জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টাইগার শ্রফকে লক্ষ্য করে আচমকা গুলির বর্ষণ। মূহুর্তে বিচলিত হলেও নিজেকে সামলে নেন। অল্পের জন্য রক্ষা পান অভিনেতা। কিন্তু আহত হন তার গাড়ির চালক। তিনজন লোক অভিনেতাকে লক্ষ্য করে গুলি করে এবং পালিয়ে যায়। মুম্বই পুলিস তাদের খুঁজছে। এবার প্রকাশ্যে এল সেই শুটারদের ছবি। একটি ছবিতে দেখা যাচ্ছে দুজন লোক একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে, তাদের একজনের মাথায় কালো টুপি।
মুম্বইয়ের জুহুতে একটি পার্ক থেকে ফুটবল ম্যাচ খেলে বেরোনোর সময় অভিনেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনায় দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। ঘটনায় ব্যবহৃত বাইকটিও উদ্ধার করা গিয়েছে বলে জানা গিয়েছে। হামলার বেশকিছু ভিডিয়ো সামনে আসতেই দেখা যায়, অভিনেতার গাড়ির কাছাকাছিই ঘুরঘুর করছিল হামলাকারীরা।
ফুটবল সেশন শেষে শ্রফকে যখন তাঁর বিএমডব্লিউ সেডান গাড়ির দিকে যাচ্ছিলেন তখন দুজন লোক তাঁকে তাক করে গুলি চালায়। গাড়িটিতে অন্তত পাঁচটি গুলি চালানো হয়েছিল। একজন হামলাকারীকে গাড়ির জানালার ঠিক পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মনে হয় সে আরও এক রাউন্ড গুলি চালানোর জন্য ট্রিগার টানতে যাচ্ছিল,কিন্তু পারেনি। এরপর লোকটিকে সরে যেতে দেখা যায় এবং তৃতীয় এক ব্যক্তির সঙ্গে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
VIDEO | Mumbai: Maharashtra Deputy CM Eknath Shinde (@mieknathshinde) meets actor Tiger Shroff at his residence following the firing incident by unidentified persons on the actor in Juhu on Sunday evening. (Source: DCM Office) (Full video available on PTI Videos - https://t.co/bIyFWTfmBd)
— Press Trust of India (@PTI_News) October 18, 2026
এরপরই ড্রাইভার সিটে বসে গাড়ি ছোটায় হাসপাতালের দিকে। সেখানেই তার গাড়ির চালক ফিরদৌসকে গুলি লাগা অবস্থায় ভর্তি করা হয়। জুহু পুলিস ইতিমধ্যেই অজ্ঞাতপরিচয় হামলাকারীদের বিরুদ্ধে কেস ফাইল করেছে। ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ (১) এবং ৩ (৫) অস্ত্র আইনে মামলা রজু করা হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই অভিযুক্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।
ঘটনার পরই পুলিসের হাতে এসেছে সেই বাইক যেটা করে হামলাকারীরা পালিয়ে গিয়েছিল। শোনা যাচ্ছে, হামলাকারীরা আন্ধেরি স্টেশন থেকে ট্রেনে করেই চম্পট দিয়েছে। সিসিটিভি ফুটেজ দেখেই তাদের পালিয়ে যাওয়ার রাস্তা আন্দাজ করা হচ্ছে। এদিকে হামলার পর টাইগার শ্রফের প্রথম ছবি সামনে আসায় ভক্তরা স্বস্তি পেয়েছেন। ছবিতে টাইগারকে কাঁধ ও বুকে ব্যান্ডেজ পরা অবস্থায় দেখা যাচ্ছে। অভিনেতার হাতেও একটি ব্যান্ডেজ রয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)