• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দুনিয়া
  • /জনমানবশূন্য এলাকায় ভেঙে পড়ল বিমান, ধরে গেল দাউ দাউ আগুন; পুড়ে ঝলসে ভয়াবহ মৃত্যু সমস্ত যাত্রীর!

জনমানবশূন্য এলাকায় ভেঙে পড়ল বিমান, ধরে গেল দাউ দাউ আগুন; পুড়ে ঝলসে ভয়াবহ মৃত্যু সমস্ত যাত্রীর!

Deadly Plane Acciddent In Siberia: রাশিয়ার সাইবেরিয়ায় বিধ্বস্ত হয়েছে একটি সামরিক পরিবহণ বিমান। এ ঘটনায় বিমানে থাকা ১৯ জনের সকলেই নিহত হয়েছেন। বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল আন-১২ মডেলের সামরিক পরিবহণ বিমান। জনবসতিহীন এলাকায় এটি ভেঙে পড়ে।

Written BySoumitra Sen
Published: Nov 18, 2026, 13:34 IST|Updated: Nov 18, 2026, 13:38 IST
joinshare
জনমানবশূন্য এলাকায় ভেঙে পড়ল বিমান, ধরে গেল দাউ দাউ আগুন; পুড়ে ঝলসে ভয়াবহ মৃত্যু সমস্ত যাত্রীর!

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
সোনার দাম হাজারের ঘর ছুঁতেই বাজার থেকে গায়েব ৬ লক্ষ কোটি টাকা: দেশের মানুষের মাথায় হাত, আপনার জমানো টাকা কোথায় গেল?

সোনার দাম হাজারের ঘর ছুঁতেই বাজার থেকে গায়েব ৬ লক্ষ কোটি টাকা: দেশের মানুষের মাথায় হাত, আপনার জমানো টাকা কোথায় গেল?

2

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগেই পশ্চিমি দেশগুলিকে বিপুল চাপে ফেলে দিলেন জিনপিং ও পুতিন! কী ঘটালেন তাঁরা?

3

KKR IPL 2027: ২৪ গুণ বেড়েছে কেকেআরের বাজারদর! তবুও অর্ধেক শেয়ার বেচছেন জুহিরা, মালিকানায় নতুন মুখ? ম্যানেজমেন্টে উত্তাল ঝড়!

4

হঠাৎ অচল Apple-এর একাধিক পরিষেবা! বড়সড় বিভ্রাটের কারণ সাইবার হামলা নয়, তাহলে নেপথ্যে কী?

5

রাজনীতিতে বড় চমক: ইস্তফা দিয়ে সরে দাঁড়ালেন সাবিনা ইয়াসমিন, ভেঙে পড়ল তৃণমূল-- রাজ্যে ফের গেরুয়া ঝড়, বিরাট ভোটে বিজেপি ক্ষমতায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাশিয়ার দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে দেশটির একটি সামরিক পরিবহণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনায় উড়োজাহাজটিতে থাকা ১৯ জন আরোহীর সবাই মারা গিয়েছেন। গতকাল মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এই তথ্য জানা গিয়েছে। জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণেই এই ভয়ংকর দুর্ঘটনাটি ঘটেছে। বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল আন-১২ মডেলের সামরিক পরিবহণ বিমান। জনবসতিহীন এলাকায় এটি ভেঙে পড়ে।

আরও পড়ুন: অবিশ্বাস্য এক ঐতিহাসিক বৈঠকে তিন বিশ্বনেতা! ট্রাম্প, 

স্থানীয় গভর্নরের বার্তা

দুর্ঘটনাস্থল থেকে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় স্থানীয় গভর্নর ইলিয়া সেরেদিউক বলেন, জরুরি উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তাঁদের প্রধান কাজ দুর্ঘটনার তদন্তে সহায়তা করা। অনলাইনে প্রকাশিত এক ভিডিয়োতে দুর্ঘটনাস্থলটি দেখা গিয়েছে। ইয়াগুনোভো গ্রামের কাছে তোলা ওই ভিডিয়োটি থেকে জানা যাচ্ছে, দুর্ঘটনার সময় উড়োজাহাজটি ওই অঞ্চলের উপর দিয়েই উড়ছিল। খুব স্বাভাবিক ভাবেই পুলিস দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন গভর্নর সেরেদিউক। তিনি জানান, সেখানে একটি হেলিকপ্টার ও চিকিৎসাপরিষেবা ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে। এখন তদন্তকারীদের কাজে সহায়তা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: পর পর ২৩টি গাড়িতে উন্মত্ত ট্রাকের বিধ্বংসী ধাক্কা! 

ভয়ংকর ভিডিয়ো

কী দেখা গিয়েছে ওই ভিডিয়োটিতে? এতে ধ্বংসাবশেষের মধ্যে দমকলকর্মীদের তল্লাশি চালাতে দেখা গিয়েছে। ঘটনাস্থলের কাছেই কয়েকটি অ্যাম্বুল্যান্সও দেখা গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নিরাপত্তা ক্যামেরার একটি ভিডিয়োতে বিমানটি বিধ্বস্ত হওয়ার মুহূর্ত দেখা গিয়েছে বলে মনে করা হচ্ছে। ভিডিয়োতে দূরে আকাশ থেকে একটি আলোকিত বস্তু নীচে পড়তে দেখা যায়। এরপরই ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের আগুনে আকাশ আলোকিত হয়ে ওঠে। তবে দূরত্ব অনেক থাকায় ভিডিয়োটিতে বিমানটি স্পষ্ট দেখা যায়নি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Accident