• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /মালদহ
  • /ভুয়ো বিল তৈরি কলেজের টাকা তছরুপ! অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ ABVP-র

ভুয়ো বিল তৈরি কলেজের টাকা তছরুপ! অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ ABVP-র

মালদহের গৌড় মহাবিশ্ববিদ্যালয়ে আর্থিক তছরুপের অভিযোগ। অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ ABVP-র। নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনী ব্য়বস্থা নেওয়ার দাবি তুলেছেন বিক্ষোভকারীরা।

Written ByTanumoy Ghosal
Published: Sep 30, 2026, 04:39 PM IST|Updated: Oct 05, 2026, 02:30 PM IST
joinshare
ভুয়ো বিল তৈরি কলেজের টাকা তছরুপ! অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ ABVP-র

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

রণজয় সিংহ: স্রেফ কলেজের তহবিল তছরুপ নয়, সঙ্গে আবার ভুয়ো বিলও! পুরাতন মালদহের গৌড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ দেখালেন AVBP-র সদস্যরা। নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তাঁরা। মুখ কুলুপ অধ্যক্ষের।

আগে ছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে। এখন গৌড় মহাবিদ্যালয় বা কলেজটির গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে। অভিযোগ, চলতি অর্থবর্ষে ১৫ অগাস্ট ও শিক্ষক দিবসের অনুষ্ঠানের জন্য অধ্যক্ষের স্বাক্ষর ছাড়া প্রায় ৫০ হাজার টাকার ভুয়ো বিল তৈরি করে কলেজ ফান্ড থেকে টাকা তোলা হয়েছে। বস্তুত, আগেও নাকি একই কায়দায় কলেজের টাকা তছরূপ করা হয়েছে!  

ABVP-র মালদা জেলার নেতা রিপন ঘোষের দাবি,  কলেজে ফান্ডের টাকার থেকে যা খরচ করা হয়েছে, তার হিসেব প্রকাশ করতে হবে। হিসেবে গরমিল থাকলে নিরপক্ষে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। যদিও ছাত্র সংগঠনের দাবি নিয়ে কোন মন্তব্য করতে চাননি গৌড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ।

এদিকে ছাত্র পরিষদের ডেপুটেশনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মালদা কলেজে। এদিন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈসা খান চৌধুরী  নেতৃত্বে কলেজে ডেপুটেশন দিতে যান ছাত্র পরিষদের সদস্যরা। কিন্তু গেটের সামনে তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ABVP সদস্য়। দু'পক্ষে স্লোগান-পালটা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কলেজে মোতায়েন পুলিস ও কেন্দ্রীয় বাহিনী।
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Malda News