নারায়ণ সিংহরায়: বদলের বাংলায় বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী, মতুয়া মহাসংঘের প্রধান শান্তনু ঠাকুর। বললেন, 'গত ১৫ বছর ধরে বাংলার মানুষের সঙ্গে চিটিংবাজি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়'।
মতুয়াদের সভায় যোগ দিতে উত্তরবঙ্গে শান্তনু। এদিন দিল্লিতে থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'ওনার না আছে কোনও পজিসন, না আছে কথার দাম। ও বাংলার মানুষের সঙ্গে ১৫ বছর ধরে চিটিংবাজি করেছেন। সাধারণ মানুষ মেনে নিয়েছে। এধরনের গল্প চলবে না'।
এদিকে বীরভূমের 'জনরোষে'র শিকার অনুব্রত মণ্ডল। সিউড়িতে তাঁকে বসিয়ে রেখেই পার্টি অফিসে ভাঙচুর। শান্তনু বলেন, 'মানুষ ওর উপর ক্ষিপ্ত হয়ে এই কাজ করেছে, বেশ করেছে'। বাগডোগরা থেকে সড়কপথে শিলিগুড়িতে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী। রা থাকবেন শিলিগুড়ির একটি হোটেলে। আগামীকাল, শুক্রবার সকালে উত্তর দিনাজপুরে মতুয়া সভায় যোগ দেবেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)