সোনার পালঙ্ক তো শুনেছেন, সোনার রাস্তা কখনও শুনেছেন? এবার আপনিও হাঁটবেন অবিশ্বাস্য সেই স্বর্ণসড়কে! বিশ্বে প্রথম
World's First 24 Carat Gold Walkway: সোনার রাস্তা? রূপকথার গল্পেই এরকম হয়। এ একেবারে বাস্তব। রাস্তাকে সোনায় মুড়ে ফেলতে চলেছে একটি দেশ। এ বছরেরই শেষের দিকে রাস্তাটি সকলের জন্য খুলে দেওয়া হবে। এই প্রথম ২৪ ক্যারেট সোনার রাস্তা তৈরি হতে চলেছে পৃথিবীতে। আর সেই কৃতিত্বের অধিকারী হতে চলেছে দুবাই।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোনার রাস্তা? রূপকথার গল্পেই এরকম হয়। এ কিন্তু রূপকথা নয়, ঠাকুরমার ঝুলির কাহিনি নয়, এ একেবারে ঘোর বাস্তব। এ বার রাস্তাকে সোনায় মুড়ে ফেলতে চলেছে একটি দেশ। দেশটির নাম আমিরশাহি। সংযুক্ত আরব আমিরশাহির সরকার ২৪ ক্যারাট সোনা দিয়ে তৈরি একটি রাস্তা নির্মাণ করছে। এ বছরেরই শেষের দিকে রাস্তাটি সকলের জন্য খুলে দেওয়া হবে। এই প্রথম ২৪ ক্যারেট সোনার রাস্তা তৈরি হতে চলেছে পৃথিবীতে। আর সেই কৃতিত্বের অধিকারী হতে চলেছে দুবাই। দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট জানিয়েছে, এই প্রথম ২৪ ক্যারাট সোনা দিয়ে পৃথিবীর দীর্ঘতম রাস্তা তৈরি করতে চলেছে তারা।
আরও পড়ুন: ভোটে 'হেরে গেলেও' কোন মন্ত্রে ক্ষমতায় থেকে যাবেন নেতানিয়াহু?
আকাশকুসুম নয়
আর দু’মাসের মধ্যেই সোনার রাস্তাটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। সংস্থার বাণিজ্যিক বিভাগের সিনিয়র ডিরেক্টর রশিদ আল হারমুদি জানিয়েছেন, কোনও আকাশকুসুম কল্পনা মানুষকে অনন্য অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়াই তাঁদের লক্ষ্য। পাশাপাশি, সোনার ব্যবসা এবং পর্যটনের কেন্দ্র হিসেবে বিশ্ব মানচিত্রে দুবাইকে তুলে ধরতে চান তাঁরা। তিনি জানান, তাঁরা চান দুবাইয়ে 'সোনার পথ' তৈরি করে সকলকে স্বর্ণালি অভিজ্ঞতার অর্জনের সুযোগ করে দিত।
আরও পড়ুন: ভোটে নেতানিয়াহুর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কে এই
সোনার প্রদর্শনী
স্বর্ণপথ কতটা দীর্ঘ হবে, খরচ কত পড়বে, কত পরিমাণ সোনা লাগবে-- এখনও তার কিছুই খোলসা করেনি দুবাই। পশ্চিম এশিয়ার বুকে বৃহত্তম স্বর্ণ ও গয়না প্রদর্শনীর পরিকল্পনা করছে দুবাই। সোনার এই রাস্তাটি সেই পরিকল্পনাকেই সম্পূর্ণ করে তুলবে বলে মনে করছেন বাজার-বিশেষজ্ঞরা। হারমুদি জানিয়েছেন, ২০২৬ সালের গোড়া থেকে এলাকায় পাইকারি স্বর্ণব্যবসা কেন্দ্রের সংখ্যা ২০ শতাংশ বেড়েছে। সোনা, গয়না, মূল্যবান রত্ন, মহার্ঘ ঘড়ি বিক্রির দোকানের সংখ্যা প্রায় ১৫ শতাংশ বেড়েছে। আগামী বছর এই হার আরও বৃদ্ধি পাবে বলে আশা।
গয়নায় মাইলফলক
সোনার গয়না তৈরিতে ইতিমধ্যেই মাইলফলক তৈরি করেছে দুবাই। ভারতীয় ঝুমকো তৈরি করে দু'টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে সেখানকার এক জুয়েলারি। তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ওজনের এবং সবচেয়ে বড় আকারের সোনার দুল তৈরি করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)