SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

স্কুলে ৮,৪৭৭ শূন্যপদে নিয়োগ, কালীপুজোর আগেই গ্রুপ সি ও গ্রুপ ডি-র ফলপ্রকাশ!

SSC result: স্কুলে ৮,৪৭৭ অশিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষার রেজাল্ট আগামী সপ্তাহেই। কালীপুজোর আগেই প্রকাশিত হতে পারে এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার ফলাফল। ১৬ লক্ষের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটাতে তৎপর নবান্ন।

Written By Sudeshna Paul Saha
Published: Oct 31, 2026, 04:06 PM IST | Updated: Oct 31, 2026, 04:18 PM IST
Join

কমলাক্ষ ভট্টাচার্য: কালীপুজোর আগেই স্কুলে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষার ফলপ্রকাশের সম্ভাবনা। এই মর্মে নবান্নে হয়ে গেল বৈঠক। রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের প্রক্রিয়ায় বড় অগ্রগতি। আগামী সপ্তাহের শেষের দিকেই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন।

চলতি বছরের মার্চ মাসে স্কুলে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা নিয়েছিল এসএসসি। গ্রুপ সি পদে ২,৯৮৯টি এবং গ্রুপ ডি পদে ৫,৪৮৮টি শূন্যপদ। সব মিলিয়ে মোট ৮,৪৭৭টি পদে নিয়োগের প্রক্রিয়া চলছে। দুটি পদের লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৬ লক্ষেরও বেশি চাকরিপ্রার্থী। দীর্ঘ প্রতীক্ষার পর এবার ফলপ্রকাশের সম্ভাবনা।

ইতিমধ্যেই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের যাবতীয় প্রস্তুতি শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। খবর নবান্ন সূত্রে। গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে ইতিমধ্যেই স্কুলশিক্ষা দপ্তরের আধিকারিকরা নবান্নে বৈঠক করেছেন বলেও সূত্রের খবর। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পরই দ্রুত পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন।

সফল পরীক্ষার্থীদের ইন্টারভিউ-সহ পরবর্তী বাছাই প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা এসএসসির। খবর নবান্ন সূত্রে। দীর্ঘদিন ধরে স্কুলে অশিক্ষক কর্মী নিয়োগ ঘিরে চাকরিপ্রার্থীদের অপেক্ষা। কালীপুজোর আগেই ফলপ্রকাশ হলে নিয়োগ প্রক্রিয়ায় নতুন গতি আসবে বলে আশা।

আরও পড়ুন, রাজ্যে চাকরির জোয়ার! '১১৯৯ নতুন পদে SSC ও PSC-র মাধ্যমে নিয়োগ', বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES