SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

টালবাহানা অতীত, ডেডলাইনের আগেই অ্যাকাউন্টে টাকা! পুজোর মুখে ২৬০০ চা শ্রমিককে বোনাস

Siliguri: দুর্গোপুজোর আগেই এবার চা শ্রমিকদের হাতে ২০ শতাংশ বোনাস। শ্রমিক মহলে খুশির হাওয়া। মুখ্যমন্ত্রীর নির্ধারিত সময়সীমার আগেই নকশালবাড়ির পাহাড়গুমিয়া চা বাগানের প্রায় ২৬০০ শ্রমিক বোনাস পেয়েছেন। অতীতের সংঘাত ও টালবাহানা কাটিয়ে এবার কোনও ঝামেলা ছাড়াই অ্যাকাউন্টে ২০ শতাংশ হারে বোনাসের টাকা জমা পড়েছে।

Written By Soumita Khan
Published: Oct 01, 2026, 09:59 AM IST | Updated: Oct 05, 2026, 02:27 PM IST
Join

নারায়ণ সিংহ রায়: মুখ্যমন্ত্রীর ডেডলাইনের আগেই প্রায় ২৬০০ চা শ্রমিককে বোনাস তুলে দিল বাগান কর্তৃপক্ষ! এতেই খুশির হওয়া নকশালবাড়ির পাহাড়গুমিয়া চা বাগানে। উওরবঙ্গের তরাই অঞ্চলের অন্যতম শিল্প চা। বাগানে চায়ের উন্নত মান ধরে রাখতে সারাবছর অক্লান্ত পরিশ্রম করে চা শ্রমিকরা। আর দুর্গোৎসবের প্রাক মূহূর্ত আসলেও  বোনাস নিয়ে চলে টালবাহানা। 

পূর্ববর্তী সরকারের আমলে এই দুর্গোৎসবের বোনাস নিয়েই সংঘাত লেগে থাকত বাগান কর্তৃপক্ষ সঙ্গে চা শ্রমিকদের। বোনাস নিয়ে কখনো বদল হত তারিখ, তো কখনো আবার ৩ কিস্তিতে মিলত না বোনাসের টাকা, বোনাস কত শতাংশ দেওয়া হবে তার নিয়েও  চলত বাগান কর্তৃপক্ষ সঙ্গে শ্রমিকদের মনমালিন্য। তবে রাজ্যে সরকার পালাবদল হতেই এবার অন্য ছবি ধরা পড়ল চা বলয়ে। তরাই অঞ্চলের নকশালবাড়ির পাহাড়গুমিয়া চা বাগানে মুখ্যমন্ত্রীর ৫ অক্টোবরের ডেটলাইনের আগেই বিনা সংঘাতে ২৬০০ শ্রমিকের অ্যাকাউন্ট ঢুকে গেল ২০ শতাংশ বোনাসের টাকা। 

পুজোর আমেজে বোনাসের টাকা অ্যাকাউন্ট  ঢুকতে চওড়া হাসি নিয়ে পাতা তুলছে চা শ্রমিকরা। অনেকে টাকা পেতেই শুরু করেছে কেনাকাটা। দুর্গোৎসবের শুরুর আগেই বোনাসের টাকা হাতে পেয়ে খুশি চা শ্রমিকরা। অপরদিকে, শ্রমিকরা আমাদের পরিবারের সদস্য। তাদের অধিকার এই বোনসের টাকা। যত তাড়াতাড়ি দেওয়া যায় দেওয়া উচিত। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো ২০ শতাংশ বোনাস চা শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করি তরাই অঞ্চলে সবার প্রথমেই শ্রমিকদের সুবিধা প্রদান করার বলে জানান পাহাড়গুমিয়া চা বাগানের ম্যানেজার চন্দন কুমার।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

ZEENEWS TRENDING STORIES