• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /মালদহ
  • /সৌর সেচ প্রকল্প অকেজো, জলের অভাবে ১৫০ বিঘা জমিতে চাষ বন্ধ! সমস্যায় কয়েকশো কৃষক

সৌর সেচ প্রকল্প অকেজো, জলের অভাবে ১৫০ বিঘা জমিতে চাষ বন্ধ! সমস্যায় কয়েকশো কৃষক

সৌরশক্তি ব্যবহার করে সেচের জন্য তৈরি করা ১৮টি প্রকল্পের মধ্যে প্রায় ৮টি অকেজো হয়ে পড়েছে গোলাপগঞ্জ অঞ্চলে। পাম্পের প্রয়োজনীয় যন্ত্রাংশ চুরি এবং সৌর প্যানেলের কেবল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এর ফলে জলের অভাবে প্রায় ১৫০ বিঘা জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে। শুকিয়ে যাচ্ছে পাট গাছ।

Written ByDebasmita Das
Published: Oct 05, 2026, 07:32 AM IST|Updated: Oct 05, 2026, 02:04 PM IST
joinshare
সৌর সেচ প্রকল্প অকেজো, জলের অভাবে ১৫০ বিঘা জমিতে চাষ বন্ধ!  সমস্যায় কয়েকশো কৃষক

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

রণজয় সিংহ: তৃণমূল আমলে সৌরশক্তির মাধ্যমে সেচের ব্যবস্থা করা হয় মালদহর বৈষ্ণবনগর  বিধানসভার গোলাপগঞ্জ অঞ্চলে। জেলা কৃষিদফতরের উদ্যোগে ১৮টি সৌরশক্তি সম্পন্ন সেচ প্রকল্প চালুও করা হয় এই এলাকায়। কিন্তু পালা বদলের পর দুষ্কৃতি দিয়ে এলাকার প্রায় ৮ সৌরশক্তি প্রকল্পকে অকেজো করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। 

আর যার ফলের বিঘার পর বিঘা জমিতে বন্ধ চাষবাস। কৃষকদের কপালে ভাঁজ, তাদের অভিযোগ বৈষ্ণবনগর বিধানসভাটি দখলে ছিল তৃণমূলের। বিধানসভা নির্বাচনের পর এই কেন্দ্রটি বিজেপি দখল করেছে। আর সেই কারণে তৃণমূল আমলের সৌরশক্তির মাধ্যমে জমিতে সেচের ব্যবস্থা করার প্রক্রিয়াকে অকেজো করা হয়েছে। 

সৌরশক্তি সংরক্ষণ করে তা সরবরাহ করার যে যন্ত্রাংশ যেমন চুরি করা হয়েছে। তেমনি প্যানেলের সমস্ত কেবল কেটে ফেলা হয়েছে। আর যে কারণে অকেজো হয়ে পড়েছে। এমন অবস্থায় জলের অভাবে এলাকার প্রায় ১৫০বিঘা জমিতে চাষ বন্ধ হয়ে পড়েছে।জলের অভাবে  জমিতে পাট গাছ শুকিয়ে পড়েছে। 

আগামী মরসুমে রবিশস্যের চাষ কীভাবে করবেন, তা নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছেন এলাকার কৃষকেরা। এলাকার কৃষি সমবায় সমিতির সম্পাদক হারাধন রজক জানান বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হয়েছে। কড়া হাতে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করুক প্রশাসন। আর  অকেজো হয়ে পড়া সৌরশক্তির প্রক্রিয়াকে পুনরায় জীবিত করুক প্রশাসন।

তবে এই ঘটনার পিছনে কারা রয়েছে, তা এখনও তদন্তসাপেক্ষ। এ নিয়ে স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এবং প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Malda News
West Bengal