SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

রাজনীতিতে না এলে কী করতেন জীবনে? উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এসে আবেগমথিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার

Sukanta Majumdar: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গিয়ে স্মৃতিতে ভাসলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

Written By Nabanita Sarkar Edited By Nabanita Sarkar
Published: Oct 05, 2026, 10:31 AM IST | Updated: Oct 05, 2026, 02:00 PM IST
Image Credit: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্মৃতি বিজড়িত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এসে আবেগে ভাসলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, জানালেন-- রাজনীতিতে না এলে এখানেই থেকে যেতাম আজীবন।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রজত জয়ন্তী বর্ষ সমাপ্তি অনুষ্ঠানে এসে নিজের ডিপার্টমেন্টে গিয়েই আবেগমথিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন বোটানি বিভাগের আরও এক প্রাক্তনী রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ-সহ রাজ্যের শিক্ষা মন্ত্রী দীপক বর্মনও। নিজের বিভাগে এসে পুরনো স্মৃতি বিজড়িত বিল্ডিঙে ফিরে গেলেন অতীতে কেন্দ্রীয় মন্ত্রী। 

নিজের বিভাগে গাছ লাগিয়ে মন্ত্রী সুকান্ত মজুমদার জানান, আমার নিজের বিশ্ববিদ্যালয় এটি। এখানে স্নাতকোত্তর এবং পরে চাকরি করতে করতে পিএইচডি করেছি। শিব মন্দিরেই থাকতাম। এটা আমার সেকেন্ড হোম‌। আমার জীবনের সবচেয়ে ভালো সময় কাটিয়েছি এখানেই। আজ এই বিশ্ববিদ্যালয় সেই স্মৃতিগুলো ফিরিয়ে দিল। আজ পায়ে হেঁটে এলাম বিশ্ববিদ্যালয়। আগেও সংসদ হিসাবে বিশ্ববিদ্যালয় এসেছিলাম তবে মন্ত্রী হিসেবে এটা প্রথম আসার সুযোগ হয়েছে। 

রাজনীতিতে না এলে এখানেই ফিরে আসার চেষ্টা করতাম। 

তিনি আরও বলেন, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অভিভাবকহীন হয়ে পড়া নিয়ে একটা সমস্যা রয়েছে। রাজ্যপাল এবং রাজ্যের সংঘাত জেরে সুপ্রিম কোর্টে এই মামলা যায়, আগামী দিনে সুপ্রিম কোর্টে এই মামলা হলে রাজ্যের পক্ষ থেকে হলফনামা দেওয়া হবে। তাহলে বিষয়টি সমাধান হবে। এ বিষয়ে আপাতত কোনও ব্যবস্থা করা যায় কিনা সে বিষয়ে প্রিন্সিপাল সেক্রেটারি, রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী ও বিধায়কদের সঙ্গে কথা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব বিশ্ববিদ্যালয়ের সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  

ZEENEWS TRENDING STORIES