SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

মারাত্মক ঘটনা: গাড়িতে গোপন চেম্বার বানিয়ে ৭৫ লক্ষর সোনা পাচার কারবারি শিলিগুড়ি পুলিসের হাতে

Bagdogra Police: গাড়ির ইঞ্জিনে সোনা পাচারের রোমহর্ষক অভিযানে বাগডোগরায় ধৃত দুই।

Written By Nabanita Sarkar Edited By Nabanita Sarkar
Published: Oct 05, 2026, 10:53 AM IST | Updated: Oct 05, 2026, 01:55 PM IST
Image Credit: বাগডোগরা পুলিসের হাতে ৭৫ লক্ষের সোনা উদ্ধার
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিলাসবহুল গাড়িতে গোপন চেম্বার বানিয়ে সোনা পাচারের ছক। পুলিসে অভিযানে ৪ টি সোনার বিস্কিট-সহ গ্রেফতার পাচারকারী।

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় শিলিগুড়ি থেকে বিহারের উদ্দেশ্যে একটি চারচাকা গাড়িতে করে যাচ্ছিল দুজন যাত্রী। সেই গাড়িটি সোনা পাচার হচ্ছে এমনই খবর বাগডোগরা থানার পুলিসের কানে পৌঁছতেই বাগডোগরা ধর্মকাটা এলাকায় পুলিস চেকপোষ্টের কাছে নিয়ে যায় বাগডোগরা থানা পুলিস। সেই সময় সন্দেহবশত চার চাকার গাড়ি আটক করা হলে গাড়ির ভিতরে থাকা যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। তৎক্ষণাৎ অসঙ্গতি ধরা পড়ায় সেখানে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ির ইঞ্জিনের গোপন চেম্বারে মেলে চারটি সোনা বিস্কিট, যার ওজন প্রায় ৪৬৫ গ্রাম, বাজার মূল্য আনুমানিক ৭০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। 

পরবর্তীতে সোনা পাচারের অভিযোগে গাড়িতে থাকা দুজনকে গ্রেফতার করে বাগডোগরা থানা পুলিস। ধৃতরা হল শ্রবন কুমার ও রমন কুমার, ২ জনেই বিহারের বাসিন্দা। ধৃতদের সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে । অপরদিকে, গোটা ঘটনায় তদন্ত নেমেছে বাগডোগরা থানার পুলিস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  

ZEENEWS TRENDING STORIES