জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশে পরমাণু হামলার আশঙ্কা করছে ইরান। সম্ভাব্য মার্কিন পরমাণু বোমা হামলা থেকে বাঁচতে দেশের মানুষকে একগুচ্ছ নির্দেশিকা জারি করল ইরান সরকার। নিরাপদ আশ্রয় খোঁজার পাশাপাশি, বোমার তেজস্ক্রিয়তা থেকে বাঁচতে বেশকিছু পরামর্শ দিল সরকার। এনিয়ে ৮ মিনিটের একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে সরকারি সংবাদমাধ্যম ইরনা-য়।
ওই ভিডিওতে সাধারণ মানুষকে বেসমেন্টে আশ্রয় নিতে, জানালা থেকে দূরে থাকতে ও এসি বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ এসি বাইরের বাতাস টেনে আনে। বিস্ফোরণের সময় কেউ বাইরে আটকে পড়লে কী করতে হবে? ভিডিওটিতে ব্যাখ্যা দেওয়া হয়েছে।
ওই পরামর্শের বিষয়টি খবর আকারে ছাপা হয়েছে মিশর ও সৌদির বিভিন্ন সংবাদমাধ্যমে। ইরানের জরুরি সেবা বিভাগ জনগণের উদ্দেশে বলেছে, মানুষজন যেন অন্তত ২৪ ঘণ্টা বাড়ির বাইরে থেকে না বের হন, প্যাকেটের খাবার ও বোতলের জল পান করেন। গাড়িকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার না করার পরাম্রশে দেওয়া হয়েছে। তেজস্ক্রিয় কণা বিস্ফোরণস্থল থেকে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পার।
২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছিল আমেরিকা। সেই সময় ইরান সরকার আম জনতার উদ্দেশেশ বলেছিল কিছু এলাকা ছাড়া অন্য কোথাও কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি। তবে এবার পরিস্থিতি একেবারে অন্য রকম। পরমাণু হামলা থেকে বাঁচতে ইরান এর আগে কখনও এরকম গাইডলাইন প্রকাশ করেনি।
ইসফাহানে রয়েছে নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ওয়াশিংটন ওই পাহাড়ে হামলা চালাতে পারে, তবে তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি স্পষ্টভাবে নাকচ করে দিয়েছিলেন।
সোমবার মার্কিন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক টাকার কার্লসন দাবি করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পকে কয়েক দিনের মধ্যে পিকঅ্যাক্স মাউন্টেনে পারমাণবিক হামলা চালানোর জন্য চাপ দিচ্ছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)