• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /ঝুঁকি নিলেই ছবি হয়ে যাবেন: নিজের কথাই হল সত্যি! মনসা পুজোর আসরেই সাপের কামড়ে মৃত্যু 'সর্পবন্ধু' রাহুলের

ঝুঁকি নিলেই ছবি হয়ে যাবেন: নিজের কথাই হল সত্যি! মনসা পুজোর আসরেই সাপের কামড়ে মৃত্যু 'সর্পবন্ধু' রাহুলের

রাহুলকে সাপ কামড়ানোর পরেও তিনি চিকিৎসার জন্য হাসপাতালে যেতে রাজি হননি। পরিবারের লোকজন ও স্থানীয়রা রাহুলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাহুলের পুরোনো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রীতিমত শোক প্রকাশ করেন তাঁর বন্ধু এবং অনুগামীরা।

Edited BySoumita Khan
Published: Nov 19, 2026, 10:13 IST|Updated: Nov 19, 2026, 10:41 IST
joinshare
ঝুঁকি নিলেই ছবি হয়ে যাবেন: নিজের কথাই হল সত্যি! মনসা পুজোর আসরেই সাপের কামড়ে মৃত্যু 'সর্পবন্ধু' রাহুলের

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

2

কালীঘাটে 'গৃহযুদ্ধ', পোস্ট-বিতর্কে কুণালের পাশে মমতা! কী বার্তা নেত্রীর?

3

সঙ্গী নাবালক? সোনা চুরিতে গ্রেফতার বিজেপির যুবনেতা!

4

পেট্রলে জল! পাম্প থেকে কিছুটা দূরে গিয়ে বাইকের...উত্তেজনা হাওড়ায়

5

কালীঘাটে 'গৃহযুদ্ধ'! 'একটু কড়া ডোজ দরকার', কুণালের নিশানায় উপাসনা-প্রিয়াঙ্কা?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

সৌরভ চৌধুরী: বাড়ির মনসা পুজোয় সাপ নিয়ে খেলা দেখানোর সময় সাপের কামড়ে মৃত্যু হল ঝাড়গ্রামের সর্পবন্ধু রাহুল দণ্ডপাটের বাজছিল ঢাকঢোল। মাথায় পুজোর ঘট নিয়ে দাঁড়িয়ে ছিলেন মহিলারা। গলায় জীবন্ত বিষধর সাপ ঝুলিয়ে 'ঝাঁপান' (পুজো বা অনুষ্ঠানে সাপের খেলা দেখানো) করছিলেন সর্পবন্ধু নামে পরিচিত রাহুল দণ্ডপাট। চারপাশে ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা অনেকেই সেই মুহূর্তের ছবি ও ভিডিয়ো করছিলেন।  

ভিডিয়োতে দেখা যায়, রাহুলের গলায় ঝুলে থাকা সাপটি হঠাৎ তাঁরা বাঁ হাতে কামড় দেয়। তারপরেই লাফালাফি শুরু করে রাহুল। ছুটে উঠে যায় পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের হুডের উপরে। এরপরই অজ্ঞান হয়ে যান রাহুল। পরিবারের লোকজন ও স্থানীয়রা রাহুলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গত মঙ্গলবার বিকেলে সর্পবন্ধু রাহুলের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া দেখা যায় এলাকায়। 

রাহুলের পরিচয়:

ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ ব্লকের খাড়বান্ধি গ্রাম পঞ্চায়েতের চৌনিশোল গ্রামে রাহুলের বাড়ি। ৩২ বছর বয়সী রাহুলের পরিবারে মা, বাবা, স্ত্রী ও চার বছরের এক ছেলে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাহুল প্রায় দশ বছরের বেশি সময় ধরে সাপ ধরতেন। ঘরে, দোকানে বা কোন লোকালয়ে সাপ দেখা গেলে তাঁকে জানানো হলে সে গিয়ে সাপ উদ্ধার করে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেয়। এবং সেই উদ্ধারের ভিডিয়ো পোস্ট করতেন সোশ্যাল মিডিয়ায়। গোপীবল্লভপুর ১, গোপীবল্লভপুর ২ ও সাঁকরাইল ব্লকে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। সকলের কাছে সর্পবন্ধু নামে পরিচিতও পান। 

