• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কোটি টাকার রহস্যভেদে মধ্যরাতে অ্যাকশন! TMC বিধায়কের বাড়িতে CID, কোথায় শামিম আহমেদ?

কোটি টাকার রহস্যভেদে মধ্যরাতে অ্যাকশন! TMC বিধায়কের বাড়িতে CID, কোথায় শামিম আহমেদ?

এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়েছেন পাশাপাশি রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে পৃথক আরও একটি মামলা দায়ের করেছেন তৃণমূল বিধায়ক। আর তার আগেই শামিম আহমেদের খোঁজে পুলিসের এই তল্লাশি অভিযান ঘিরে জোর আলোড়ন ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

Written BySoumita KhanEdited BySoumita Khan
Published: Nov 19, 2026, 08:13 IST|Updated: Nov 19, 2026, 09:43 IST
joinshare
কোটি টাকার রহস্যভেদে মধ্যরাতে অ্যাকশন! TMC বিধায়কের বাড়িতে CID, কোথায় শামিম আহমেদ?

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

2

কালীঘাটে 'গৃহযুদ্ধ', পোস্ট-বিতর্কে কুণালের পাশে মমতা! কী বার্তা নেত্রীর?

3

সঙ্গী নাবালক? সোনা চুরিতে গ্রেফতার বিজেপির যুবনেতা!

4

পেট্রলে জল! পাম্প থেকে কিছুটা দূরে গিয়ে বাইকের...উত্তেজনা হাওড়ায়

5

কালীঘাটে 'গৃহযুদ্ধ'! 'একটু কড়া ডোজ দরকার', কুণালের নিশানায় উপাসনা-প্রিয়াঙ্কা?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

নকিব উদ্দিন গাজী: বড় বিপাকে মগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক। বুধবার মধ্যরাতে বিধায়ক শামিম আহমেদের খোঁজে যৌথ অভিযানে নামে সিআইডি ও ডায়মন্ড হারবার পুলিস। জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের হিংচে বেড়িয়ার বিধায়কের বাড়িতে গিয়ে তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। দীর্ঘক্ষণ অফিসাররা বাড়ির গেট ধাক্কাধাক্কি করার পাশাপাশি চিৎকার করেন। বাড়ির ভেতরের লোকজনদের ডাকাডাকি করেন। বাড়িতে শামিমকে পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

কেন শামিম আহমেদের খোঁজে সিআইডি এবং পুলিস?

সম্প্রতি ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের একটি দলীয় কার্যালয় থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার হয়। সেই ঘটনার তদন্তেই নাম জড়ায় মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক শামিম আহমেদের।‌ যদিও অভিযোগ অস্বীকার করেন বিধায়ক। পালটা শামিম আহমেদ অভিযোগ করেন যে, তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এবং এই অভিযোগ তুলে তিনি ডায়মন্ড হারবার পুলিসের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

আরও পড়ুন: বছর শেষে রেলপথে বড়সড় বিপর্যয়! টানা ২৫ দিন বাতিল ৯০ ট্রেন, ঘুরপথে চলবে আরও ৮

পুরো ঘটনার সিবিআই তদন্তের দাবি জানানোর পাশাপাশি রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে পৃথক আরও একটি মামলা দায়ের করেছেন বিধায়ক। আর আদালতের প্রক্রিয়ার মাঝেই বিধায়কের খোঁজে পুলিসের এই মধ্যরাতের অভিযান ঘিরে জেলার রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে।

উল্লেখ্য, সরিষার পার্টি অফিস থেকে ১ কোটি টাকা উদ্ধারের পর ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন শামীম। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কের সাংবাদিক বৈঠকের সময় তাঁকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় । কিন্তু তারপর থেকেই কার্যত প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে। এবার নতুন মামলার তদন্তে তাঁর বাড়িতে CID-র হানা ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর প্রশাসন বিধায়ক শামিম আহমেদের নিরাপত্তায় থাকা রক্ষীদের তুলে নেয়। পুলিস সূত্রে দাবি করা হয় যে, তিনি দীর্ঘদিন দীর্ঘদিন বাড়িতে থাকছেন না এবং নিরাপত্তারক্ষীরাও তাঁর অবস্থান জানেন না, সে কারণেই নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
TMC