SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিই সার, পালাবদলের ৪ মাসের মধ্যেই সরকারি বোর্ড ভেঙে জমিতে প্লটিং ল্যান্ড মাফিয়াদের!

Siliguri: নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সাধন চক্রবর্তী জানান, তৃণমূল আশ্রিত জমি মাফিয়া এই কাজ করেছে

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 27, 2026, 02:50 PM IST | Updated: Oct 27, 2026, 04:10 PM IST
Image Credit: নকশালবাড়ি
Join

নারায়ণ সিংহ রায়: মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ থাকলেও জমি মাফিয়াদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে নকশালবাড়ি ব্লক প্রশাসনকে। নিজেদের দাপট দেখিয়ে রাতের অন্ধকারে সরকারি জমি থেকে ভেঙে ফেলা হয়েছে সরকারি বোর্ড। চলছে প্লটিং এবং সেচনালা দখল করে হিউমপাইপ দিয়ে তৈরি হচ্ছে কালভার্টJ

এই ছবি নকশালবাড়ির বুধকরণ মৌজার ৭৮০ এবং ৭৮১ দাগের । এই দুই দাগে রয়েছে প্রায় ৬৯ ডেসিমেল সরকারি জমি। শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি কলেজ ঘেঁষে থাকা এই সরকারি জমির মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা । আর এতেই নজর জমি মাফিয়াদের।

তৃণমূল আমলে এই জমি দখল হলেও সরকার পালা বদল হতেই জমি জরিপ করে সরকারি বোর্ড লাগায় নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দফতর। আর সেই বোর্ড রাতের অন্ধকারে ভেঙ্গে ফেলে ফের জমি প্লোটিং ও দখলের চেষ্টা জমি মাফিয়াদের।

বিষয়টি নিয়ে,নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সাধন চক্রবর্তী জানান, তৃণমূল আশ্রিত জমি মাফিয়া এই কাজ করেছে। আমরা সরকারে এসে ভূমি দফতরে অভিযোগের পর সেই জমিতে সরকারি বোর্ড বসানো হয়। দ্রুত ভূমি দফতরের ফের অভিযোগ জানান হবে বলে জানান তিনি।

আরও পড়ুন-রাতের অন্ধকারে মন্দিরে ভাঙচুর, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে লাল রঙের তরল

অপরদিকে, বিষয়টি নিয়ে কোন অভিযোগ আসেনি। এভাবে সরকারি বোর্ড ভেঙে ফেলা যায় না। আমরা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব বলে জানান নকশালবাড়ির ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক দীপাঞ্জন মজুমদার।

তবে এখন দেখার বিষয়, আদেও কি সরকারি জমি ধরে রাখতে পারবে ভূমি ও ভূমি রাজস্ব দফতর ? নাকি জমি মাফিয়াদের দাপট জিয়েই থাকবে এই নকশালবাড়িতে ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES