নারায়ণ সিংহ রায়: বাংলাদেশী হিন্দুদের নির্বাচনের আগেই CAA-তে আবেদনের বার্তা দিয়েছিল বিজেপি। রাজ্য সরকারের ক্ষমতায় আসতেই CAA নিয়ে শিবির করে আবেদন প্রক্রিয়া শুরু হল।
রাজ্যে পালাবদলের পর উত্তর দিনাজপুরের একটি সভা থেকে CAA আবেদনকারীদের নাগরিকত্ব দেওয়ার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! এবার সেই বাংলাদেশী হিন্দুদের হিয়ারিং শুরু করল প্রশাসন। দার্জিলিং জেলা শাষকের নির্দেশে নকশালবাড়ি থানায় ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চে শুরু হল নথি যাচাইকরণ প্রক্রিয়া।
এদিন বাংলাদেশি হিন্দুদের হেয়ারিং লম্বা লাইনে দাঁড়িয়ে থাকাতে দেখা যায়। প্রত্যেকের কী কী নথি রয়েছে তা যেমন খতিয়ে দেখা হচ্ছে, তেমনই কত বছর আগে বাংলাদেশ থেকে এদেশে এসেছে তাও যাচাই করা হচ্ছে। এই তথ্য জেলাতে পাঠানো হবে এবং এরপরে তাদের হাতে নাগরিকত্ব তুলে দেওয়া বলে সূত্রের খবর।
অপরদিকে, নাগরিকত্ব জন্য আবেদন করা হয়েছিল, প্রক্রিয়াকরণ শুরু হওয়ায় ভালো লাগছে। ভারতীয় নাগরিকত্ব দিলে লাভ হবে বলে জানান হিয়ারিংয়ে আসা বাংলাদেশি হিন্দুরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)