SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

মমতার চোট লাগতে পারে, তবে সেদিন পা ভাঙেনি: শিলিগুড়িতে নেমে তৃণমূলকে আক্রমণ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের

Sukanta Majumder: শিবিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নেমে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

Written By Nabanita Sarkar Edited By Nabanita Sarkar
Published: Oct 05, 2026, 09:13 AM IST | Updated: Oct 05, 2026, 02:02 PM IST
Image Credit: তৃণমূলকে আক্রমণ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাগডোগরা বিমানবন্দরের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

সিকিমে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে কলকাতা থেকে বাগডোগরা বিন্দাবনের নামে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে, নন্দীগ্রামে উপনির্বাচনে প্রচারে মুখ্যমন্ত্রীকে বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দেওয়ার বার্তা দিতে সংখ্যালঘুদের বিজেপি কার্যালয় তৈরী প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গ এবং গোটা ভারতে বিজেপির থেকে দূরে রাখার চেষ্টা হয়েছিল মুসলিম সমাজকে। 

তবে মুখ্যমন্ত্রী বার্তা- সবকা সাথ সবকা বিকাশ এই উদ্দেশ্যকেই আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে। আমার বিশ্বাস মুসলিম সমাজ ইতিবাচকভাবে এ বিষয়টি নেবে। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙ্গা তদন্তে প্রসঙ্গে তিনি বলেন, এই বিষয়ে বরাবরই আমরা অভিযোগ তুলেছি সেদিন আর যাই হোক পা ভাঙ্গেনি। পা মচকাতে পারে, চোট লাগতে পারে তবে পা ভাঙেনি। 

লোকসভায় স্ট্যান্ডিং কমিটি থেকে মমতাপন্থী সাংসদ দোলা সেন ও কীর্তি আজাদকে সরানো প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে হারের পর দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে তৃণমূল। লোকসভায় পুরোপুরি সাংসদ সংখ্যার উপর এই কমিটির নির্ভর করে। স্পিকার ও কেন্দ্র সরকার মিলে যেভাবে হয় সেভাবেই কমিটি হবে। 

অপরদিকে দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন থাকা প্রসঙ্গে কেন্দ্র মন্ত্রী বলেন, অনেকদিনের সমস্যা এটি । শিক্ষামন্ত্রী সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে । অত্যন্ত দুঃখের বিষয় বিগত সরকারের সময়
রাজ্যপাল ও রাজ্য সরকারের যে বিরোধ হয়েছিল এর জেরে এই সমস্যা হয়েছে । আমরা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে জানাবো আমাদের মধ্যে কোনও বিরোধ নেই। এদিন বাগডোগরা বিমানবন্দরে থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বৈঠকের পর সিকিমের উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  

ZEENEWS TRENDING STORIES