SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

আমেরিকায় ভয়ংকর ডার্টি বোমা হামলার হুমকি! কী এই ডার্টি বোমা? কতটা বিপজ্জনক? এ কি পরমাণু অস্ত্র? না, রাসায়নিক?

Dirty Bomb Attack: আমেরিকায় হামলা চালাবে ইরান? ট্রাম্পকে তারা ঘোরতর হুমকিও দিল? ওয়াশিংটনে ডার্টি বোমা বা রাসায়নিক অস্ত্র হামলার পরিকল্পনা করছে ইরান। যদিও এই হামলার পরিকল্পনা বাস্তবায়িত করার কোনও সিদ্ধান্ত ইরান নিয়েছে, এমন কোনও তথ্যও কোনও পক্ষের হাতেই নেই! তাহলে?

Written By Soumitra Sen
Published: Nov 18, 2026, 14:29 IST | Updated: Nov 18, 2026, 14:31 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমেরিকায় হামলা চালাবে ইরান? এই নিয়ে ট্রাম্পকে দিল ঘোরতর হুমকিও? এ খবর কি সত্য়? হ্যাঁ, সত্য বইকি! মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলির দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বরিষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে ওয়াশিংটনে ডার্টি বোমা বা রাসায়নিক অস্ত্র হামলার পরিকল্পনা করছে ইরান। যদিও তাদের এই দাবির পক্ষে কোনও সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি। হামলার পরিকল্পনা বাস্তবায়িত করার কোনও সিদ্ধান্ত ইরান নিয়েছে, এমন কোনও তথ্যও কোনও পক্ষের হাতে নেই!

হামলার নানা বিকল্প

একটি প্রখ্যাত মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে সাতজন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার রেফারেন্স দিয়ে বলা হয়েছে, ইরান হামলার বিভিন্ন বিকল্প নিয়ে ভাবছে। কী কী বিকল্প? পরমাণু হামলার কথা তো আগে শোনা যাচ্ছিল। এখন শোনা যাচ্ছে ডার্টি বোমা হামলার কথা। মার্কিন গোয়েন্দারা এক্ষেত্রে ইরানের নানা রকম তৎপরতার আভাস পেয়েছেন। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে বোমা তৈরির উপকরণ মজুত রাখার মতো ভয়াবহ তথ্যও রয়েছে!

কী বলছে হোয়াইট হাউস?

খুব স্বভাবতই এই ধরনের হুমকি পেয়ে নড়েচড়ে বসেছে হোয়াইট হাউস। মার্কিন প্রশাসন জানিয়েছে, সম্ভাব্য সব ধরনের হুমকি ভালো ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে ইরানি হামলার বিশ্বাসযোগ্য কোনও প্রমাণ মেলেনি।

ডার্টি বোমা কী, কতটা বিপজ্জনক?

কিন্তু যদি সেই হামলা ঘটে? তা কতটা ক্ষয়ক্ষতি ঘটাবে? কতটা ভয়ংকর হয়ে উঠবে তা? ডার্টি বোমা আসলে কী জিনিস? তা কতটা বিপজ্জনক? জানা গিয়েছে, ডার্টি বোমা বা তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দেওয়ার যন্ত্রে প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় উপাদান যুক্ত করা হয়। বিস্ফোরণের পর এসব উপাদান আশপাশে ছড়িয়ে পড়ে। পারমাণবিক বোমার মতো সমৃদ্ধ ইউরেনিয়াম বা পারমাণবিক বিক্রিয়ার প্রয়োজন পড়ে না এতে।

‘ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টির অস্ত্র’  

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বোমায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা তুলনামূলক কম। তবে তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি, গণস্বাস্থ্যের ঝুঁকি তৈরি এবং আক্রান্ত এলাকাকে দীর্ঘ সময়ের জন্য ব্যবহার অনুপযোগী করে তোলার ক্ষমতা রয়েছে। এ কারণে একে ‘গণবিধ্বংসী অস্ত্রের’ বদলে ‘ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টির অস্ত্র’ বলা হয়।

ইরানের ক্ষমতা কতটা?

বিশেষজ্ঞদের মতে, তাত্ত্বিকভাবে ইরানের ডার্টি বোমা তৈরির ক্ষমতা রয়েছে। দেশটির অসামরিক পারমাণবিক কর্মসূচি রয়েছে এবং চিকিৎসা ও শিল্পক্ষেত্রে ব্যবহৃত তেজস্ক্রিয় উপাদান পাওয়ার সুযোগও তাদের আছে।  তবে ২০২৫ সালের জুনে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ সমৃদ্ধ প্রায় ৪৪০ কেজি ইউরেনিয়াম ছিল। এই ইউরেনিয়াম ডার্টি বোমার জন্য উপযুক্ত উপাদান নয় বলেই মনে করেন বিশ্লেষকেরা। তবে তাঁদের মত, এমন হামলা চালালে ইরানের অবশিষ্ট কূটনৈতিক গ্রহণযোগ্যতা ধ্বংস হবে এবং তাদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের পথ খুলে যাবে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ZEENEWS TRENDING STORIES