• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /বিনোদন
  • /৭৫-এ থামল নানা পাটেকরের জীবন, গোয়ার বাড়িতে হৃদ্‌রোগে মৃত্যু! নথিভুক্ত মেডিকো-লিগ্যাল কেস

৭৫-এ থামল নানা পাটেকরের জীবন, গোয়ার বাড়িতে হৃদ্‌রোগে মৃত্যু! নথিভুক্ত মেডিকো-লিগ্যাল কেস

Nana Patekar: বৃহস্পতিবার ভোরে গোয়ার ডোনা পাওলায় নিজের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। চিকিৎসকদের মতে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা, প্রায় ৪৫ মিনিট CPR দেওয়ার পরও তাঁর মৃত্যু হয়।

Written ByDebasmita Das
Published: Oct 08, 2026, 04:38 PM IST|Updated: Oct 08, 2026, 05:06 PM IST
joinshare
৭৫-এ থামল নানা পাটেকরের জীবন, গোয়ার বাড়িতে হৃদ্‌রোগে মৃত্যু! নথিভুক্ত মেডিকো-লিগ্যাল কেস

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় সিনেমায় তাঁর অভিনয়ের আলাদা ভাষা ছিল। সংলাপ বলার ধরন, চোখের অভিব্যক্তি এবং চরিত্রের গভীরে ঢুকে যাওয়ার ক্ষমতার জন্য দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন নানা পাটেকর। বৃহস্পতিবার ৮ অক্টোবর সকালে সেই অভিনেতার প্রয়াণের খবর সামনে এল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

গোয়ার বাড়িতে অসুস্থ হয়ে পড়েন

নানা পাটেকর তখন গোয়ার ডোনা পাওলা এলাকায় নিজের বাড়িতে ছিলেন। ভোরের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট CPR দিয়ে তাঁকে সুস্থ করার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। প্রায় সকাল ৫.২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তাঁর ছেলে মলহার পাটেকর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মেডিকো-লিগ্যাল কেস কেন?

নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় মেডিকো-লিগ্যাল কেস (MLC) নথিভুক্ত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চিকিৎসক ড. শেখর সালকার জানিয়েছেন, ময়নাতদন্তের পরই মৃত্যুর বিষয়ে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে। প্রাথমিকভাবে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার কথাই বলা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তে পৌঁছনো হয়নি।

আরও পড়ুন, জেব্রা ক্রসিং আঁকতেন, মাসে আয় মাত্র ৩৫ টাকা! কীভাবে সকলের ‘নানা’ হলেন বিশ্বনাথ?

দীর্ঘ অভিনয়জীবনের ইতি

থিয়েটার দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন নানা পাটেকর। ১৯৭৮ সালের গমন ছবির মাধ্যমে বড় পর্দায় তাঁর আত্মপ্রকাশ। পরে পরিন্দা, ক্রান্তিবীর, প্রহার, খামোশি, অব তক ছাপ্পান, আপহরণ, নটসম্রাট এবং ওয়েলকাম-এর মতো ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে জায়গা করে নেয়।

ক্রান্তিবীর-এর জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কার-সহ একাধিক সম্মান পেয়েছেন তিনি। ২০১৩ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। অভিনয়ের পাশাপাশি থিয়েটার,পরিচালনা এবং সমাজসেবাতেও যুক্ত ছিলেন তিনি।

শেষকৃত্যে রাষ্ট্রীয় সম্মান

নানা পাটেকরের শেষকৃত্য পুণেতে রাষ্ট্রীয় সম্মানে হবে বলে মহারাষ্ট্রের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী জানিয়েছেন। তাঁর দীর্ঘ অভিনয়জীবন এবং সমাজসেবার জন্যই এই সম্মানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর মৃত্যুতে বলিউড ও মারাঠি চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর অভিনয়ের স্বতন্ত্রতা এবং শক্তিশালী পর্দা উপস্থিতি তাঁকে ভারতীয় সিনেমায় দীর্ঘদিন স্মরণীয় করে রাখবে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Nana Patekar