• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দুনিয়া
  • /হিট লিস্টে ভারত, নিশানায় চিন-সহ আরও ১৫ দেশ! শুল্ক চাপানোর প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের?

হিট লিস্টে ভারত, নিশানায় চিন-সহ আরও ১৫ দেশ! শুল্ক চাপানোর প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের?

কারণ এই দেশগুলি নিজেদের শিল্পে ভর্তুকি ও সরকারি সহায়তা দিয়ে উৎপাদন বাড়াচ্ছে। এর ফলে তুলনামূলক কম দামে পণ্য আমেরিকার বাজারে ঢুকছে, সমস্যায় পড়ছেন মার্কিন উৎপাদকরা।

Written ByDebasmita Das
Published: Nov 25, 2026, 12:43 IST|Updated: Nov 25, 2026, 13:25 IST
joinshare
হিট লিস্টে ভারত, নিশানায় চিন-সহ আরও ১৫ দেশ!  শুল্ক চাপানোর প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের?

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
প্রাক-প্রাথমিক থেকেই লটারি, প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর! নির্দেশিকায় আর কী জানাল শিক্ষা দফতর?

প্রাক-প্রাথমিক থেকেই লটারি, প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর! নির্দেশিকায় আর কী জানাল শিক্ষা দফতর?

2

‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের দখল নেব’, হিন্দু হত্যার বদলা নেওয়ার হুঁশিয়ারি অর্জুন সিংয়ের

3

রাজারহাটে রহস্যমৃত্যু! কানে ব্লুটুথ হেডফোন, পাশে ফোন, কথা বলতে বলতেই ঝুলে পড়লেন যুবক...

4

Shocking: উনিশ বছরেই মা হবি? গর্ভবতী মেয়েকে পিটিয়ে, ৩০টা ঘুমের ওষুধ খাইয়ে, গলা টিপে মেরে দিল বাবা-মা-- রক্তাক্ত ‘অনার কিলিং’

5

দেশে ফেরার, আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে হাসিনার, মানবাধিকার একতরফা হতে পারে না: তসলিমা নাসরিন

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের পণ্যে ফের শুল্ক চাপানোর পথে হাঁটতে পারে আমেরিকা। শুধু ভারত নয়, চিন-সহ বিশ্বের আরও ১৫টি দেশের উপর নতুন করে আমদানি শুল্ক বসানোর কথা ভাবছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সংশ্লিষ্ট দেশগুলির শিল্পে সরকারি ভর্তুকি ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়টি খতিয়ে দেখছে ওয়াশিংটন। সেই তদন্তের ভিত্তিতেই নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করা হচ্ছে।

কেন এই পদক্ষেপ করতে চাইছে আমেরিকা? 

ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ভারত-সহ কয়েকটি দেশ নিজেদের শিল্পে ভর্তুকি দিচ্ছে। সরকারি সাহায্যে উৎপাদন ক্ষমতা বাড়ছে সংশ্লিষ্ট দেশের সংস্থাগুলির। ফলে তুলনামূলক কম দামে পণ্য তৈরি করে তারা আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে পারছে। এর জেরে আমেরিকার সংস্থাগুলি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বলে দাবি মার্কিন প্রশাসনের। এই পরিস্থিতি সামাল দিতেই নতুন শুল্কের কথা ভাবা হচ্ছে।

আরও পড়ুন, বাংলাদেশে ফিরলে কী হবে হাসিনার? গিয়েই বিপদের মুখে পড়বেন, না কি চালে মাত হবে

১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারায় গত ১১ মার্চ এই তদন্ত শুরু হয়েছিল। ভারত, চিন, ইউরোপীয় ইউনিয়ন এবং আরও ১৩টি দেশ রয়েছে তদন্তের আওতায়। এই আইনে কোনও দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্যিক লেনদেনের প্রমাণ মিললে, সেই দেশের পণ্যের উপর শুল্ক চাপানোর সুযোগ রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। তদন্তের ফলাফল প্রকাশ করতে পারেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার।

President Trump: "I was criticized for fixing it up and making it look beautiful, fixing broken windows, fixing broken moldings, and it was a mess." https://t.co/21P74z8BWa

— Donald J Trump Posts TruthSocial (@TruthTrumpPost) November 24, 2026

ভারত ও চিন ছাড়াও সম্ভাব্য তালিকায় রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইৎজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ এবং কম্বোডিয়া। তবে প্রত্যেক দেশের জন্য শুল্কের হার এক হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। রিপোর্ট অনুযায়ী, দেশভেদে আলাদা হার নির্ধারণ করা হতে পারে। অতিরিক্ত উৎপাদন ক্ষমতা থাকা দেশগুলির ক্ষেত্রে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের সম্ভাবনার কথাও উঠে এসেছে। 

কী কী এর বাইরে?

ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির মতো কিছু শিল্পপণ্য নতুন শুল্কের আওতার বাইরে থাকতে পারে। কারণ, এই পণ্যগুলির উপর জাতীয় নিরাপত্তার যুক্তিতে আমেরিকায় আগে থেকেই আলাদা শুল্ক রয়েছে। অন্যদিকে, নতুন শুল্ক কার্যকর হলে সংশ্লিষ্ট দেশগুলি থেকে আমেরিকায় রফতানি হওয়া অধিকাংশ পণ্যের উপরই তার প্রভাব পড়তে পারে। 

ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি

এই পরিস্থিতিতে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তির আলোচনাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কয়েক মাস ধরে দুই দেশ একটি অন্তর্বর্তী বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে। আমেরিকার বাজারে ভারতের পণ্যের উপর বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশগুলির তুলনায় কম শুল্ক আদায়ের চেষ্টা করছে নয়াদিল্লি। নতুন শুল্কের পরিকল্পনা সেই আলোচনায় কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর।

আরও পড়ুন, বিজয় দিবসেই বাংলাদেশে ফিরছেন হাসিনা! বিদেশ প্রতিমন্ত্রীর বিস্ফোরক হুঁশিয়ারি প্রাক্তন

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Donald Trump