SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

টাইগার শ্রফ নন, শ্যুটারদের টার্গেটে ছিল অন্য এক সেলিব্রিটি? তদন্তে চাঞ্চল্যকর মোড়

Tiger Shroff: মোট ৭ রাউন্ড গুলি চালায় আততায়ীরা। বন্দুক জ্যাম হয়ে যাওয়ায় বেঁচে যান টাইগার

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 20, 2026, 11:39 PM IST | Updated: Oct 20, 2026, 11:43 PM IST
Image Credit: টাইগার শ্রফ
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার সন্ধেয় বলিউড তারকা টাইগার শ্রফের উপরে গুলি চালানার ঘটনার তদন্তে নতুন মোড়। শ্যুটারদের টার্গেটে ছিল অন্য কেউ, জ্যাকি শ্রফতনয় নয়। এমনটাই উঠে আসছে তদন্তে।

ঘটনার দিন সন্ধেয় জুহুতে একটি ফুটবল ম্যাচ খেলে বেরিয়ে যাচ্ছিলেন টাইগার শ্রফ। সেইসময় তাঁর গাড়ি ঘিরে গুলি চালায় আততায়ীরা। আহত হন টাইগার ও তাঁর গাড়ির চালক। ওই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বিহার থেকে গ্রেফতার করা হয়েছে হৃতিক ওরফে রোশন(২২) ও রেহানকে(১৮)। পাশাপাশি হরিয়ানা থেকে ধৃত ফুল সিং(১৮) নামে এক তরুণ। তিনজন খুব কাছ থেকে একাধিক রাউন্ড গুলি চালায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে।

সূত্রের খবর, জেরায় ওই তিনজন যা স্বীকার করেছে তা চমকে দেওয়ার মতো। তাদের দাবি, টাইগার শ্রফ নয়, তারা মুম্বই এসেছিল অন্য এক হাই প্রোফাইল ব্যক্তিকে খুন করতে।  

তাদের টার্গেটে থাকা ওই ব্যক্তির যাতায়াত রয়েছে এমন এলাকাগুলি খতিয়ে দেখার পর শ্যুটাররা বুঝতে পেরেছিল যে তারা ওই ব্যক্তির নাগাল পেতে পাবে না। তখনই তারা জানতে পারে যে টাইগার শ্রফের কোনও পুলিসি নিরাপত্তা নেই। তখনই তাদের নজর ঘুরে যায় টাইগারের দিকে। তারা টাইগার ও তার ফ্যানদের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের উপরে নজর রাখতে থাকে। তার পরেই তারা জানতে পারে জুহুতে একটি ফুটবল ইভেন্টে যাচ্ছেন টাইগার। তাদের লক্ষ্য ছিল টাইগার শ্রফকে মেরে বলিউডে একটি আতঙ্কের পরিবেশ তৈরি করতে।

উল্লেখ্য, ৩ হামলা কারী টাইগারের গাড়ি লক্ষ্য করে মোট ৭ রাউন্ট গুলি চালায়। আরও গুলি চালানোর পরিকল্পনা তাদের ছিল কিন্তু বন্দুক জ্যাম হয়ে যাওয়ায় তা হয়ে ওঠেনি। টাইগার ও তার গাড়ির চালক আহত হলেও গাড়ি চালিয়ে নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হন।

আরও পড়ুন-সলমন খান থেকে টাইগার শ্রফকে নিশানা, এবার বলিউডে ফিরছে দাউদ-বরদাভাই জমানা?

এদিকে ওই ঘটনার কয়েক ঘণ্টা পর হামলার দায় স্বীকার করে লরেন্সে বিষ্ণোই গ্যাং। তারা দাবি করে টাইগারের উপরে হামলার কারণ হল তাকে সলমনের সঙ্গে সম্পর্ক ছেদ করার কথা বলা হলেও সে তা করেনি। ঘটনার পর একটি অডিও ভাইরাল হয়। সেখানে একজনকে বলতে শোনা যায়, 'আমি অনিল পণ্ডিত। আমি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের মতো। টাইগার শ্রফের সঙ্গে আজ যা হয়েছে তা আণরা করেছি। ওকে অনেক বুঝিয়েছিলাম কিন্তু আমাদের কথা ও শোনেনি। ইন্ডাস্ট্রিতে যে সলমন খানের সঙ্গে কাজ করবে তাকে খুন করা হবে।'

মুম্বই পুলিস সূত্রে সংবাদমাধ্যমের খবর, ৩ হামলাকারীকে অপারেশন করার জন্য ৫০ হাজার টাকা দেওয়া হয় অগ্রিম হিসেবে। সফল হলে আরও টাকা দেওয়ার কথা ছিল। গুলি চালানোর পর তারা তাদের হ্যান্ডলারদের জানায় যে অভিযান সম্পন্ন হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES