রাজ্য সরকারের বিরাট উদ্যোগ: কলকাতা-শিলিগুড়ি যোগাযোগ বাড়াতে আরও নতুন ৯০ বাস চালানোর ঘোষণা মন্ত্রী অর্জুন সিংয়ের
Siliguri New route Bus Service: পুজোর মুখে রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে লক্ষ লক্ষ সাধারণ মানুষ উপকৃত হবেন বলেই মনে করছে ওয়াকিবহল মহল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোর আগেই আরও ৯০ টি বাস পথে নামানো হবে। পূজার মধ্যে ৩০ টি বাস উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে দেওয়া হবে, জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং।
একদিনের শিলিগুড়ি সফরে রাজ্যর শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়ক পথে ফাঁসিদেওয়ার কমলা চা বাগানে যান মন্ত্রী। চা বাগানের ঘুরে দেখার পাশাপাশি চা বাগানের হাসপাতাল পরিদর্শন করেন মন্ত্রী। সঙ্গে ছিলেন অর্থ ও পরিবহন দফতরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, বিগত সরকার পরিবহন দফতর ধ্বংস করে গিয়েছে । আমরা গত ৪ মাসে ৫০ টি বাস পথে নামিয়েছি। আমাদের টেন্ডারের সমস্যা রয়েছে। পুজোর আগে আরও ৯০ টি বাস পথে নামানো হবে। গুরুত্বপূর্ণ রুটে এই বাস দেওয়া হবে। চা বাগানের যে সমস্যাগুলো রয়েছে তার জন্য আজ রিভিউ মিটিং করা হবে। ৪৯ বছর ধরে সিপিআইএম ও তৃণমূল সরকার শেষ করে দিয়ে গিয়েছে চা বাগানকে। বন্ধ বাগান খোলা নিয়ে কোনও উদ্যোগ নেয়নি। এক ছাতার তলায় এনে সমন্বয়ের মধ্যে দিয়ে কাজ করা হচ্ছে। মুখ্যমন্ত্রীকে সুপারিশ করা হয়েছিল। পুজোর মধ্যে উওরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় ৩০ টি বাস দেওয়া হবে। বিগত সরকারের কোনও প্ল্যানিং ছিল না চা বাগান নিয়ে। এখন সিস্টেম মেনে কাজ করা হবে। সমস্ত ক্রেস হাউস খোলা হবে যা সমস্যা রয়েছে তা সমাধান হবে, মত মন্ত্রীর। পরে সড়ক পথে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন মন্ত্রী। সেখানে আজ উওরবঙ্গ চা বাগান কর্তৃপক্ষকে নিয়ে রিভিউ মিটিং করবে মন্ত্রী অর্জুন সিং।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)