SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

গভীর রাতে রেলগেটে আগ্নেয়াস্ত্র হাতে যুবক! হাতনাতে পাকড়াও পুলিসের

কোথা এল আগ্নেয়াস্ত্র? কেনই-বা রেলগেটের কাছে ঘোরাঘুরি করছিল ওই যুবক? সবদিক খতিয়ে দেখছে পুলিস।

Written By Tanumoy Ghosal
Published: Nov 24, 2026, 16:08 IST | Updated: Nov 24, 2026, 16:12 IST
Join

রণজয় সিংহ: বছর ঘুরলেই পুরভোট। মালদহে আগেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার এক যুবক। বড় সাফল্য পুলিসের। কোথায় থেকে এল আগেয়াস্ত্র? রাজনৈতিক তরজা তুঙ্গে।

আরও পড়ুন: ভুল এন্ট্রির মাশুল দিচ্ছেন আড়াই বছর ধরে! বাড়িতে দিব্যি সংসার করছেন, অথচ সরকারি নথিতে মৃত বিনিতা

পুলিস সূত্রে খবর, ধৃতের নাম  মনিরুল ইসলাম। মালদহের হরিশ্চন্দ্রপুরের গাহামবাদ এলাকায় বাসিন্দা সে। গতকাল সোমবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর স্টেশনের কাথে রেলগেটে ঘোরাঘুরি করছিলেন মনিরুল। এলাকায় টহল দেওয়ার সময়ে তাঁকে দেখে সন্দেহ হয় পুলিসের। শুরু হয় জিজ্ঞাসাবাদ। শেষে তল্লাশিতে উদ্ধার হয়  একটি একনলা বন্দুক এবং দুটি কার্তুজ। এরপর গ্রেফতার করা হয় ওই যুবককে।

আজ, মঙ্গলবার ধৃতকে পেশ করা হয় চাঁচল আদালতে। কোথা এল আগ্নেয়াস্ত্র? কেনই-বা রেলগেটের কাছে ঘোরাঘুরি করছিল ওই যুবক? সবদিক খতিয়ে দেখছে পুলিস। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে এলাকা অশান্ত করার চক্রান্তের অভিযোগ করেছে বিজেপি। তৃণমূলের পালটা প্রশ্ন, আগ্নেয়াস্ত্র কোথা এল?

আরও পড়ুন: সরকারি হাসপাতাল চত্বরে আজ থেকেই প্রবেশ নিষিদ্ধ এঁদের! নির্দেশ অমান্য করলেই শাস্তি; কারা ঢুকতে পারবেন না?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

ZEENEWS TRENDING STORIES