৪ দিন আগেই নিজ মুখে নিজের মৃত্যুর 'ভবিষ্যদ্বাণী' করেন নানা! নাচে-গানে অভিনেতার শেষ ভিডিয়ো...
Nana Patekar last video: নানা পাটেকর বলেন, "আমাদের সবাইকেই একদিন না একদিন চলে যেতে হবে। আমি জানি না আগামীকাল আমি এখানে থাকব কি না।" সেই অনুষ্ঠানে নানা পাটেকরকে স্থানীয় শিল্পীদের সঙ্গে 'শামেল' বাজাতে দেখা যায়। স্থানীয় 'দেখনি' নাচ করতে দেখা যায়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এ যেন কাকতালীয় সমাপতন! "সময় হলেই একদিন না একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে..." মাত্র ৪ দিন আগেই নিজে মুখে একথা বলেছিলেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর। আর ৪ দিনের মাথাতেই বলিউডে শোকসংবাদ। 'নানা সম্রাট' নেই! ৪ দিনে আগে যেন নিজে মুখেই নিজের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেন নানা পাটেকর। গোয়ায় এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেতা। সেখানেই 'শামেল' বাজাতে, সবার সঙ্গে নাচ করতে দেখা যায় বর্ষীয়ান অভিনেতাকে। মৃত্যুর আগে এটাই নানা পাটেকরের শেষ ভিডিয়ো।
হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোর ৫:২০ মিনিটে গোয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নানা পাটেকর। গোয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্য়ু হয় তাঁর। মাত্র ৪ দিন আগেই গোয়ার ডোনা পাওলায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। গত ৪ অক্টোবর ডোনা পাওলার অনুষ্ঠানেই তাঁকে শেষবার জনসমক্ষে দেখা যায়। পরনে সাদা কুর্তা, গলায় সাদা গামছা- পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত বিশ্বনাথ "নানা" পাটেকর ডোনা পাওলার 'তাজ সিদাদে দে গোয়া'-র অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিজেই বলেন, "আমাদের সবাইকেই একদিন না একদিন চলে যেতে হবে। আমি জানি না আগামীকাল আমি এখানে থাকব কি না। প্রত্যেক মানুষের জীবনই একদিন এই শেষ পর্যায়ে এসে পৌঁছাবে। তবে তা ঘটার আগে আমার নিজেকে প্রশ্ন করা উচিত, আমি যা করতে চাই, তা কি করতে পারছি?"
সেই অনুষ্ঠানেই স্থানীয় শিল্পীদের সঙ্গে যোগ দিয়ে নাচে-গানে মেতে উঠতে দেখা যায় নানা পাটেকরকে। গোয়ার এই অনুষ্ঠানের ভিডিয়ো-ই মৃত্যুর আগে নানা পাটেকরের জীবনের শেষ ভিডিয়ো। যেখানে তাঁকে স্থানীয় 'দেখনি' নাচ করতে দেখা যায়। গোয়ার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র 'শামেল' বাজাতে দেখা যায়। থিয়েটারের মঞ্চের প্রতি তাঁর যে টান, সেকথাও বলেন তিনি। এও বলেন যে, তিনি নাটক চালিয়ে যেতে চান। নাট্যজীবনের শুরুর দিনগুলোর তাঁর কীভাবে কেটেছে, সেই কথাও ভাগ করে নেন। ভাগ করে নেন প্রথম জীবনে রাজ্যস্তরের নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা ও সেখানে পাওয়া স্বীকৃতির কথাও।
আরও পড়ুন, জেব্রা ক্রসিং আঁকতেন, মাসে আয় মাত্র ৩৫ টাকা! কীভাবে সকলের ‘নানা’ হলেন বিশ্বনাথ?
আরও পড়ুন, ৪৫ মিনিটের আপ্রাণ চেষ্টা ব্যর্থ! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত নানা পাটেকর