SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

নাগরিকত্ব পাওয়ার দিনগোনা শুরু! নকশালবাড়িতে বাংলাদেশি হিন্দুদের নথিপত্র যাচাই শুরু প্রশাসনের

নকশালবাড়িতে শুরু হল সিএএ (CAA) আবেদনকারী বাংলাদেশী হিন্দুদের নথি যাচাইকরণের কাজ। ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আশায় খুশির হাওয়া আবেদনকারীদের মধ্যে।

Written By Sudeshna Paul Saha
Published: Nov 06, 2026, 07:23 PM IST | Updated: Nov 06, 2026, 07:40 PM IST
Join

নারায়ণ সিংহ রায়: বাংলাদেশী হিন্দুদের নির্বাচনের আগেই CAA-তে আবেদনের বার্তা দিয়েছিল বিজেপি। রাজ্য সরকারের ক্ষমতায় আসতেই CAA নিয়ে শিবির করে আবেদন প্রক্রিয়া শুরু হল।

রাজ্যে পালাবদলের পর উত্তর দিনাজপুরের একটি  সভা থেকে CAA আবেদনকারীদের নাগরিকত্ব দেওয়ার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! এবার সেই বাংলাদেশী হিন্দুদের হিয়ারিং শুরু করল প্রশাসন। দার্জিলিং জেলা শাষকের নির্দেশে নকশালবাড়ি থানায় ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চে শুরু হল নথি যাচাইকরণ প্রক্রিয়া।

এদিন বাংলাদেশি হিন্দুদের হেয়ারিং লম্বা লাইনে দাঁড়িয়ে থাকাতে দেখা যায়। প্রত্যেকের কী কী নথি রয়েছে তা যেমন খতিয়ে দেখা হচ্ছে, তেমনই কত বছর আগে বাংলাদেশ থেকে এদেশে এসেছে তাও যাচাই করা হচ্ছে। এই তথ্য জেলাতে পাঠানো হবে এবং এরপরে তাদের হাতে নাগরিকত্ব তুলে দেওয়া বলে সূত্রের খবর।

অপরদিকে, নাগরিকত্ব জন্য আবেদন করা হয়েছিল, প্রক্রিয়াকরণ শুরু হওয়ায় ভালো লাগছে। ভারতীয় নাগরিকত্ব দিলে লাভ হবে বলে জানান হিয়ারিংয়ে আসা বাংলাদেশি হিন্দুরা।

আরও পড়ুন, IAF RECRUITMENT UPDATE: আকাশে বাংলার রাজ! আধাসামরিক বাহিনীতে যোগ দেওয়ার সুবর্ণ সুযোগ, বাগডোগরায় বিরাট ঘোষণা সেনা কর্তার

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES