• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দুনিয়া
  • /BANGLADESH: মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীরদের ভুলেই গেল বাংলাদেশ! 'জয় বাংলা'র সঙ্গেই মুছে দিল আরও চার জাতীয় প্রতীকও

BANGLADESH: মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীরদের ভুলেই গেল বাংলাদেশ! 'জয় বাংলা'র সঙ্গেই মুছে দিল আরও চার জাতীয় প্রতীকও

বাংলাদেশ কোস্ট গার্ড তাদের পাঁচটি জলযানের নাম পরিবর্তন করেছে! এর ফলে জলযানগুলির নাম থেকে 'জয় বাংলা' এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন চারজন নেতার নাম সরিয়ে ফেলা হয়েছে!

Written BySubhapam Saha
Published: Nov 09, 2026, 07:14 PM IST|Updated: Nov 09, 2026, 07:20 PM IST
joinshare
BANGLADESH: মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীরদের ভুলেই গেল বাংলাদেশ! 'জয় বাংলা'র সঙ্গেই মুছে দিল আরও চার জাতীয় প্রতীকও

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
BANGLADESH: মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীরদের ভুলেই গেল বাংলাদেশ! 'জয় বাংলা'র সঙ্গেই মুছে দিল আরও চার জাতীয় প্রতীকও

BANGLADESH: মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীরদের ভুলেই গেল বাংলাদেশ! 'জয় বাংলা'র সঙ্গেই মুছে দিল আরও চার জাতীয় প্রতীকও

2

অনেকেই পেয়েছেন কিন্তু অন্নপূর্ণার ৩০০০ টাকা এখনও জমা পড়েনি আপনার? কেন আটকে আছে? অ্যাকাউন্ট সক্রিয় রাখতে কী করবেন?

3

মুম্বই পালানোর ছক! কলকাতা বিমানবন্দরে পুলিসের জালে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস

4

'পুলিসকে মারতে এলে পুলিস কি রসগোল্লা খাওয়াবে'! রায়গঞ্জে এনকাউন্টারে স্পষ্ট কথা মুখ্যমন্ত্রীর

5

EXPLAINER: যে কোনও মুহূর্তে আমেরিকার পরমাণু প্রলয়? বীভৎস বিপর্যয়ের ভয়ে কাঁপছে ইরান, দেশবাসীকে দেওয়া শুরু আয়োডিন ট্যাবলেট

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশ কোস্ট গার্ডের সাম্প্রতিক পদক্ষেপে সেই দেশে আগুন জ্বলছে! উপকূলরক্ষী বাহিনী তাদের ৫টি গুরুত্বপূর্ণ ভেসেলের নাম বদলাতেই ধেয়ে এসেছে বিতর্কের ঝড়! জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীরদের নাম মুছে ফেলছে! স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদনে এই সিদ্ধান্তের আওতায় ‘বিসিজিএস জয় বাংলা’-র নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’। এছাড়া, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যাকাণ্ডের শিকার জাতীয় নেতাদের স্মরণে রাখা নামগুলিও পরিবর্তন করা হল। এই পদক্ষেপ বাংলাদেশের ভিত্তিগত ইতিহাসের ধারা থেকে এক বড় বিচ্যুতি হিসেবেই দেখা হচ্ছে। জাতীয় নেতাদের নামে নামকরণ করা ৪ জলযানের নতুন নাম হয়েছে ‘বিসিজিএস ফিরোজ কবির’, ‘বিসিজিএস নুরুল ইসলাম’, ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকি’। এগুলি আগে যথাক্রমে ‘বিসিজিএস সৈয়দ নজরুল’, ‘বিসিজিএস তাজউদ্দীন’, ‘বিসিজিএস মনসুর আলী’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’ নামে পরিচিত ছিল।

আরও পড়ুন: যে কোনও মুহূর্তে আমেরিকার পরমাণু প্রলয়? বীভৎস বিপর্যয়ের ভয়ে কাঁপছে ইরান, দেশবাসীকে দেওয়া শুরু আয়োডিন ট্যাবলেট

নাম পরিবর্তনের বিরোধিতা আওয়ামী লীগ

নাম পরিবর্তনের সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে আওয়ামী লীগ। বাংলাদেশের ঐতিহাসিক পরিচয়ের উপর এক উদ্বেগজনক আঘাত বলেই অভিহিত করেছে তারা। জেল হত্যা দিবসের ঠিক কয়েক দিন পরেই নেওয়া এই সিদ্ধান্ত কেবল ভেসেলের নাম পরিবর্তনের বিষয় নয়। উল্লেখ্য ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে চার শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতা, যাঁরা ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম প্রধান সংগঠক ছিলেন—তাদের হত্যার স্মরণে প্রতি বছর ৩ নভেম্বর জেল হত্যা দিবস পালন করা হয়। এই চার নেতা হলেন— সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলি এবং এএইচএম. কামারুজ্জামান। আওয়ামী লীগ এই নাম পরিবর্তনের সিদ্ধান্তকে বাংলাদেশের মূল আদর্শ ও ঐতিহাসিক উত্তরাধিকার থেকে দেশকে দূরে সরিয়ে নেওয়ার একটি ক্রমবর্ধমান প্রচেষ্টার অংশ হিসেবেই দেখছে। তারা এই প্রসঙ্গে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার রাজনৈতিক পরিস্থিতি এবং তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের সঙ্গে কট্টর ইসলামপন্থী দল জামাত-ই-ইসলামির সম্পর্কের বিষয়টি উল্লেখ করেছে। আওয়ামী লীগের মতে, 'জয় বাংলা' কেবল কোনও এক রাজনৈতিক দলের স্লোগান ছিল না! বরং এটি বাংলাদেশ, এর জনগণ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং দেশটির স্বাধীনতার প্রতীক। দল আরও বলেছে, 'কেবল আওয়ামী লীগই ১৯৭১ সালের আদর্শের রাজনৈতিক অভিভাবক হিসেবে ধারাবাহিক ভাবে অটল রয়েছে। আর ঠিক এই কারণেই, সেই উত্তরাধিকার রক্ষা করা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।' দেখা যাক বাংলাদেশ কোস্ট গার্ড ফের অতীতের নামগুলি ফেরায় কিনা!

আরও পড়ুন:  'এক ঘণ্টার মধ্যেই'...! এবারই ইরানে আমেরিকা পরমাণু প্রলয়! ভারতেও তার ভয়াল প্রভাব, হাড়হিম ভবিষ্য়দ্বাণী বিশেষজ্ঞদের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Bangladesh