SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ভারতীয়দের বিদেশে পড়ার স্বপ্নে ইতি? যাওয়ার আগে শেষ কামড়: 'ক্ষ্য়াপা' ট্রাম্পের ভিসার কোপে ভারতীয়দের দরজা বন্ধ আমেরিকায়

US Student Visa Enrollment Decline: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) কঠোর ভিসা নীতি, অ্যাপয়েন্টমেন্টে দেরি এবং ওপিটি (OPT) প্রোগ্রামে ৭০,০০০ ডলার ফি প্রস্তাবের জেরে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলিতে বিদেশি শিক্ষার্থী ভর্তির হার ১৬ বছরের সর্বনিম্নে নেমেছে।

Reported By Nabanita Sarkar Written By Nabanita Sarkar
Published: Nov 16, 2026, 19:59 IST | Updated: Nov 16, 2026, 20:20 IST
Image Credit: ভারতীয়দের জন্য ট্রাম্পের কড়া ভিসানীতি
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) কঠোর অভিবাসন নীতি (Immigration Crackdown), ভিসা অ্যাপয়েন্টমেন্টে দীর্ঘসূত্রিতা এবং পড়াশোনা শেষে কাজের সুযোগের ওপর খাঁড়া নেমে আসায় আমেরিকার উচ্চশিক্ষা ব্যবস্থায় বড়সড় ধস নেমেছে। চলতি শিক্ষাবর্ষে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির হার (International Student Enrollment) আশঙ্কাজনকভাবে কমে গিয়েছে। এর ফলে একদিকে যেমন আমেরিকার প্রথম সারির কলেজগুলি তীব্র আর্থিক সংকটের মুখে পড়ছে, অন্যদিকে মেধাবী বিদেশি পড়ুয়ারা এখন ইউরোপ ও এশিয়ার দেশগুলিকে বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন।

ভিসা জটিলতা ও ওপিটি (OPT) ফি-এর বড় ধাক্কা
 

বিদেশি শিক্ষার্থীদের আমেরিকা বিমুখ হওয়ার পেছনে মূলত তিনটি বড় কারণ কাজ করছে:

মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে তীব্র আর্থিক সংকট
 

বিদেশি শিক্ষার্থীরা সাধারণত সম্পূর্ণ টিউশন ফি (Full Tuition Fees) দিয়ে পড়াশোনা করেন, যা মার্কিন বিশ্ববিদ্যালয়গুলির আয়ের অন্যতম প্রধান উৎস। তাঁদের সংখ্যা কমে যাওয়ায় বড় ধাক্কা লেগেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সিয়াটল ক্যাম্পাসে টানা দ্বিতীয় বছরের মতো বিদেশি পড়ুয়া কমে গত এক দশকের সর্বনিম্ন স্তরে নেমেছে। 

ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে (Ohio State University) ভর্তি প্রায় ১৩ শতাংশ কমে ১৬ বছরের সর্বনিম্নে পৌঁছেছে। এমনকি ইলিনয় ইনস্টিটিউট অফ টেকনোলজি আর্থিক ঘাটতি মেটাতে তাদের তহবিল থেকে ২০০ মিলিয়ন ডলার পর্যন্ত ঋণ নেওয়ার পরিকল্পনা করছে। ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মাইকেল রথ সতর্ক করে বলেছেন, জাতীয়তাবাদের নামে বিদেশি পড়ুয়াদের নিরুৎসাহিত করে আমেরিকা আসলে নিজেদের পায়েই কুড়ুল মারছে।

লাভবান হচ্ছে ইউরোপ ও এশিয়ার দেশগুলো
 

আমেরিকার এই নীতির সরাসরি সুফল পাচ্ছে ইউরোপ ও এশিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। ‘নাফসা’ এবং ‘স্টাডি পোর্টালস’-এর একটি সমীক্ষা অনুযায়ী, গত আগস্ট থেকে অক্টোবরের মধ্যে ইউরোপের ৫০ শতাংশ কলেজে বিদেশি স্নাতক (Undergraduate) শিক্ষার্থী বেড়েছে এবং এশিয়ার ৫৯ শতাংশ প্রতিষ্ঠানে স্নাতকোত্তর (Postgraduate) পর্যায়ে বিদেশি পড়ুয়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ZEENEWS TRENDING STORIES