আলোর উত্সবে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বাজির ফুলকি থেকে... শিলিগুড়িতে আতঙ্ক
Siliguri fire incident: প্রশাসনের তত্পরতা বড় কোনও অঘটন ঘটেনি।
নারায়ণ সিংহরায়: আলোর উত্সবে বিধ্বংসী অগ্নিকাণ্ড শিলিগুড়িতে। আগুল লেগে গেল হায়দারপাড়া হরিজন বস্তির একটি বহুতলে। প্রশাসনের তত্পরতা বড় কোনও অঘটন ঘটেনি। বিল্ডিং যথাযথ অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে প্রশাসনকে নির্দেশ দিলে স্থানীয় বিধায়ক, রাজ্যের মন্ত্রী শংকর ঘোষ।
আরও পড়ুন: ছুটির দিনেও তালা বন্ধ নয় স্কুলের! বস্তির খুদেদের ভবিষৎ গড়তে পুজোর ছুটিতেও ‘মসিহা’ প্রধান শিক্ষক
শিলিগুড়ির শহরের ওয়ার্ডের হায়দার পাড়া ও আশ্রমপাড়ার সীমান্তে এই হরিজন বস্তির এলাকায়। আজ, সোমবার সন্ধেয় হঠাত্ সেখানে একটি তিনতলা বিল্ডিংয়ে আগু লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। যান মন্ত্রী শংকর ঘোষও। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আতশবাজির ফুলকি থেকেই এই অগ্নিকাণ্ড। বস্তুত,বিল্ডিংয়ের তিনতলায় অবৈধভাবে প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ মজুদ করা ছিল বলেও খবর।
আরও পড়ুন: নিশুতি রাতে জঙ্গলের পথে হাতে খড়্গ নিয়ে ছুটে চলেছেন স্বয়ং কালী! এ কী? থমকে গেল বিস্তীর্ণ এলাকা
স্থানীয়দের দাবি, ওই বিল্ডিংয়ের ভিতরে প্রচুর পরিমাণে বেআইনিভাবে বর্জ্য পদার্থ মজুত করে রাখা ছিল। ওই তিনতলা বিল্ডিংয়ে অগ্নিনির্বাপণের জন্য পর্যাপ্ত কোনও ব্যবস্থা ছিল না। তাঁদের মতে, দমকলের দ্রুত পদক্ষেপে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)