• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /শিলিগুড়ি
  • /স্কুল ব্যাগে আগ্নেয়াস্ত্র নিয়ে ট্রেনে সফর, পুলিসের জালে বিহারের দুই বাসিন্দা

স্কুল ব্যাগে আগ্নেয়াস্ত্র নিয়ে ট্রেনে সফর, পুলিসের জালে বিহারের দুই বাসিন্দা

উৎসবের মরশুমে ট্রেনে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে নিউ জলপাইগুড়ি স্টেশনে গ্রেফতার হলেন বিহারের দুই যুবক। ধৃতদের নাম রোহন কুমার (২০) ও গুড্ডু কুমার (১৯)। তাঁরা বিহারের খাগারিয়া এলাকার বাসিন্দা।

Written ByDebasmita Das
Published: Oct 26, 2026, 04:23 PM IST|Updated: Oct 26, 2026, 04:30 PM IST
joinshare
স্কুল ব্যাগে আগ্নেয়াস্ত্র নিয়ে ট্রেনে সফর,  পুলিসের জালে বিহারের দুই বাসিন্দা

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

2

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

3

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

4

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

5

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ল গাড়ি, প্রি-ওয়েডিং শ্যুটে যাওয়ার পথে মার্মান্তিক পরিণতি ৩ জনের

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

নারায়ণ সিংহ রায়: আগ্নেয়াস্ত্র পাচারের আগেই স্টেশন থেকে গ্রেফতার ২। বিহারের দুই যুবকের স্কুল ব্যাগ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। উৎসবের মরশুমের মাঝেই ট্রেনে করে আগ্নেয়াস্ত্র পাচারের ছক! হাতবদলের আগেই এনজেপি স্টেশনে যৌথ অভিযানে গ্রেফতার হল বিহারের দুই যুবক। ধৃতদের নাম রোহন কুমার (২০) ও গুড্ডু কুমার (১৯)। 

দুজনেই বিহারের খাগারিয়া এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি স্টেশনে যৌথ অভিযান চালায় শিলিগুড়ি জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিস। সেই সময় স্টেশনের ৬নম্বর প্ল্যাটফর্মে ডাউন বিবেক এক্সপ্রেস এসে পৌঁছলে ট্রেনটির সাধারণ কামরায় তল্লাশি চালানো হয়। 

আরও পড়ুন, মেয়র হিসেবে কাকে সামনে আনবে বিজেপি? শিলিগুড়ি পৌরসভা নির্বাচনের আগে তুঙ্গে 

সেখান থেকেই সন্দেহের ভিত্তিতে ওই দুই যুবককে আটক করেন পুলিসকর্মীরা। এরপর তাদের সঙ্গে থাকা স্কুল ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। এরপরেই দুজনকে গ্রেফতার করা হয়। এনজেপি জিআরপি সূত্রে জানা গিয়েছে, ধৃতরা আলিপুরদুয়ার থেকে ট্রেনে করে এনজেপি স্টেশনে এসেছিল। সেখান থেকে বিবেক এক্সপ্রেসে চেপে কিষানগঞ্জ যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। 

এরপর আগ্নেয়াস্ত্র নিয়ে কিষানগঞ্জ থেকে ফের ট্রেনে করে বিহারের খাগারিয়ায় পৌঁছনোর কথা ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিসের প্রাথমিক অনুমান। সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। এই ঘটনার পিছনে কোনও বড় পাচারচক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছে জিআরপি। আগ্নেয়াস্ত্র পাচারের সঙ্গে আরও কারা জড়িত,তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস।

আরও পড়ুন, ১৭,৩২০ ফুট উচ্চতায় উড়ল তেরঙা! দুর্গম লামখাগা পাস জয় করে ইতিহাস গড়ল নর্থ বেঙ্গল

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Siliguri