• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দুনিয়া
  • /বায়োমেট্রিক এবার ভারতীয় ভিসাতেও! সোমবার থেকেই নিয়মে এল বিরাট বদল! ভিসা পেতে কি দেরি হবে এখন?

বায়োমেট্রিক এবার ভারতীয় ভিসাতেও! সোমবার থেকেই নিয়মে এল বিরাট বদল! ভিসা পেতে কি দেরি হবে এখন?

Visa Rule: অস্ট্রেলিয়া সোমবার থেকেই ভারতে ভিসা আবেদনকারীদের জন্য বায়োমেট্রিক নিয়ম প্রসারিত করল। যার ফলে এখন আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে কিছু আবেদনকারীকে আঙুলের ছাপ এবং মুখের ছবি দিতে হবে।

Written BySoumitra Sen
Published: Oct 26, 2026, 07:45 PM IST|Updated: Oct 26, 2026, 08:06 PM IST
joinshare
বায়োমেট্রিক এবার ভারতীয় ভিসাতেও! সোমবার থেকেই নিয়মে এল বিরাট বদল! ভিসা পেতে কি দেরি হবে এখন?

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

2

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

3

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

4

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

5

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ল গাড়ি, প্রি-ওয়েডিং শ্যুটে যাওয়ার পথে মার্মান্তিক পরিণতি ৩ জনের

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভিসার নিয়মে বদল। এবার অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়া ২৬ অক্টোবর, সোমবার থেকে ভারতে ভিসা আবেদনকারীদের জন্য বায়োমেট্রিক আবশ্যকতা প্রসারিত করেছে, যার ফলে এখন আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে কিছু আবেদনকারীকে আঙুলের ছাপ এবং মুখের ছবি প্রদান করতে হবে। নতুন নিয়মগুলি ২৬ অক্টোবর বা তার পরে জমা দেওয়া অস্ট্রেলিয়ান ভিসার আবেদনগুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

আরও পড়ুন: ১২৯ কিমি প্রতি ঘণ্টা বেগে ভয়াল ঝড়! বৃষ্টি-প্লাবনে 

অস্ট্রেলিয়ার ভিসা

ইতিমধ্যে মঞ্জুর করা ভিসা এবং কার্যকর হওয়ার তারিখের আগে জমা দেওয়া আবেদনগুলির উপর নতুন এই নিয়মের কোনও প্রভাব পড়বে না। স্বরাষ্ট্র বিভাগ-- যারা অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়া পরিচালনা করে-- আবেদনকারীদের বায়োমেট্রিক তথ্য প্রদানের প্রয়োজন ঘটলে তা জানিয়ে দেবে এবং প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন করতে হবে তা-ও ব্যাখ্যা করে বুঝিয়ে দেবে। আবেদনকারীরা সাধারণত সরাসরি অথবা তাদের অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে ইমেইলে এই সংক্রান্ত সব নির্দেশ পাবেন।

আরও পড়ুন: মদ, সোশ্যাল মিডিয়া, পোশাক নিয়ে বিস্তর বিধি! চুমু বা আঁটসাঁট পোশাকের জেরে হতে পারে

অস্ট্রেলিয়া কেন বায়োমেট্রিক্সে?

অস্ট্রেলীয় সরকার বলেছে, এই পদক্ষেপের লক্ষ্য পরিচয় যাচাই প্রক্রিয়াকে আরও জোরদার করা, জালিয়াতি কমানো এবং বৈধ আবেদনকারীদের পরিচয়ের অপব্যবহার থেকে রক্ষা করা। বায়োমেট্রিক্স কোনো ব্যক্তির পরিচয় যাচাই করার এবং দেশের অভিবাসন ব্যবস্থার কড়াকড়ি জোরদার করার একটি হাতিয়ার।

ভারত-অস্ট্রেলিয়া ভিসা-সম্পর্ক

অস্ট্রেলিয়া ইতিমধ্যেই প্রায় ৬০টি দেশের ভিসা আবেদনকারীদের কাছ থেকে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে। এবার ভারত সেই তালিকায় ঢুকল। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ান হাই কমিশন বলেছে, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে জনগণের পারস্পরিক সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। যেহেতু আরও বেশি সংখ্যক ভারতীয় ইদানীং ভ্রমণ, পড়াশোনা, কাজকর্ম ইত্যাদি সূত্রে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন, তাই অস্ট্রেলিয়া ভারতের ক্ষেত্রে তাদের ভিসা প্রক্রিয়াকে আরও নিরাপদ, আরও কার্যকর ও আরও নির্ভরযোগ্য রাখতে চায়।

ভিসা পেতে দেরি?

নতুন নিয়মের কারণে কি ভিসা প্রক্রিয়াকরণে বিলম্ব হবে? অস্ট্রেলীয় সরকার জানিয়েছে, বর্ধিত বায়োমেট্রিক প্রয়োজনীয়তা ভিসা প্রক্রিয়াকরণের সময়কে প্রলম্বিত করবে না বলেই মনে করে তারা। তবে আবেদনকারীরা বিজ্ঞপ্তি পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপগুলি যত দ্রুত সম্পন্ন করেন ততই ভালো। বায়োমেট্রিক তথ্য অস্ট্রেলীয় আইন এবং প্রযোজ্য স্থানীয় আইন অনুযায়ী পরিচালিত হবে। ব্যক্তিগত তথ্য এনক্রিপ্টেড চ্যানেলের মাধ্যমে প্রক্রিয়াজাত ও প্রেরণ করা হবে এবং এর নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথেষ্ট সুরক্ষাব্যবস্থাও গ্রহণ করা হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source