আরও পড়ুন: কিস্তির টাকা আদায়ের নামে চরম নৃশংসতা! বৃদ্ধাকে বেধড়ক মারধরের অভিযোগ ব্যাংক অফিসারের বিরুদ্ধে

সাপ উদ্ধারের ক্ষেত্রে রাহুল কোনও পরিশ্রমিক নিতেন না বলেই জানা গিয়েছে। তবে, সাপ ধরার কৌশল সে কোথা থেকে শিখেছে বা কোন সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে ছিলেন কি না তা জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে তিনি বারবার সতর্ক করে বলতেন, 'কেউ আমার মতো ঝুঁকি নিবেন না। তাহলে ছবি হয়ে যাবেন'। 

ঘটনার দিন ঠিক কী হয়েছিল?

এদিন রাহুলের বাড়িতে মনসা পুজোর আয়োজন করা হয়েছিল। পুজোর জন্য মাথায় করে ঘট নিয়ে আসছিলেন মহিলারা। বাজানো হচ্ছিল ঢাক-ঢোল। গলায় জীবন্ত সাপ ঝুলিয়ে 'ঝাঁপান' করছিলেন রাহুল। সেই মুহূর্তের একটি ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, ঝাঁপান চলাকালীন গলায় জীবন্ত সাপ ঝোলানো অবস্থায় অন্যমনস্ক হয়ে একজনের সঙ্গে কথা বলছিলেন রাহুল। সেই সময় হঠাৎই সাপটি রাহুলের বাঁ হাতে কামড় দেয়। 

মুহূর্তের মধ্যে গলা থেকে সাপটিকে নীচে ফেলে দেন রাহুল। উত্তেজিত হয়ে লাফালাফি শুরু করেন তিনি। পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের হুডে ছুটে গিয়ে উঠে যায়। তবে, কোন সাপ রাহুলকে কামড়েছে তা জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাহুলকে সাপ কামড়ানোর পরেও তিনি চিকিৎসার জন্য হাসপাতালে যেতে রাজি হননি। তার অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় পরিবারের লোকজন ও স্থানীয় গ্রামবাসীরা উদ্ধার করে রাহুলকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক রাহুলের শারীরিক পরীক্ষা করার পর তাঁকে মৃত বলে ঘোষণা করে। 

আরও পড়ুন: কোটি টাকার রহস্যভেদে মধ্যরাতে অ্যাকশন! TMC বিধায়কের বাড়িতে CID, কোথায় শামিম আহমেদ?

সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া

ঘটনার পরেই সাপ ধরা অবস্থায় রাহুলের পুরোনো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রীতিমত শোক প্রকাশ করেন তাঁর বন্ধু এবং অনুগামীরা। উপযুক্ত প্রশিক্ষণ ছাড়াই সাপ ধরে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে আসার জন্য অনেকেই সর্পবন্ধু নামে পরিচিতি লাভ করে। সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম আসা শুরু হলে সাপ ধরাকেই অনেকে নেশা ও পেশা দুই বানিয়ে নেন বলে অনেকের যুক্তি। 

তবে, উপযুক্ত প্রশিক্ষণ এবং দক্ষতা ছাড়া কখনোই সাপ সহ কোন বন্যপ্রাণী ধরা বা তাদের নিয়ে খেলা করা আইনত অপরাধ বনদফতরের নজরে। ঝাড়গ্রাম বন বিভাগের এক আধিকারিক বলেন,' সাপ বা অন্য কোন বন্যপ্রাণী লোকালয়ে দেখা গেলে বনদফতরে জানালে তা উদ্ধার করা হয়। তবে সাধারণ মানুষের ক্ষেত্রে সাপ বা অন্য কোন বন্যপ্রাণী ধরা বা তাদের নিয়ে খেলা করা উচিত নয়। এতে প্রাণহানির আশঙ্কা রয়েছে।'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Accident