• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /মালদহ
  • /মালদহ জেলা পরিষদ নির্বাচনের ভোরেই নাটকীয় মোড়! ট্রেন থেকে নামতেই আটক বিরোধী শিবিরের ৩ সদস্য

মালদহ জেলা পরিষদ নির্বাচনের ভোরেই নাটকীয় মোড়! ট্রেন থেকে নামতেই আটক বিরোধী শিবিরের ৩ সদস্য

মালদহ জেলা পরিষদ নির্বাচনের ঠিক আগেই মালদা টাউন স্টেশনে তৃণমূল ও কংগ্রেস শিবিরের ৩ জন সদস্যকে পুলিসের আটক। অনাস্থা প্রস্তাব এনে প্রায় এক মাস ঝাড়খণ্ডের শিবিরে থাকার পর তাঁরা ট্রেনে মালদহে ফিরছিলেন। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে বিজেপি পুলিসের সহযোগিতায় তাঁদের সদস্যদের মিথ্যে মামলায় ফাঁসিয়েছে।

Written BySoumita Khan
Published: Oct 06, 2026, 09:51 AM IST|Updated: Oct 07, 2026, 01:11 PM IST
joinshare
মালদহ জেলা পরিষদ নির্বাচনের ভোরেই নাটকীয় মোড়! ট্রেন থেকে নামতেই আটক বিরোধী শিবিরের ৩ সদস্য

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

রণজয় সিংহ: মালদহ জেলা পরিষদের সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ঠিক আগেই নাটকীয় মোড়। মঙ্গলবার ভোর  রাতে মালদহ স্টেশনে ট্রেন থেকে নামতেই তৃণমূল এবং কংগ্রেস শিবিরের প্রায় তিনজন সদস্যকে আটক করল মালদা জেলা পুলিস। যাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, মালদহের দক্ষিণ কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী ও কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূরের অভিযোগ, মালদহ জেলা পরিষদ গঠনে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা না থাকায় পুলিসের সহযোগিতায় আমাদের তিনজন সদস্যকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে তাদের আটক করা হয়েছে। বিজেপি গণতন্ত্রকে হত্যা করতে চাইছে, মানুষ এর জবাব দেবে।

উল্লেখ্য, মালদা জেলা পরিষদের আসন সংখ্যা ৪৩ টি। যার মধ্যে তৃণমূলেরই বিক্ষিপ্ত ১৯ জন পাঁচ জন কংগ্রেস সদস্যের সমর্থনে জেলা পরিষদের সভাধিপতি এবং সহকারী সভাধিপতির বিরুদ্ধে অনস্থা এনেছিলেন। ঝাড়খণ্ডের একটি এলাকায় প্রায় এক মাস ধরে শিবিরে ছিলেন তারা। গতকাল ট্রেনে করে মালদা টাউন স্টেশনে নামতেই তাদের মধ্য থেকে তিনজন সদস্যকে আটক করে পুলিস বলে অভিযোগ।

প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে ৬ অক্টোবর মালদা জেলা পরিষদের সভাধিপতি নির্বাচন। আর যা ঘিরে টানটান উত্তেজনা মালদা জেলাজুড়ে। রাজ্যে পালা বদলের তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ডাকে তৃণমূলের ১৯জন সদস্য। তলবিসভার আগেই সভাধিপতি ও সহকারী সভাধিপতি মালদা জেলা পরিষদের পদ থেকে পদত্যাগর করেন। এরপরই অভিভাবকহীন হয়ে পড়ে মালদা জেলা পরিষদ। মালদা জেলা পরিষদের মোট আসন ৪৩। তৃণমূলের দখলে ৩৪। বিজেপির দখলে ৪। কংগ্রেসের দখলে ৫। তৃণমূলের ১৯জন সদস্যের অনাস্থা প্রস্তাবে সমর্থন করেছে কংগ্রেস। 

ফলে জেলা পরিষদের দখলের সংখ্যাগরিষ্ঠতায় তৃণমূলের বিক্ষুদ্ধগোষ্ঠী। তবে রাজনৈতিক মহলের অনুমান এই সহজ সমীকরণে মালদা জেলা পরিষদ কংগ্রেসের সমর্থনে বিক্ষুদ্ধ তৃণমূলের দখলে হবে না। কেননা কংগ্রেসের সমর্থনে তৃণমূল এই জেলা পরিষদ দখল করলে মালদা জেলায় অক্সিজেন পাবে কংগ্রেস। কংগ্রেসের শক্তমাটি পুনরায় শক্তিশালী হওয়ার সম্ভবনা রয়েছে। সেক্ষেত্রে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির ভোট ব্যাঙ্কে প্রভাব পড়বে। ফলে বিজেপির কেন্দ্র, রাজ্য বা জেলার নেতৃত্বরাও কংগ্রেসকে পুনরায় মালদার মাটিতে রাজনীতি করার রসদের জোগান দেওয়ার ব্যবস্থা করবেন না। ফলে শেষ মুহূর্তে তাসর এক্কা খেলবে বিজেপি।

মালদা জেলা পরিষদের সভাধিপতি আসনটি মহিলা এসসির জন্য সংরক্ষিত। এই অবস্থায় বিক্ষুদ্ধ তৃণমূলের সভাধিপতি প্রার্থী হতে পারেন সাগরিকা সরকার। তবে সূত্রের খবর সভাধিপতি নির্বাচনে বিজেপিও প্রার্থী করবেন শ্যামলী রজকে। আর ভোটাভোটিতে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ক্রস ভোটিং মালদা জেলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরী হতে পারে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Malda News