• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /কালীপুজোর আগে আতঙ্ক! শহরে ৩৬০ কেজি ভেজাল রসগোল্লা উদ্ধার, ভনভন করছে মশা-মাছি... খাবেন কী আর!

কালীপুজোর আগে আতঙ্ক! শহরে ৩৬০ কেজি ভেজাল রসগোল্লা উদ্ধার, ভনভন করছে মশা-মাছি... খাবেন কী আর!

দীপাবলির আগে ৩৬০ কেজি ভেজাল রসগোল্লা ধ্বংস! পরিদর্শনের সময় রসগোল্লার কিছু ব্যাচে মাছি ও মশা পাওয়া গিয়েছিল।

Written BySubhapam Saha
Published: Nov 03, 2026, 06:23 PM IST|Updated: Nov 03, 2026, 06:25 PM IST
joinshare
কালীপুজোর আগে আতঙ্ক! শহরে ৩৬০ কেজি ভেজাল রসগোল্লা উদ্ধার, ভনভন করছে মশা-মাছি... খাবেন কী আর!

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
বেসমেন্টে আশ্রয় নিন-এসি চালাবেন না, পরমাণু হামলার আতঙ্কে আমজনতাকে পরামর্শ ইরান সরকারের

বেসমেন্টে আশ্রয় নিন-এসি চালাবেন না, পরমাণু হামলার আতঙ্কে আমজনতাকে পরামর্শ ইরান সরকারের

2

এরা সব 4G, 3G, 2G পার্টি! মোদীজির কোনও G নেই: মুখ্যমন্ত্রী

3

হার্ট অ্যাটাকে আর কলকাতা ছুটতে হবে না! হাওড়া জেলা হাসপাতালেই এবার ১০০ শয্যার সিসিবি, প্রথম ক্যাথ ল্যাবও

4

কালীপুজোর আগে আতঙ্ক! শহরে ৩৬০ কেজি ভেজাল রসগোল্লা উদ্ধার, ভনভন করছে মশা-মাছি... খাবেন কী আর!

5

মমতা তৃণমূলে বিরাট ধাক্কা: নামী ডাকাবুকো তৃণমূল নেতা এবার বিজেপিতে? তৃণমূল ভেঙে বিজেপির গণতন্ত্র বাঁচাও মিছিলে গেরুয়া পাঞ্জাবিতে চমক

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এতো উৎসবেই আতঙ্ক! শহরে একেবারে ভেজাল রসগোল্লার রমরমা! কালীপুজো বা দীপাবলি উপলক্ষে অতিথি আপ্যায়নের কথা ভেবেই মানুষ মিষ্টি কিনে রাখে। কিন্তু এবার যে রসগোল্লায় বিষ! খাওয়ার আগে সাবধান! খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ দূষিত রসগোল্লা। উৎসবের আগে গৌতম বুদ্ধ নগরে পরিদর্শনে গিয়ে আঁতকে উঠেছে দফতর! ৩৬০ কেজি দূষিত রসগোল্লা ধ্বংস করেছেন আধিকারিকরা। বিভিন্ন মিষ্টির দোকান ও উৎপাদন কেন্দ্র থেকে ৯টি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে তা ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। ভেজাল ও দূষিত খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশেই এই তল্লাশি চলেছিল। শিরোনামে দুই মিষ্টির দোকান!

৩০০ কেজি রসগোল্লা উদ্ধার! 

দেভলাতে অবস্থিত সোনু পালের রসগোল্লা তৈরির কারখানায় সবচেয় বড় বাজেয়াপ্তর ঘটনা ঘটেছে। পরিদর্শনের সময় খাদ্য নিরাপত্তা দফতরের কর্তা ওপি সিং এবং অমর বাহাদুর সরোজ দুধ, ছানা ও রসগোল্লার নমুনা সংগ্রহ করেন। এই সময়ে সেখানে প্রায় ৩০০ কেজি দূষিত রসগোল্লা পাওয়া গিয়েছে। যা মাছি ও মশার কারণেই দূষিত ছিল। পুরো রসগোল্লাই ধ্বংস করে ফেলা হয়েছে। এই টিমই পরে দাদরির তিলপাট্টা কারনাওয়াসে অবস্থিত মুলায়ম সিংয়ের মিষ্টি তৈরির কারখানায় পরিদর্শন চালায় এবং সেখান থেকে বুন্দি লাড্ডু ও রসগোল্লার নমুনাও সংগ্রহ করে।

আরও পড়ুন: Kedarnath Temple Big Update: বন্ধ হচ্ছে কেদারনাথের দরজা! কেন আর নয় মহাদেবের দর্শন? ১২০০ বছরের পুরনো তীর্থস্থান নিয়ে বিরাট আপডেট

আরও ৬০ কেজি রসগোল্লা ধ্বংস

ডানকাউরের গাঢ়ি বাওয়ান বিঘা এলাকার কৃষ্ণ সুইট ভাণ্ডারে  ছানার রসগোল্লা ও ডোডা বরফির নমুনা সংগ্রহ করেছেন। খাদ্য খাদ্য সুরক্ষা দফতরের কর্তা রবীন্দ্র নাথ ভার্মা এবং বিজয় বাহাদুর প্যাটেল সেখানে পেয়েছেন আরও ৬০ কেজি ভেজাল রসগোল্লা! যা তাঁরা ধ্বংস করেছেন। আরও দুই কর্তা বিশাল কুমার গুপ্ত ও ঋতু সাক্সেনার নেতৃত্বে অপর একটি দল যোধপুরওয়ালা মিষ্টি প্রস্তুতকারক প্রতিষ্ঠানে পরিদর্শন চালায়। সেখান থেকে কেশর চমচম ও লাড্ডুর নমুনা সংগ্রহ করা হয়েছে। সব মিলিয়ে খাদ্য নিরাপত্তা বিভাগ দুধ, ছানা, রসগোল্লা, কেশর চমচম, লাড্ডু, বুন্দি লাড্ডু, ছানার রসগোল্লা ও ডোডা বরফি থেকে মোট ৯টি নমুনা সংগ্রহ করেছে। এগুলি পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে। এখন ফলাফলের অপেক্ষা। মিষ্টি দোকানের মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন কেবল লাইসেন্সপ্রাপ্ত ও নিবন্ধিত সরবরাহকারীদের কাছ থেকেই কাঁচামাল সংগ্রহ করেন। এছাড়া, কেনাকাটার রসিদ, উৎপাদনের তারিখ এবং ব্যাচ নম্বর যাচাই করাও তাদের জন্য বাধ্যতামূলক।

আরও পড়ুন: ঝড়ের গতিতে ধেয়ে এল SUV, ধাক্কা পরের পর গাড়িকে, তিনবার পাল্টি ট্য়াক্সির! শহরের চেনা রাস্তার হাড়হিম ফুটেজ সামনে

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 
 

Add Zee News as a Preferred Source