SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

রক্তাক্ত মালদা মেডিক্যাল: অসুস্থ দাদুকে দেখতে গিয়ে আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থী

Malda Medical College: ফের বিতর্কে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। বৈধ ভিজিটিং কার্ড থাকা সত্ত্বেও অসুস্থ দাদুকে দেখতে গিয়ে ট্রমা কেয়ার ইউনিটের নিরাপত্তারক্ষীদের হাতে আক্রান্ত হলেন এক মাধ্যমিক পরীক্ষার্থী ও তাঁর দুই মাসি। থানায় অভিযোগ দায়ের হতেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত রক্ষীরা।

Written By Sudeshna Paul Saha
Published: Nov 14, 2026, 05:57 PM IST | Updated: Nov 14, 2026, 06:04 PM IST
Join

রণজয় সিংহ: ফের বিতর্কে মালদা মেডিক্যাল কলেজ, নিরাপত্তারক্ষীদের হাতে আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থী। ফের বিতর্কে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এবার রোগীর সাক্ষাতের সময়ে অসুস্থ দাদুকে দেখতে গিয়ে মেডিক্যাল কলেজের নিরাপত্তারক্ষীদের হাতে আক্রান্ত হলেন এক মাধ্যমিক পরীক্ষার্থী। তাকে বাঁচাতে গিয়ে আহত হলেন তার দুই মাসিও।

আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা মেডিক্যাল কলেজের ট্রমা কেয়ার ইউনিটে। অভিযোগ, ইংলিশ বাজার শহরের গয়েশপুরের এক ব্যক্তি অসুস্থ হয়ে চার দিন ধরে মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন। আজ তাঁকে দেখতে তাঁর মাধ্যমিক পরীক্ষার্থী নাতি সাজেদ আলী যায়। রোগীর সঙ্গে সাক্ষাতের পরিচয়পত্র ছিল। তারপরেও ট্রমা কেয়ার ইউনিটের নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দেয় বলে অভিযোগ। কারণ জানতে চাইলে তাকে একটি ঘরে ঢুকিয়ে মারধর করা হয়। সেই সময় তার দুই মাসি শাহাজাদী বিবি ও সালমা খাতুন ভাগ্নেকে উদ্ধার করতে যান। তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ।

এই ঘটনায় ইংলিশ বাজার থানায় অভিযোগ করেছে পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে ওই তিন নিরাপত্তারক্ষী গা ঢাকা দিয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যক্ষ ডাক্তার গণেশ চন্দ্র গাইন জানান, বিষয়টি তিনি শুনেছেন। সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন, ধেয়ে আসছে 'দৈত্য' আখবান! তুমুল বাজের কড়কড়ানিতে ফাটবে কান! কবে থেকে শুরু বৃষ্টি দুর্যোগ?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

ZEENEWS TRENDING STORIES