• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /বিনোদন
  • /জেব্রা ক্রসিং আঁকতেন, মাসে আয় মাত্র ৩৫ টাকা! কীভাবে সকলের ‘নানা’ হলেন বিশ্বনাথ?

জেব্রা ক্রসিং আঁকতেন, মাসে আয় মাত্র ৩৫ টাকা! কীভাবে সকলের ‘নানা’ হলেন বিশ্বনাথ?

Nana Patekar Property: ছেলেবেলায় পরিবারের আর্থিক পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার পর মাত্র ১৩ বছর বয়সে তাঁকে কাজ শুরু করতে হয়েছিল। সিনেমার পোস্টার এবং জেব্রা ক্রসিং আঁকার মতো কাজ করে মাসে প্রায় ৩৫ টাকা উপার্জন করতেন তিনি। পরে অভিনয় জগতে এসে পাঁচ দশকেরও বেশি সময় ধরে নিজের জায়গা তৈরি করেন।

Written ByDebasmita Das
Published: Oct 08, 2026, 09:44 AM IST|Updated: Oct 08, 2026, 10:03 AM IST
joinshare
জেব্রা ক্রসিং আঁকতেন, মাসে আয় মাত্র ৩৫ টাকা! কীভাবে সকলের ‘নানা’ হলেন বিশ্বনাথ?

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডের এমন এক অভিনেতা যাঁর অভিনয়ের ছটা ছাপিয়ে যেতে পারেনি তাঁর ব্যক্তিত্বকে। নানা পাটেকর তাঁদেরই একজন। প্রথম সারিতে জায়গা করে নেন নানা। কিন্তু অভিনেতা তাঁর জীবনে এমন সময়ও কাটিয়েছিলেন যে ৩৫ টাকা উপার্জনের জন্য আট কিলোমিটার হেঁটে যেতেন। অভিনয়, শক্তিশালী সংলাপ এবং নিজস্ব ব্যক্তিত্বের জন্য হিন্দি ও মারাঠি ছবির দর্শকদের কাছে আলাদা জায়গা তৈরি করেছিলেন তিনি। কিন্তু পর্দার এই তারকার জীবন শুরু হয়েছিল একেবারেই অন্যভাবে।

নানা পাটেকরের আসল নাম বিশ্বনাথ পাটেকর। মহারাষ্ট্রের মুরুদ-জঞ্জিরায় জন্ম তাঁর। ছোটবেলা থেকেই শিল্পের প্রতি আগ্রহ ছিল। তবে মাত্র ১৩ বছর বয়সেই পরিবারের আর্থিক পরিস্থিতি বড় ধাক্কা খায়। সেই সময় থেকেই সংসারের দায়িত্ব সামলাতে তাঁকে কাজ করতে হয়।

পোস্টার আঁকা থেকে অভিনয়ের জগৎ

জীবনের কঠিন সময়ে নানা নানা ধরনের কাজ করেছেন। সিনেমার পোস্টার আঁকা, জেব্রা ক্রসিং আঁকার মতো কাজ করে অর্থ উপার্জন করেছেন। একটি প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় আট কিলোমিটার হেঁটে কাজে যেতেন তিনি এবং মাসে মাত্র ৩৫ টাকা রোজগার করতেন। পরে মুম্বইয়ের স্যার জে জে ইনস্টিটিউট অফ অ্যাপ্লায়েড আর্টসে পড়াশোনা করেন। থিয়েটারের সঙ্গেও যুক্ত হন। অভিনয়ের প্রতি সেই আগ্রহই ধীরে ধীরে তাঁকে নিয়ে যায় বড় পর্দায়।

১৯৭৮ সালে গমন ছবির মাধ্যমে চলচ্চিত্রে তাঁর অভিনয়জীবনের সূচনা। প্রথম দিকে ছোট চরিত্রে অভিনয় করলেও ধীরে ধীরে নিজের অভিনয় ক্ষমতায় নজর কাড়েন। পরিন্দা, ক্রান্তিবীর, তিরঙ্গা, অব তক ছাপ্পান, অগ্নিসাক্ষী, ওয়েলকাম-সহ একাধিক ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে জায়গা করে নেয়।

কীভাবে বিশ্বনাথ হয়ে উঠলেন ‘নানা’?

