SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

অপরাধের মালদা! জমি বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষে খুন, দিনেদুপুরে আক্রান্ত ব্যবসায়ী-চুরি, জোর চাঞ্চল্য-হইচই

Malda crime news: মালদায় একের পর এক অপরাধ! মোথাবাড়িতে জমি বিবাদের জেরে খুন ও এসএসবি জওয়ানসহ আহত চার। অন্যদিকে, গাজোল বাসস্ট্যান্ডে স্বর্ণ ব্যবসায়ীর পকেট কেটে চুরির চেষ্টার ঘটনায় ধৃত দুই যুবক।

Written By Sudeshna Paul Saha
Published: Nov 02, 2026, 06:02 PM IST | Updated: Nov 02, 2026, 06:09 PM IST
Join

রণজয় সিংহ: মালদায় একের পর এক অপরাধ। জমি সংক্রান্ত বিবাদের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ ও খুনের পাশাপাশি প্রকাশ্য দিবালোকে চুরির চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে জেলার দুটি আলাদা থানা এলাকায়। একদিকে মোথাবাড়িতে জমি দখলের প্রতিবাদ করায় খুন, আহত এসএসবি জওয়ান সহ ৪। আরেকদিকে গাজোল বাসস্ট্যান্ডে স্বর্ণ ব্যবসায়ীর পকেট কেটে চুরির চেষ্টা। ধৃত ২। যেন অপরাধের মালদা!

জমি বিবাদে খুন!

জমি নিয়ে বিবাদের জেরে মালদায় খুন। আহত এসএসবি জাওয়ান সহ মোট চারজন। আহতদের মধ্যে দুজন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মালদার মোথাবাড়ি থানা এলাকার হামিদপুরের ঘটনা। হামিদপুরের বাসিন্দা, পেশায় এস এস বি জওয়ান শশাঙ্ক যাদবের তার অভিযোগ, তাদের পৈত্রিক ৫০ বিঘা জমি রয়েছে পাশাপাশি রয়েছে প্রায় ৩০০ বিঘা দেবতর সম্পত্তি। সেই সম্পত্তির একাংশ দখল করে রয়েছে, কিছু দুষ্কৃতি। বারবার বিভিন্ন মহলে তিনি এই জমি দখল মুক্ত করার জন্য দ্বারস্থ হয়েছেন কিন্তু কোনও লাভ হয়নি। রবিবার দুপুরে তিনি, কৃষকদের নিয়ে জমিতে চাষ করতে যান।

অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা তাদের ওপর চড়াও হয়। তাদেরকে বেধড়ক মারধর করে। এতে মোট চারজন আহত হয়ে যায়। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। শিবচরণ মন্ডল (৫০) নামে একজনের মৃত্যু হয়। আহত এসএসবি জওয়ান শশাঙ্ক শেখর যাদব ও উজ্জ্বল মণ্ডল নামে এক কৃষক হাসপাতালে ভর্তি রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় ২১ জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে ১৩ জনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্ত, সনাতন মন্ডল গা ঢাকা দিয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।

স্বর্ণ ব্যবসায়ীর পকেট কেটে চুরি

প্রকাশ্য দিবালোকে এক স্বর্ণ ব্যবসায়ীর পকেট থেকে সোনার অলংকার ও টাকা চুরি চেষ্টা ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদার গাজোলে। গাজোল বাসস্ট্যান্ডে বাসে ওঠার সময় ভিড়ের সুযোগে স্বর্ণ ব্যবসায়ীর পকেট থেকে টাকা ও সোনার অলংকার চুরির চেষ্টা করল দুই যুবক। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় হাতেনাতে ধরা পড়ে যায় অভিযুক্ত দুজন। উদ্ধার হয় খোয়া যাওয়া সমস্ত টাকা ও অলংকার। জানা গিয়েছে, স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কর্মকার দক্ষিণ দিনাজপুরের দৌলতপুরে যাওয়ার উদ্দেশ্যে গাজোল বাসস্ট্যান্ড থেকে বাসে ওঠার সময় ভিড়ের সুযোগ নিয়ে তাঁর পকেট থেকে টাকা ও অলংকার হাতিয়ে নেওয়ার চেষ্টা করে দুই যুবক।

বিষয়টি বুঝতে পেরেই স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অভিযুক্ত দুই যুবককে আটক করেন তিনি। পরে তাদের কাছ থেকে উদ্ধার হয় সমস্ত টাকা ও অলংকার। উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক মূল্য ৪০ থেকে ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন ওই স্বর্ণ ব্যবসায়ী। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত দুই যুবককে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে গাজোল বাসস্ট্যান্ড এলাকায় ছড়ায় উত্তেজনা।

আরও পড়ুন, পুরভোটে মালদায় বিজেপির চমক! একাধিক নতুন মুখ? প্রার্থী হচ্ছেন কারা? বড় কথা বলে দিলেন...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES