'ফি আমরা তুলে দেব, ফি নেব না', সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: 'আমরা বসেছিলাম, ৫ বছর অতিরিক্ত দেব, পরের ২ বছর আবেদন করার জন্য়। পরের বছর থেকে কার্যকর হবে। ৫ বছর অতিরিক্ত পাবেন চাকরি আবেদন করার জন্য'।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সরকারি চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা, আমরা কিছুদিনের মধ্যেই আমাদের অর্থ দফতর কথা হয়েছে, সরকারি চাকরির ক্ষেত্রে পরীক্ষার যে ফি নেওয়া হয়। সেই ফি আমরা তুলে দেব, ফি নেব না'।
আরও পড়ুন: একলাফে ১০,০০০ টাকা বেতন বৃদ্ধি! রাজ্যের এই কর্মীদের বেতন বাড়াল সরকার, কারা কত পাবেন এবার?
এদিন মেদিনীপুরে পুলিসে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, 'আমাকে PSC চেয়ারম্যান বলছিলেন, আমাদের ক্লার্কের পরীক্ষা আছে। আসন কত? বলল ৯ হাজার। আবেদন কত পড়েছে, বলছে সাড়ে ৮ লক্ষ পরীক্ষায় বসাতে হবে। মরা কিছুদিনের মধ্যেই আমাদের অর্থ দফতর কথা হয়েছে, সরকারি চাকরির ক্ষেত্রে পরীক্ষার যে ফি নেওয়া হয়। সেই ফি আমরা তুলে দেব, ফি নেব না। সাড়ে ৮ লক্ষ লোকের কাছ থেকে আপনি ৫০০ টাকা করে নিচ্ছেন, SC-ST-দের কাছ থেকে ২৫০। চাকরি দেবেন ৯ হাজারকে। ৫০০ টাকাও যাবে, বই কিনে পড়ার জন্য়ও যাবে'।
বদলের বাংলায় কর্মসংস্থানে নয়া দিশা। বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরিতে নিয়োগ। মুখ্যমন্ত্রী বলেন, 'বিগত সরকার ফিরে এলে একটাও নিয়োগ হত না। কারণ, অন্য় কিছু নয়। বিগত সরকার OBC-র যে জট তারা পাকিয়েছিলেন, একটি বিশেষ কমিউনিটির সবাইকে ওবিসি করে দিতে চেয়েছিলেন। যেটা ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসে হাইকোর্ট বাতিল করে দেয়। সুপ্রিম কোর্টে যায় বিগত সরকার। দুটি বিভাগের সঙ্গে লড়াই চলছি বিচারব্যবস্থা আর সরকার। এটা কোনওদিনই মিটত না, আর নিয়োগও হত না। আমি বিধানসভা আইন এনে সংশোধন করে দিয়েছি এবং বিগত সরকার সুপ্রিম কোর্টে যে কেসটা করেছিল, সেই মামলা থেকে বেরিয়ে এসেছি। ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসে নির্দেশই বহাল থাকছে। সেই পশ্চিমবঙ্গে সরকারি নিয়োগ হচ্ছে। আমরা বসেছিলাম, ৫ বছর অতিরিক্ত দেব, পরের ২ বছর আবেদন করার জন্য়। পরের বছর থেকে কার্যকর হবে। ৫ বছর অতিরিক্ত পাবেন চাকরি আবেদন করার জন্য'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)