নানা পাটেকর নামে গোটা দেশ তাঁকে চিনলেও তাঁর আসল নাম বিশ্বনাথ। অভিনয়জীবনে ‘নানা’ নামেই পরিচিতি তৈরি হয়। পরবর্তী সময়ে এই নামটাই তাঁর তারকা-পরিচয়ের অংশ হয়ে যায়। তবে তারকা হয়েও জীবন ছিল সাধারণ। নানা পাটেকরের জীবনযাপনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল তাঁর সাদাসিধে থাকার অভ্যাস। কেরিয়ারের শীর্ষে পৌঁছেও দীর্ঘদিন মুম্বইয়ের আন্ধেরিতে প্রায় ৭৫০ বর্গফুটের এক কামরার ফ্ল্যাটে থাকতেন তিনি। কয়েক দশক আগে বাড়িটি প্রায় ১.১ লক্ষ টাকায় কেনা হয়েছিল। পুণেতে তাঁর প্রায় ২৭ একরের একটি ফার্মহাউস ছিল। সেখানে চাষবাস করতেন নানা। প্রকৃতি ও কৃষির প্রতি তাঁর টান ছিল দীর্ঘদিনের। পরবর্তীতে গোয়ার ডোনা পাওলায় একটি বাড়িও ছিল তাঁর।

আয়ের বড় অংশ সমাজসেবায়

অভিনয়ের বাইরেও নানা পাটেকরের সঙ্গে সমাজসেবার নাম জড়িয়ে রয়েছে। মহারাষ্ট্রের কৃষকদের পাশে দাঁড়ানো, খরায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য করা এবং দুঃস্থদের জন্য কাজ করার পাশাপাশি তাঁর নাম ফাউন্ডেশন-এর কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তাঁর সম্পত্তি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে নানা হিসাব প্রকাশিত হয়েছে। তাঁর মুম্বই, পুণে ও গোয়ার সম্পত্তি মিলিয়ে আনুমানিক ৫০-৮০ কোটি টাকার সম্পদের উল্লেখ আছে। তিনটি গাড়ি রয়েছে অভিনেতার। কোনওটাই বিলাসবহুল নয়।

পর্দার তারকা, বাস্তবে মাটির মানুষ

নানা পাটেকরের জীবনের গল্প তাই শুধু একজন অভিনেতার সাফল্যের কাহিনি নয়। অল্প বয়সে দারিদ্র্য, কঠিন পরিশ্রম এবং নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে উঠে এসে অভিনয় জগতে নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি। তারকা হওয়ার পরও জীবনের সেই সরলতাকে ধরে রেখেছিলেন। তাঁর প্রয়াণের পর ফের সামনে এসেছে সেই পুরনো গল্প, বিশ্বনাথ পাটেকর কীভাবে নিজের লড়াই, প্রতিভা আর জেদ দিয়ে হয়ে উঠেছিলেন সকলের প্রিয় ‘নানা’। ৩ বারের জাতীয় পুরস্কার, চারবারের ফিল্মফেয়ার এবং পদ্মশ্রী প্রাপ্ত অভিনেতার জীবনের শেষটাও খানিকটা লোকচক্ষুর আড়ালেই হল। 

আরও পড়ুন, ৪৫ মিনিটের আপ্রাণ চেষ্টা ব্যর্থ! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত নানা পাটেকর

আরও পড়ুন, চেনা ছবি, নতুন বার্তা! মেয়ের প্রথম জন্মদিনের পরই ফের মা হতে চলেছেন কিয়ারা

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Bollywood News