• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /বাণিজ্য
  • /স্টক মার্কেটে বিনিয়োগ করারও শুভ মুহূর্ত আছে? কখন বেচাকেনা করলে সবচেয়ে বেশি লাভ হবে, জানেন? দেখে নিন সেই বিরল লগ্ন

স্টক মার্কেটে বিনিয়োগ করারও শুভ মুহূর্ত আছে? কখন বেচাকেনা করলে সবচেয়ে বেশি লাভ হবে, জানেন? দেখে নিন সেই বিরল লগ্ন

Stock Market Timings in Diwali 2026: ধনতেরাসে শুধু ধাতু নয়, নয় শুধু ঝাঁটা-নুন, স্টক মার্কেটের কেনাবেচাতেও লক্ষ্য রাখতে হবে সুভ মুহূর্তের দিকে। অনেকেই বিষয়টা নিয়ে অবাক হচ্ছেন যে, স্টক এক্সচেঞ্জেও ধনত্রয়োদশীর অনুষঙ্গ? হ্যাঁ, ব্যাপারটা প্রায় তাই। এই সব ট্রেডিংয়েরও শুভ মুহূর্ত আছে।

Written BySoumitra Sen
Published: Nov 05, 2026, 01:22 PM IST|Updated: Nov 05, 2026, 01:27 PM IST
joinshare
স্টক মার্কেটে বিনিয়োগ করারও শুভ মুহূর্ত আছে? কখন বেচাকেনা করলে সবচেয়ে বেশি লাভ হবে, জানেন? দেখে নিন সেই বিরল লগ্ন

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
মুহূর্তে স্রেফ ধুলো হয়ে গেল আস্ত তিনতলা বাড়ি! ভয়ংকর ধসে আটকে বহু, কতজনের মৃত্যু হল?

মুহূর্তে স্রেফ ধুলো হয়ে গেল আস্ত তিনতলা বাড়ি! ভয়ংকর ধসে আটকে বহু, কতজনের মৃত্যু হল?

2

Virat Kohli Net Worth: ক্যাফে চেইন থেকে পোশাক ব্র্যান্ড! আছে ৮০ কোটির বাংলো! লন্ডনে লোকচক্ষুর আড়ালেই থাকেন, কোহলি কত টাকার মালিক?

3

ট্রাম্প হারতেই সেনসেক্সের রেকর্ড ঝড়! একদিনেই ১৪০০ পয়েন্ট লাফ, ২৪ হাজারের ঘরে নিফটিও- শেয়ার বাজারে ৬ লক্ষ কোটির ধামাকা

4

সর্বত্র রাখতে হবে নেতাজির 'অনুমোদিত' ছবি! স্কুলশিক্ষা দফতরের নয়া নির্দেশিকায় প্রশ্ন

5

স্টক মার্কেটে বিনিয়োগ করারও শুভ মুহূর্ত আছে? কখন বেচাকেনা করলে সবচেয়ে বেশি লাভ হবে, জানেন? দেখে নিন সেই বিরল লগ্ন

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধনতেরাসে শুধু ধাতু নয়, নয় শুধু ঝাঁটা-নুন, স্টক মার্কেটের কেনাবেচাতেও লক্ষ্য রাখতে হবে সুভ মুহূর্তের দিকে। অনেকেই বিষয়টা নিয়ে অবাক হচ্ছেন যে, স্টক এক্সচেঞ্জেও ধনত্রয়োদশীর অনুষঙ্গ? হ্যাঁ, ব্যাপারটা প্রায় তাই। এই সব ট্রেডিংয়েরও শুভ মুহূর্ত আছে। দীপাবলি তো শুধু আলো ও সমৃদ্ধির উৎসবই নয়, এটি ভারতের স্টক মার্কেটের বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক উপলক্ষ। দীপাবলি উপলক্ষে বিনিয়োগকারী ও ট্রেডাররা এই বিশেষ ট্রেডিং উইন্ডোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

এক্সচেঞ্জগুলি এই বছরের বিশেষ সেশনের তারিখ এবং সময়সূচি ঘোষণা করেছে। মুহূর্ত ট্রেডিং ২০২৬: তারিখ এবং সময়তারিখ: ৮ নভেম্বর, ২০২৬   বার: রবিবার এক্সচেঞ্জ: এনএসই (NSE) এবং বিএসই (BSE)   প্রি-ওপেন সেশন (Pre-open session): দুপুর ২:০৫ মিনিট – দুপুর ২:২০ মিনিট   মূল ইক্যুইটি ট্রেডিং (Main equity trading): দুপুর ২:২০ মিনিট – দুপুর ৩:৩০ মিনিট   উপলক্ষ: দীপাবলি লক্ষ্মী পুজো

আরও পড়ুন: একলাফে হাতের বাইরে চলে যাবে সব জিনিসের দাম! 

