• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /মালদহ
  • /সুইস স্ত্রী, দাদার সঙ্গে সংঘাতে দেশছাড়া! মমতার টানে কংগ্রেস-তৃণমূলে যোগ, প্রয়াত প্রাক্তন TMC বিধায়ক

সুইস স্ত্রী, দাদার সঙ্গে সংঘাতে দেশছাড়া! মমতার টানে কংগ্রেস-তৃণমূলে যোগ, প্রয়াত প্রাক্তন TMC বিধায়ক

Abu Naser Khan Choudhury death: প্রধানমন্ত্রীর দফতরে নালিশ জানানোর রাতেই কোনও কারণ না দেখিয়ে আবু নাসের ও তাঁর স্ত্রী এস্থারকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়। গণি খান চৌধুরীর মৃত্যুর (২০০৬) পর আবু নাসের খান চৌধুরী মালদায় ফিরে আসেন। ২০১৫ সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস ছেড়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

Edited BySoumita Khan
Published: Nov 19, 2026, 14:03 IST|Updated: Nov 19, 2026, 14:15 IST
joinshare
সুইস স্ত্রী, দাদার সঙ্গে সংঘাতে দেশছাড়া! মমতার টানে কংগ্রেস-তৃণমূলে যোগ, প্রয়াত প্রাক্তন TMC বিধায়ক

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

2

কালীঘাটে 'গৃহযুদ্ধ', পোস্ট-বিতর্কে কুণালের পাশে মমতা! কী বার্তা নেত্রীর?

3

সঙ্গী নাবালক? সোনা চুরিতে গ্রেফতার বিজেপির যুবনেতা!

4

পেট্রলে জল! পাম্প থেকে কিছুটা দূরে গিয়ে বাইকের...উত্তেজনা হাওড়ায়

5

কালীঘাটে 'গৃহযুদ্ধ'! 'একটু কড়া ডোজ দরকার', কুণালের নিশানায় উপাসনা-প্রিয়াঙ্কা?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

রণজয় সিংহ: প্রয়াত হলেন মালদার কৌতুয়ালী বাড়ির সদস্য তথা সুজাপুর বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক আবু নাসের খান চৌধুরী(লেবু)। দীর্ঘদিন ধরে বয়স্কজনিত রোগে অসুস্থ ছিলেন তিনি। কলকাতার এক বেসরকারি নাসিংহোমে ভর্তি ছিলেন। মৃত্যুকালে প্রাক্তন বিধায়কের বয়স হয়েছিল ৯২বছর। 

আবু নাসের খান চৌধুরীর পরিচয়

১৯৫১ সাল মালদা কলেজ থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৬ সালে মালদা কলেজ থেকে স্নাতক হন আবু নাসের খান চৌধুরী। এরপর বিদেশে চলে যান তিনি। ১৯৬৫ সালে লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে তাঁর প্রাথমিক স্নাতকোত্তর অধ্যায়ন এবং ইংল্যান্ডের লিসেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে এমফিল সম্পন্ন করেন। তিনি ১৯৮৬ সালে সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয় থেকে তার ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। 

সুইস মহিলাকে বিয়ে এবং ভাইয়ের সঙ্গে সম্পর্কে ফাটল

প্রয়াত কংগ্রেস নেতা তথা মালদার রূপকার এবি গণি খান চৌধুরীর ছোট ভাই ছিলেন। আবু নাসের খান চৌধুরী সুইজারল্যান্ডে পড়াশোনা ও বসবাস করতেন। তিনি এস্থার (Esther) নামক একজন সুইস মহিলাকে বিয়ে করেছিলেন। যিনি পূর্বে গণি খান চৌধুরীর স্ত্রী ছিলেন। এই বিষয়ে দুই ভাইয়ের সম্পর্কে গভীর ফাটল হয়। ১৯৮৬ সালে আবু নাসের যখন মালদায় ফিরে আসেন। তখন পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার নিয়ে দুই ভাইয়ের মধ্যে চরম বিবাদ শুরু হয়। আবু নাসেরের রিট পিটিশন (Writ Petition) অনুযায়ী, ১৯৮৬ সালের ৩ আগস্ট তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী গণি খান চৌধুরী পিস্তল দেখিয়ে তাঁকে ও তাঁর স্ত্রীকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছিলেন।পারিবারিক এই বিবাদ এক পর্যায়ে রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহারের অভিযোগ পর্যন্ত গড়ায়।

আরও পড়ুন: ঝুঁকি নিলেই ছবি হয়ে যাবেন: নিজের কথাই হল সত্যি! মনসা পুজোর আসরেই সাপের কামড়ে মৃত্যু 'সর্পবন্ধু' রাহুলের

দেশছাড়া হন আবু নাসের

১৯৮৬ সালের অগাস্ট মাসে আবু নাসের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বুটা সিং ও প্রধানমন্ত্রীর দফতরে এ বিষয়ে অভিযোগ জানান। প্রধানমন্ত্রীর দফতরে নালিশ জানানোর  রাতেই কোনও কারণ না দেখিয়ে আবু নাসের ও তাঁর স্ত্রী এস্থারকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়। মাত্র আধা ঘণ্টা সময় দিয়ে পরদিন সকালে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে তাঁদের লন্ডনে পাঠিয়ে দেওয়া হয় এবং ভারতে পুনঃপ্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। আবু নাসের অভিযোগ করেছিলেন, গণি খান চৌধুরী তাঁর মন্ত্রিত্বের প্রভাব খাটিয়ে তাঁকে নিজের দেশ ও পৈতৃক ভিটে থেকে উচ্ছেদ করেছেন। পরবর্তীতে দীর্ঘ আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি দেশে ফেরার অধিকার পান। 

আবু নাসেরের দেশে প্রত্যাবর্তন 

গণি খান চৌধুরীর মৃত্যুর (২০০৬) পর আবু নাসের খান চৌধুরী মালদায় ফিরে আসেন। বছর তিনেক পর সক্রিয় রাজনীতির ময়দানে নামেন। জাতীয় কংগ্রেস টিকিটে সুজাপুর বিধানসভার উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিধায়ক হন। ২০১১ সালেও বিধানসভা নির্বাচনে সুজাপুর থেকে জয়লাভ করেন। মমতা সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের প্রতি মন্ত্রী হিসেবে দায়িত্ব পান।

তৃণমূলের বিধায়ক আবু নাসের আলি

২০১২ সালের সেপ্টেম্বরে কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার থেকে সমর্থন প্রত্যাহার করলে তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন। ২০১৫ সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস ছেড়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে সুজাপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর কাছে পরাজিত হন। এরপর থেকে কার্যত রাজনৈতিক মাঠ থেকে দূরে সরে যেতে থাকেন। 

আরও পড়ুন: কোটি টাকার রহস্যভেদে মধ্যরাতে অ্যাকশন! TMC বিধায়কের বাড়িতে CID, কোথায় শামিম আহমেদ?

আবু নাসের খান চৌধুরীর স্ত্রী এস্থারের মৃত্যুর পর মালদায় আবার বিয়ে করেছিলেন। শেষ বয়সে দ্বিতীয় স্ত্রীর সঙ্গেই ছিলেন তিনি। ঈষা খান চৌধুরী জানান, তাঁর জেঠুর মৃত্যুতে শোকাহত ও মর্মাহত। মৌসম বেনজির নুর বলেন, 'আমার মামার মৃত্যুতে শোকাহত ও মর্মাহত। আমাদের পরিবারের সদস্য ছিলেন তিনি।' কৌতুয়ালিতে তাঁর শেষকর্ম করা হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
TMC