতা ভাঙতে চান তিনি। কোনও অবস্থাতেই ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতেও দেবেন না জামির। ফলে, প্রধানমন্ত্রী হলে 'বিবি'র চেয়েও বেশি আক্রমণাত্মক নীতি নিতে দেখা যেতেই পারে জামিরেকে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES