SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

টেনেটুনে মাত্র কয়েকটা দিন, তার পরেই সকলে কাঠ বেকার হয়ে যাবে! ২০২৭ সালেই চাকরি চলে যাবে কোটি কোটি মানুষের

হাতে মাত্র কয়েকটা দিন! টেনে-টুনে বড়জোর ২০২৭-এর শেষ দিক। তার পরেই এ দুনিয়ায় আর কোনও কাজই থাকবে না। আসলে, এর পরে আর কোনও কাজের জন্যই মানুষের দরকার পড়বে না। কেন?

Written By Soumitra Sen
Published: Nov 24, 2026, 16:26 IST | Updated: Nov 24, 2026, 16:31 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে মাত্র কয়েকটা দিন! তার পরে আর দেশ রাজ্য শহর সরকার কিছু নয়, পৃথিবী জুড়েই সকলে বেকার হয়ে যাবে। কর্মসংস্থান না হওয়ার অভিযোগ কারও বিরুদ্ধেই আর তুলতে পারবে না কেউ। হাতে আর মাত্র ১৪টা মাস। তার পরেই সকলের চাকরি চলে যাবে। টেনে-টুনে বড়জোর ২০২৭-এর শেষ দিক। তার পরেই এ দুনিয়ায় আর কোনও কাজই থাকবে না। আসলে, এর পরে আর কোনও কাজের জন্যই মানুষের দরকার পড়বে না। কেন?

আরও পড়ুন: বিশ্ববাজারে বিরাট ধাক্কা! হু হু করে পড়ল সেনসেক্স আর নিফটি; আচমকা লক্ষ লক্ষ কোটি 

রাতারাতি কর্মহীন কোটি কোটি

'কোনও কাজের জন্যই মানুষের দরকার পড়বে না' মানে, মানুষের প্রয়োজনই ফুরিয়ে যাবে! সেটাও নাকি ধীরে ধীরে নয়, একেবারে রাতারাতি ঘটবে। এখনই প্রায় সব সেক্টর থেকেই AI-এর দাপটে চাকরি হারাচ্ছেন সংশ্লিষ্ট কর্মীরা। পরের বছর থেকে সেটাই আরও তরান্বিত হবে। প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি-- কোনও ক্ষেত্রেই আর মানুষের কোনও প্রয়োজন পড়বে না। কেন পড়বে না? কারণ, ততদিনে এসে পড়বে 'সুপার হিউম্যান AI'!

'ব্রডলি সুপার হিউম্যান AI'

ভয়ংকর এই ভবিষ্যদ্বাণী বিশ্বের অন্যতম বড় AI নির্মাতা সংস্থা অ্যানথ্রপিকের প্রথম সারির গবেষক টাও লিন-এর। কী বলছেন তিনি? সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আগামী ১৫ মাসের মধ্যে বাজারে চলে আসবে 'ব্রডলি সুপার হিউম্যান AI'! এই প্রযুক্তির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একবার বাজারে ঢুকে পড়লে কোনও ক্ষেত্রেই আর মানুষের দরকার পড়বে না। কারণ, মানুষ যে-যে কাজ পারে, সেই সব কাজই মানুষের চেয়ে অনেক নিখুঁত ভাবে করবে এই সুপার AI! এবং শুধু প্রযুক্তিক্ষেত্রেই নয়, দর্শন, সাহিত্য, সিনেমা, রাজনীতি, সমাজসেবার মতো ক্ষেত্রেও হাত বাড়াবে এই নয়া এআই।

গবেষক টাও লিনের দাবি

পৃথিবীর প্রায় সব মানুষ ২০২৭ নাগাদ কর্মহীন হয়ে পড়বেন; AI নিয়ে আগ্রাসী মাত্রায় গবেষণা করছে চিন-আমেরিকা; যেসব মানুষকে বিপদ বলে ভাববে না AI, বেঁচে থাকবে শুধু তাঁরাই। পাশাপাশি, লিন একথাও বলেন, তাঁর কথায় মানুষ হয়তো রেগে যাবেন। কিন্তু অদূর ভবিষ্যতে এটাই বাস্তব হতে চলেছে। নিজে একজন গবেষক হয়েও লিন AI নিয়ে গবেষণার আগ্রাসী গতি কমানোর আর্জি জানিয়েছেন সব দেশকে। এখনই প্রতিরক্ষা, বিজ্ঞান, মহাকাশ, খাদ্য বণ্টন, আবহাওয়া, পরমাণু অস্ত্রের কন্ট্রোল AI-মাধ্যমে চালিত হচ্ছে। এই AI-কে আটকানোর কোনও উপায় আজ পর্যন্ত আমেরিকা বা চিনের জানা নেই।

কেমন হবে কর্মহীন দুনিয়া?

লিনের ভবিষ্যদ্বাণী সত্য হলে সত্যিই ভয়ংকর কাণ্ড ঘটবে বিশ্ব জুড়ে। ২০২৭-এর পরে কী হবে? কাজ না থাকলে তো মানুষের ক্রয়ক্ষমতাই চলে যাবে। ফলে বাজারে কোনও পণ্যেরই চাহিদা থাকবে না। পণ্য কেনার লোক থাকবে না। AI রোবট যে সংস্থা বানাবে, দেখতে গেলে তাদের হাতেই থাকবে সব সম্পদ। মানুষের কাজ রোবট করলে সমাজে তৈরি হবে অস্থিরতা। হবে সম্পদের অসম বণ্টন। পাল্লা দিয়ে বাড়বে বিক্ষোভ, হিংসা।
সুকুমারবৃত্তির অনুশীলন বিদায় নেবে সমাজ থেকে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ZEENEWS TRENDING STORIES