• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দিশা
  • /মোট ৩৫৪৮ পদে নিয়োগ করছে রেল, জানুন যোগ্যতা-বেতন-আবেদনের তারিখ

মোট ৩৫৪৮ পদে নিয়োগ করছে রেল, জানুন যোগ্যতা-বেতন-আবেদনের তারিখ

India Railway Job: গ্রাজুয়েট হলেই মিলবে চাকরি। মোট ৪টি পদে নিয়োগ। বেতন কাঠামো খুবই ভালো

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Oct 12, 2026, 07:14 PM IST|Updated: Oct 12, 2026, 07:19 PM IST
joinshare
মোট ৩৫৪৮ পদে নিয়োগ করছে রেল, জানুন যোগ্যতা-বেতন-আবেদনের তারিখ
Image Credit: রেলে চাকরি

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রেলে প্রচুর কাজের সুযোগ। মোট ৩৫৪৮ শূন্য পদে নিয়োগ করছে রেল রিক্রুটমেন্ট বোর্ড। RRB NTPC Graduate Recruitment 2026-এ পরীক্ষার জন্য গ্রাজুয়েটরা আবেদন করতে পারেন। আবেদন নেওয়া শুরু হয়েছে ৮ অক্টোবর থেকে। চলবে ৬ নভেম্বর পর্যন্ত।

আবেদকারীরা আবেদন করতে পারবেন rrbapply.gov.in সাইটে গিয়ে। রেল সূত্রে খবর, মোট চারটি পোস্টে নিয়োগ করা হবে। এগুলি হল গুডস ট্রেন ম্যানেজার, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্য়াসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, চিফ কমার্শিয়াল কাম টিকেট সুপারভাইজার।

শূন্য পদের বিস্তারিত

গুডস ট্রেন ম্যানেজার: ২৭৫০ পোস্ট

সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট: ৩৭১ পোস্ট

জুনিয়র অ্যাকাউন্ট অ্য়াসিস্ট্যান্ট কাম টাইপিস্ট: ৩০০ পোস্ট

চিফ কমার্শিয়াল কাম টিকেট সুপারভাইজার: ১২৭ পোস্ট

আরও পড়ুন-মেট্রোয় রক্তারক্তি কাণ্ড! মায়ের সামনেই ছেলেকে পিটিয়ে মেরেই ফেলল, গ্রেফতার...

বেতন

চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পদে মূল বেতন-মাসে ৩৫,৪০০ টাকা

অন্য তিনটি পদের ক্ষেত্রে মূল বেতন প্রতি মাসে ২৯,২০০ টাকা। নিয়ম অনুযায়ী রয়েছে অন্যান্য ভাতা ও সুবিধা।

যোগ্যতা

গ্র্যাজুয়েট লেভেলে আবেদনের জন্য কোনও বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে ডিগ্রি থাকতে হবে।

বয়স হতে হবে ১ জানুয়ারি ২০২৭ তারিখ অনুযায়ী ১৮-৩৩ বছরের মধ্যে। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন উপযুক্ত প্রার্থীরা।

কীভাবে পরীক্ষা

পরীক্ষার প্রদথম ধাপ হল কম্পিউটার-বেসড টেস্ট। দ্বিতীয় ধাপে CBT। ওই দুই ধাপ পার করলে নথি যাচাই এবং মেডিক্যাল টেস্ট হবে।

সংরক্ষণ সুবিধা এবং বয়সের ছাড়ের ব্যবস্থাও রয়েছে। প্রতিবন্ধী প্রার্থীরাও সহায়তাকারীর সহায়তায় পরীক্ষা দিতে পারবেন।

জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের ক্ষেত্রে কম্পিউটার-বেসড টাইপিং স্কিল টেস্ট বা কম্পিউটার টাইপিং দক্ষতা পরীক্ষাটি তুলে নেওয়া হয়েছে। তবে নির্বাচিত প্রার্থীদের অবশ্যই প্রাথমিক কম্পিউটার এবং টাইপিং দক্ষতা থাকতে হবে। নিয়োগের নিয়ম অনুযায়ী চাকরির পরে এই দক্ষতা যাচাই করা হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Railway Recruitment