দীপাবলিতে ভারতীয় বাজার

ভারতীয় বাজার কি দীপাবলিতে খোলা থাকে? হ্যাঁ, থাকে, তবে থাকে শুধুমাত্র বিশেষ মুহূর্ত ট্রেডিং সেশনের জন্য। তবে ৮ নভেম্বর রবিবার সাধারণ ট্রেডিংয়ের জন্য ভারতীয় স্টক মার্কেট বন্ধ থাকবে। তবে এনএসই (NSE) এবং বিএসই (BSE) নির্ধারিত সময়সীমার মধ্যে এই বিশেষ সেশনটি পরিচালনা করবে।

দীপাবলির ট্রেডিং মুহূর্ত

এনএসই এবং বিএসই মুহুর্ত ট্রেডিং ২০২৬: সম্পূর্ণ সময়সূচি

ট্রেডিং সদস্য লগ ইন: দুপুর ১:১৫ মিনিট – দুপুর ১:৫০ মিনিট

ব্লক ডিল সেশন (Block deal session): দুপুর ১:৫০ মিনিট – দুপুর ২:০৫ মিনিট

প্রি-ওপেনিং সেশন: দুপুর ২:০৫ মিনিট – দুপুর ২:২০ মিনিট  

মূল ইক্যুইটি ট্রেডিং: দুপুর ২:২০ মিনিট – দুপুর ৩:৩০ মিনিট  

ক্লোজিং অকশন (CAS): দুপুর ৩:২০ মিনিট – দুপুর ৩:৩৫ মিনিট

পোস্ট-ক্লোজিং সেশন: দুপুর ৩:৫০ মিনিট – বিকাল ৪:০০ মিনিট

এগুলির কন্টিনিউয়াস ট্রেডিং বা ধারাবাহিক লেনদেন দুপুর ২:২০ মিনিট থেকে দুপুর ৩:১৫ মিনিট পর্যন্ত চলবে; এর পরে ক্লোজিং অকশন প্রক্রিয়া শুরু হবে। এগুলির লেনদেন দুপুর ৩:৩০ মিনিট পর্যন্ত চলতে থাকবে।

ক্লোজিং অকশন: প্রাসঙ্গিক অর্ডার-এন্ট্রি এবং ম্যাচিংয়ের কাজ দুপুর ৩:২০ মিনিট থেকে ৩:৩৫ মিনিটের মধ্যে সম্পন্ন হবে।

কমোডিটি বাজারের সময়

মুহূর্ত ট্রেডিং কেবল ইক্যুইটি ক্যাশ মার্কেটেই সীমাবদ্ধ নয়; অন্যান্য সেগমেন্টেও বিশেষ ব্যবস্থার মাধ্যমে ট্রেডিং হবে। ঘোষণা অনুযায়ী, ইক্যুইটি ফিউচার্স অ্যান্ড অপশনস (F&O) ট্রেডিং দুপুর ২:২০ মিনিট থেকে বিকেল ৩:৪০ মিনিট পর্যন্ত চলবে। এ ছাড়া কারেন্সি এবং কমোডিটি ট্রেডিং তাদের নিজস্ব বিশেষ সেশনের সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।

আমেরিকায় পটবদল

এদিকে দীপাবলির ঠিক আগেই রিপাবলিকান প্রার্থী ও প্রাক্তন কংগ্রেস সদস্য মাইক রজার্সকে হারিয়ে আমেরিকার ইতিহাসে প্রথম মুসলিম সেনেটর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সায়েদ। ইতিহাস সৃষ্টি হয়েছে মার্কিনি মাটিতে! আমেরিকার রাজনৈতিক ইতিহাসে বিরাট বাঁক সন্দেহ নেই! ডোনাল্ড ট্রাম্পের কি শেষের শুরু? কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় কথা, ট্রাম্পের এই পরাজয়ে ভারতের উপর কী প্রভাব পড়বে? ভারতের দিক থেকে এখন এটাই সবচেয়ে বেশি আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের এই পরাজয়ে কি স্টক মার্কেটে কোনও পরিবর্তন আসবে?  

অর্থনীতিতে প্রভাব

পশ্চিম এশিয়ায় যুদ্ধ দীর্ঘায়িত হলে এবং জ্বালানির দাম এরকম চড়া দামে বাঁধা থাকলে বা আগামী দিনে তা আরও বাড়লে ভারতের অর্থনীতিতে এর প্রভাব আরও বেশি করে পড়বেই। জ্বালানির জন্য আমদানির উপর নির্ভরশীল হওয়ায় আন্তর্জাতিক বাজারে দামবৃদ্ধির জেরে ধাক্কা খাচ্ছে দেশের অর্থনৈতিক বৃদ্ধির গতি। আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চালাচ্ছে ভারত। আগামী দিনে আমেরিকা কী ধরনের শুল্কনীতি গ্রহণ করে, তা ভারতের কাছে তাই খুবই গুরুত্বপূর্ণ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Stock Market