SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

এককালীন ৫০০০ টাকা, ফ্রি-তে ৫০ কেজি চাল, নতুন মেডিক্যাল কলেজ.... উত্তরবঙ্গে শুভেন্দুর মেগা ঘোষণা!

Suvendu Adhikari: উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের পর চা শ্রমিকদের জন্য বিরাট ঘোষণা। চা বাগানের শ্রমিকদের এককালীন ৫ হাজার টাকা ও পরিবারপিছু ৫০ কেজি চাল দেওয়ার কথা জানালেন শুভেন্দু অধিকারী। কালিম্পঙে হবে নতুন মেডিক্যাল কলেজ। এছাড়া আরও একগুচ্ছ ঘোষণা।

Written By Sudeshna Paul Saha
Published: Nov 03, 2026, 06:04 PM IST | Updated: Nov 03, 2026, 06:20 PM IST
Image Credit: উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী
Join

কমলাক্ষ ভট্টাচার্য: উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক শেষে উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। চা শ্রমিকদের এককালীল ৫ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর। সেইসঙ্গে চা শ্রমিকদের পরিবারপিছু ৫০ কেজি করে চাল দেওয়ার ঘোষণাও করেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, কারা পাবেন এই এককালীন ৫ হাজার টাকা আর্থিক সাহায্য?

৫০০০ টাকা কারা পাবেন?

যে সমস্ত চা-বাগান পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, সেইসব অচল চা বাগানের ১৯,৫২৪ জন শ্রমিককে এককালীন ৫ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।  মুখ্যমন্ত্রী জানান, ৬০ বছরের কম বয়সী শ্রমিকদের এই এককালীন ৫ হাজার টাকা করে দেওয়া হবে। উত্তরবঙ্গের মোট ২১টি চা বাগানের শ্রমিকেরা এই সুবিধা পাবেন। উত্তরবঙ্গ সফরে এসে চা শ্রমিকদের জন্য একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর্থিক সাহায্যের পাশাপাশি রয়েছে চাল দেওয়ার ঘোষণা।

৫০ কেজি চাল

চা শ্রমিকদের পরিবার পিছু ৫০ কেজি করে চাল দেওয়া হবে। জানুয়ারি মাস থেকে এই সুবিধা পাওয়া যাবে। এছাড়া ভিজিরামজি প্রকল্পে বৃদ্ধ ভাতার পরিমাণও মাসে ১ হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। চা-শ্রমিকদের পাশাপাশি উত্তরবঙ্গের উন্নয়নে একাধিক বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে গুরুত্বপূর্ণ একাধিক নির্দেশ ও সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর।

নতুন মেডিক্যাল কলেজ ও রোপওয়ে

কালিম্পংয়ে তৈরি হবে নতুন মেডিক্যাল কলেজ। ৯ ডিসেম্বর মেডিক্যাল কলেজের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক ও শিলিগুড়ির হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত। হাসপাতালগুলির সংস্কার ও আধুনিকীকরণ করবে রাজ্য সরকার। কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত ২১ কিলোমিটার দীর্ঘ রোপওয়ে তৈরির অনুমোদন। পর্যটন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় পদক্ষেপ রাজ্যের। রোপওয়ে তৈরি হলে পাহাড়ে যানজট কমবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা।

খেলাধুলোর উন্নয়ন, মন্দিরের সৌন্দর্যায়ন

দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী লেবং গ্রাউন্ডকে আধুনিক স্টেডিয়াম হিসেবে গড়ে তোলার অনুমোদন। খেলাধুলার উন্নয়নে অত্যাধুনিক সুযোগ-সুবিধা তৈরি করা হবে। দার্জিলিংয়ের মহাকাল মন্দিরের সৌন্দর্যায়ন ও উন্নয়নে ১৯ কোটি টাকা বরাদ্দের অনুমোদন। মন্দির চত্বরের সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ হবে। উত্তরবঙ্গের সমস্ত সরকারি পর্যটন আবাস সংস্কার ও আধুনিকীকরণের নির্দেশ মুখ্যমন্ত্রীর। পর্যটকদের জন্য আরও উন্নত পরিষেবা ও পরিকাঠামো তৈরির উদ্যোগ।

উত্তররবঙ্গের জন্য একগুচ্ছ ঘোষণা

দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্সের পর্যটন, স্বাস্থ্য, যোগাযোগ এবং ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে বিশেষ গুরুত্ব রাজ্য সরকারের। এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে উত্তরবঙ্গে পর্যটন বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর নিয়ে পর্যালোচনা বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বলেই সূত্রের খবর।

আরও পড়ুন, 'বাবার নামে মসজিদ রাখুন!', হুমায়ুন কবীরকে কড়া হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES