• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /মালদহ
  • /এখানে মানত করলে দেবী ফেরান না! দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করেন লালবাথানি গ্রামের দুর্গাপুজোয়

এখানে মানত করলে দেবী ফেরান না! দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করেন লালবাথানি গ্রামের দুর্গাপুজোয়

Durga Puja 2026: আড়াইশো বছরে ঐতিহ্য়। এলাকার মানুষের বিশ্বাস, দেবী কাউকে ফেরান না। মনস্কামনায় লালবাথানির দুর্গাপুজোয় ভিড় করেন কাতারে কাতারে মানুষ

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Oct 04, 2026, 05:55 PM IST|Updated: Oct 09, 2026, 08:50 PM IST
joinshare
এখানে মানত করলে দেবী ফেরান না! দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করেন লালবাথানি গ্রামের দুর্গাপুজোয়
Image Credit: মালদার লালবাথানির পুজো

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

রণজয় সিংহ: আড়াইশো বছর পেরিয়ে গিয়েছে। সেই জৌলুশ হয় তো নেই। তার পরেও এখনও নজর কাড়ে মালদার মানিকচকের লালবাথানি গ্রামের জমিদারবাড়ির দুর্গাপুজো। একেবারে সাবেকি রীতি মেনেই এখানে হয়ে আসেছে মায়ের আরাধনা।

কৃষ্ণপক্ষের নবমী তিথিতে হয় বোধন। শুরু হয়ে যায় এই পুজো। মন্দির প্রাঙ্গনে ঘটে ভরে জল নিয়ে আসা হয় জমিদারবাড়ির দুর্গাপুকুর থেকে। সেই জল এনে দুর্গাপুকুর পাড়ে মন্ত্র উচ্চারণের মাধ্যমে ঘট ভরা হয়। পাঁঠাবলিও হয় এদিন। অনুষ্ঠানে বিশেষত গ্রামের পুরুষেরা অংশ নেন। এদিন থেকে ষষ্ঠীর আগের দিন পর্যন্ত মন্দির প্রাঙ্গনে সকাল-সন্ধ্যা চলে মা চণ্ডীর আরাধনা। ষষ্ঠীর সকালে নতুন করে ভরা হয় ঘট। রীতিনীতি মেনে শুরু হয় মা দুর্গার আরাধনা। দশমী পর্যন্ত পাঁচ দিন ধরে চলে আরাধনা।‌ এই পুজো করা হয় মূলত চ্যাটার্জি,ব্যানার্জি,মুখার্জী ও রায়বাড়ির তরফে।

গ্রামের একেবারে শেষ প্রান্তে রয়েছে এই মন্দির। ঠিক কবে এই পুজোর সূচনা হয়েছিল তা নিয়ে দ্বিমত রয়েছে। কবে অনেকেই বলেন, টানা ৬ পুরুষ ধরে চলে আসছে এই পুজো। নবমী তিথিতে পুজোর সূচনা। দায়িত্বে থাকেন জমিদার বাড়ির লোকজন। পৌরহিত্য করেন ওইসব পরিবারেরই পুরুষরা।

খুবই জাগ্রত দেবী হিসেবে এখানে পুজো পান লালবাথানির এই দেবী। শোনা যায়, বড় দুর্গার কাছে মানত করলে সেই মানত বিফলে যায় না। মনের ইচ্ছে পূরণের আশায় ভিড় জমান হাজার-হাজার ভক্ত।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Durga Puja