• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /শিলিগুড়ি
  • /পর্যটনে বিরাট পদক্ষেপ! নতুন পরিকল্পনা বাঙালির প্রিয় পাহাড়ে! রোপওয়ে থেকে হোমস্টে ছ'মাসের মধ্যেই...

পর্যটনে বিরাট পদক্ষেপ! নতুন পরিকল্পনা বাঙালির প্রিয় পাহাড়ে! রোপওয়ে থেকে হোমস্টে ছ'মাসের মধ্যেই...

North Bengal Tourism Investment 2026: বিশ্বের মানচিত্রে পাহাড়ের পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে আগামী ছ'মাসের রূপরেখা তৈরি করতে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে গুরুত্বপূর্ণ বৈঠক করল রাজ্য প্রশাসন। বৈঠকে পাহাড়ের পর্যটন পরিকাঠামো, যানজট, বর্জ্য ব্যবস্থাপনা, হোমস্টে এবং নতুন পর্যটন আকর্ষণ তৈরির মতো একাধিক গুরত্ব পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Written BySoumitra Sen
Published: Oct 04, 2026, 05:19 PM IST|Updated: Oct 05, 2026, 01:44 PM IST
joinshare
পর্যটনে বিরাট পদক্ষেপ! নতুন পরিকল্পনা বাঙালির প্রিয় পাহাড়ে! রোপওয়ে থেকে হোমস্টে ছ'মাসের মধ্যেই...

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

নারায়ণ সিংহরায়: বিশ্বের মানচিত্রে পাহাড়ের পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে আগামী ছ'মাসের রূপরেখা তৈরি করতে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে গুরুত্বপূর্ণ বৈঠক করল রাজ্য প্রশাসন। জিটিএ এবং পর্যটন দফতরের যৌথ উদ্যোগে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী শংকর ঘোষ-সহ প্রতিমন্ত্রী বিশাল লামা, দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং এলাকার প্রশাসনিক আধিকারিক, কার্শিয়াংয়ের বিধায়ক, দার্জিলিং ও কালিম্পংয়ের ডিএম-সহ জিটিএ-র কর্তারাও। বৈঠকে পাহাড়ের পর্যটন পরিকাঠামো, যানজট, বর্জ্য ব্যবস্থাপনা, হোমস্টে এবং নতুন পর্যটন আকর্ষণ তৈরির মতো একাধিক গুরত্ব পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দার্জিলিং, কালিম্পং, মিরিক, দুধিয়া, মংপু, কার্শিয়াং-সহ বিভিন্ন পর্যটন এলাকাগুলিকে  আরও আকর্ষণীয় করে তোলা হবে। পাশাপাশি দার্জিলিংকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে আরও উন্নত করার পরিকল্পনারও প্রাথমিক পর্যালোচনা করা হয়েছে। পর্যটকদের আকর্ষণ করতে আগামী দিনে টি ফেস্টিভ্যাল থেকে শুরু করে ভিন্টেজ কার র‍্যালি, ওয়াকাথন, রিভার ক্রাফটিং ও প্যারাগ্লাইডিং-সহ একাধিক ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। এছাড়াও , পাহাড়ের পুরনো ঐতিহ্য ও সংস্কৃতিকে সামনে রেখে বিশেষ উৎসবের পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্যকে এক ছাতার তলায় তুলে ধরতে বড় অনুষ্ঠানের পরিকল্পনাও রয়েছে।

দার্জিলিংয়ে রোপওয়ে

পর্যটনের পাশাপাশি পাহাড়ের অন্যতম বড় সমস্যা দৈনন্দিন যানজট ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দার্জিলিংয়ের যানজট কমাতে রোপওয়ে তৈরির পরিকল্পনা ইতিমধ্যেই নেওয়া হয়েছে। এ নিয়ে এদিন সকালেও গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে পাঁচটি রোপওয়ে প্রকল্প নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি মহাকাল মন্দির, সেবকের কালীমন্দির, কালিঝোরার পুরনো বাংলো এবং মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত স্থানগুলির পরিকাঠামো ও পর্যটন শিল্পে আকর্ষণ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

হোমস্টে

বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে হোমস্টে রেজিস্ট্রেশনের উপর। প্রশাসনের নজরে এসেছে, উত্তরবঙ্গের কিছু জেলায় অধিকাংশ হোমস্টে নথিভুক্ত হলেও দার্জিলিং ও কালিম্পংয়ের মতো এলাকায় এখনও বহু হোমস্টে রেজিস্ট্রেশনের বাইরে রয়েছে। পাশাপাশি পর্যটকদের পরিচয়পত্র ছাড়াই কিছু হোমস্টেতে থাকার ব্যবস্থা করার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের পুলিস প্রশাসনকে কতগুলি হোমস্টে রেজিস্টার্ড এবং কতগুলি রেজিস্ট্রেশন ছাড়া চলছে, সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

হোমস্টে ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও ডিজিটাল করতে এবার বড় পরিবর্তনের পথে এগোচ্ছে পর্যটন দফতর। নতুন ব্যবস্থায় হোমস্টে রেজিস্ট্রেশন, রিনিউয়াল এবং অন্যান্য প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে করার ব্যবস্থা করা হবে। যাঁরা নতুন হোমস্টে তৈরি করতে চান, তাঁরাও সরকারি নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন এবং প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন। এতদিন যে প্রক্রিয়ার বড় অংশ খাতায়-কলমে সম্পন্ন হত, এবার থেকে ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হচ্ছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত নতুন নীতি আনার প্রস্তুতি চলছে।

পর্যটননীতিতে পরিবর্তন

পাশাপাশি পর্যটন শিল্পের নীতিতেও পরিবর্তন আনার উদ্যোগ চলছে। হোমস্টে পলিসি এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রি পলিসি নিয়ে ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভায় বিশেষ আলোচনা হয়েছে। পর্যটন শিল্পকে আরও ডিজিটাল করার পাশাপাশি পর্যটন দফতরের ওয়েবসাইটগুলিকেও নতুন করে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যটকদের জন্য পরিষেবা ও তথ্য আরও সহজলভ্য করাই এর লক্ষ্য।

কেন্দ্রের ৫৭ কোটি

পর্যটন দফতরের হাতে থাকা জমি এবং পাহাড়ের বিভিন্ন সরকারি পর্যটন সম্পত্তিকেও নতুন করে উন্নয়নের পরিকল্পনা রয়েছে। দীর্ঘ সময় পরে পর্যটনখাতে কেন্দ্রীয় সরকারের তরফে ৫৭ কোটি টাকার বাজেট বরাদ্দ পাওয়ার বিষয়টিকেও এই উন্নয়ন পরিকল্পনার সঙ্গে কাজে লাগানোর কথা ভাবা হচ্ছে।

পর্যটনে দুর্গাপুজো

এবারের দুর্গাপুজোকেও পাহাড়ের পর্যটনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। দার্জিলিংয়ের চকবাজার ও ম্যাল রোড নতুনভাবে সাজানো হবে। তা আলোকসজ্জিতও করা হবে। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে পুজোর সময় পাহাড়ে পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ তৈরি করার পরিকল্পনাও রয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Siliguri