SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Aishwarya Rai Bachchan Net Worth: দুবাইয়ে বিলাসবহুল ভিলা! গ্যারেজে Mercedes-Rolls Royce, জানেন ঐশ্বর্যর মোট সম্পত্তির পরিমাণ? আজ ৫৩ বছরে পা বলি ডিভার

'হাম দিল দে চুকে সনম'-এ নন্দিনীর চরিত্রে দর্শকদের মন জয় করা থেকে শুরু করে 'ধুম টু'-র সুনেরি! পর্দায় আগুন ঝরিয়েছেন তিনি। প্রতিটি সিনেমাতেই দুর্দান্ত অভিনয় উপহার দিয়েছেন। সর্বশেষ কাজ 'পোন্নিয়িন সেলভান টু’-তে'

Written By Subhapam Saha
Published: Nov 01, 2026, 05:39 PM IST | Updated: Nov 01, 2026, 05:49 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনি 'টাইমলেস এলিগেন্স'! মিস ওয়ার্ল্ড থেকে দুর্দান্ত সফল অভিনেত্রী! কথা হচ্ছে ডিভা ঐশ্বর্য রাই বচ্চনের। যাঁর এই অসাধারণ যাত্রা আজও অনেকের অনুপ্রেরণা। শুধু দেশেই তাঁর গণ্ডি সীমাবদ্ধ নয়। বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চেও ভারতের প্রতিনিধিত্ব করে বারবার বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করেছেন। ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’, ‘দ্য পিঙ্ক প্যান্থার টু’-র মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও রীতিমতো পরিচিতি। এছাড়াও দীর্ঘ সময় ধরে তিনি এক নামী প্রসাধনী ব্র্যান্ডের মুখ। ১ নভেম্বর, রবিবার ঐশ্বর্যর ৫৩তম জন্মদিন। এই বিশেষ দিনে দেখে নেওয়া যাক তাঁর মোট সম্পত্তির পরিমাণ, যা প্রায় ৯০০ কোটি টাকা বলেই রিপোর্ট। আর বিপুল এই সম্পদের মধ্যে সিনেমা থেকে আয়, ব্র্যান্ড এনডোর্সমেন্ট, কাজের পারিশ্রমিক, রিয়াল এস্টেটে ইনভেস্টমেন্ট এবং আরও অনেক কিছু।

আরও পড়ুন: বিশ্বাস ব্রাদার্স জমানার অবসান, কড়া নিরাপত্তায় টলিপাড়ায় ফেডারেশন নির্বাচন: বুথের বাইরে দাঁড়িয়ে কড়া বার্তা মিঠুনের

ঐশ্বর্যর মোট সম্পদ

তিন দশকের দীর্ঘ অভিনয় জীবনে ঐশ্বর্য 'দেবদাস’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘ধুম টু’, ‘যোধা আকবর’, ‘গুরু’-র মতো স্মরণীয় সব সিনেমায় কাজ করেছেন। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঐশ্বর্যর সিনেমার ফি ১০ কোটি টাকা!। ব্র্যান্ড এনডোর্সমেন্ট করতে তিনি ৬ থেকে ৭ কোটি টাকা নিয়ে থাকেন বলেই শোনা যায়। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯০০ কোটি টাকা বলেই জানা যায়,—যার বড় অংশ আসে এই খাতগুলি থেকে। ঐশ্বর্য নিউট্রিশন সংক্রান্ত একটি স্টার্টআপে ৫ কোটি টাকা বিনিয়োগ করেছেন। ১৯৯২ সালে নিজের জন্মদিনের এই তারকা এক ম্যাগাজিন ক্যাটালগের ফটোশুটের জন্য ১৫০০ টাকা আয় করেছিলেন। ঐশ্বর্যর বান্দ্রায় ২১ কোটি টাকার ৫৫০০ স্কোয়ার ফুটের একটি বাংলো রয়েছে। জানা যায় এই বাংলোয় অত্যন্ত উন্নত সুযোগ-সুবিধা রয়েছে এবং এর নকশা এমনভাবে করা হয়েছে যাতে গোপনীয়তা বজায় থাকে। দুবাইয়ের জুমেইরাহ গলফ এস্টেটের ‘স্যাঙ্কচুয়ারি ফলসে বিলাসবহুল ভিলা রয়েছে। ধারণা করা হয়, এই ভিলার মূল্য ১৫ কোটি টাকা।

আরও পড়ুন: বাড়িতেই রহস্যমৃত্যু, প্রয়াত ‘কাঁটে’ খ্যাত পরিচালক সঞ্জয় গুপ্ত! শোকস্তব্ধ বলিউড

ঐশ্বর্যর গাড়ির কালেকশন:

ঐশ্বর্যর দুর্জান্ত সব গাড়ি রয়েছে। যা অত্যন্ত দামীও। তাঁর সংগ্রহে রয়েছে ১.৩৪ কোটি টাকার একটি Audi A8 L, ১.৬০ কোটির একটি Mercedes Benz S350d Coupe, ২.৮৪ কোটির Lexus LX 570 এবং ৬.৯৫ কোটির Rolls Royce Ghost! বোঝাই যাচ্ছে প্রিমিয়ম এবং আলট্রা লাক্সারি গাড়িই পছন্দ তাঁর।


[ডিসক্লেইমার: এই প্রতিবেদনে উল্লিখিত মোট সম্পদ, পারিশ্রমিক এবং অন্যান্য পরিসংখ্যান বিভিন্ন মিডিয়ার প্রতিবেদন ও ইন্টারনেটে উপলব্ধ তথ্যের ভিত্তিতে সংগৃহীত; এগুলিকে কেবল আনুমানিক হিসেবে গণ্য করা উচিত। প্রকৃত সংখ্যা ভিন্ন হতে পারে]

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES