অয়ন ঘোষাল: বর্ষশেষে সকলেই মোটামুটি ঘুরতে যান। তবে, রেলের বিজ্ঞপ্তি থেকে কিছুটা থমকে যেতে হতে পারে। কারণ, দক্ষিণ পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনের ঝাড়সুগুড়া প্যাসেঞ্জার ইয়ার্ডের পুনর্গঠনের কাজ চলছে। আর তার জন্য একাধিক ট্রেনের পরিষেবা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর জেরে আগামী ২৫ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দিনে মোট ৯০টি ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি ৮টি ট্রেনকে ঘুরপথে চালানো হবে এবং ৫টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে।
দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বাতিল, ঘুরপথে চলাচল এবং যাত্রাপথ সংক্ষিপ্ত করার বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে।
ডেমু এবং মেমু বাতিল
১) ৬৮০৩১/৬৮০৩২ ঝাড়সুগুড়া–সম্বলপুর– ঝাড়সুগুড়া মেমু: ২৭ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর।
২) ৬৮০৩৩/৬৮০৩৪ ঝাড়সুগুড়া–সম্বলপুর–ঝাড়সুগুড়া মেমু: ২৭ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর।
৩) ৬৮৮৬১ গোন্ডিয়া–ঝাড়সুগুড়া মেমু: ২৬ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর।
৪) ৬৮৮৬২ ঝাড়সুগুড়া–গোন্ডিয়া মেমু: ২৭ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর।
৫) ৬৮০২৯/৬৮০৩০ রাউরকেলা–ঝাড়সুগুড়া–রাউরকেলা মেমু: ২৭ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর।
৬) ১৮১৭৫ হাতিয়া–ঝাড়সুগুড়া এক্সপ্রেস: ২৬ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর।
৭) ১৮১৭৬ ঝাড়সুগুড়া–হাতিয়া এক্সপ্রেস: ২৭ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর।
৮) ১৮১০৯/১৮১১০ টাটানগর–এনএসসিবি ইতওয়ারি–টাটানগর এক্সপ্রেস: ২৯ নভেম্বর এবং ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর।
৯) ১৮১২৫/১৮১২৬ রাউরকেলা–পুরী–রাউরকেলা এক্সপ্রেস: ২৯ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর।
দূরপাল্লার ট্রেন বাতিল
১০) ১২২২২ হাওড়া–পুনে দুরন্ত এক্সপ্রেস: ২৬ নভেম্বর, ৩ ডিসেম্বর ও ১২ ডিসেম্বর।
১১) ১২২২১ পুনে–হাওড়া দুরন্ত এক্সপ্রেস: ২৮ নভেম্বর, ৫ ডিসেম্বর ও ১৪ ডিসেম্বর।
১২) ১৭০০৭ চার্লাপল্লি–দরভাঙ্গা এক্সপ্রেস: ২৮ নভেম্বর, ৫ ডিসেম্বর, ৮ ডিসেম্বর ও ১২ ডিসেম্বর।
১৩) ১৭০০৮ দরভাঙ্গা–চার্লাপল্লি এক্সপ্রেস: ১ ডিসেম্বর, ৮ ডিসেম্বর, ১১ ডিসেম্বর ও ১৫ ডিসেম্বর।
১৪) ১২৩৭৬ জসিডি–তাম্বারাম এক্সপ্রেস: ২৫ নভেম্বর ও ২ ডিসেম্বর।
১৫) ১২৩৭৫ তাম্বারাম–জসিডি এক্সপ্রেস: ২৮ নভেম্বর ও ৫ ডিসেম্বর।
১৬) ১৮৫২৩ বিশাখাপত্তনম–বারাণসী এক্সপ্রেস: ২৯ নভেম্বর, ৬ ডিসেম্বর, ৯ ডিসেম্বর ও ১৩ ডিসেম্বর।
১৭) ১৮৫২৪ বারাণসী–বিশাখাপত্তনম এক্সপ্রেস: ৩০ নভেম্বর, ৭ ডিসেম্বর, ১০ ডিসেম্বর ও ১৪ ডিসেম্বর।
১৮) ১৬৬১৯ পোডানুর–ধানবাদ এক্সপ্রেস: ২৮ নভেম্বর, ৫ ডিসেম্বর ও ১২ ডিসেম্বর।
১৯) ১৬৬২০ ধানবাদ–পোডানুর এক্সপ্রেস: ৩০ নভেম্বর, ৭ ডিসেম্বর ও ১৪ ডিসেম্বর।
২০) ২২৮৩৯/২২৮৪০ রাউরকেলা–ভুবনেশ্বর– রাউরকেলা এক্সপ্রেস: ১১ থেকে ১৫ ডিসেম্বর
২১) ) ২২৮৩৯/২২৮৪০ রাউরকেলা–ভুবনেশ্বর– রাউরকেলা এক্সপ্রেস: ১১ থেকে ১৫ ডিসেম্বর।
২২) ২২৮৬১ হাওড়া–কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস: ১১, ১৩, ১৫ ও ১৭ ডিসেম্বর।
২৩) ২২৮৬২ কান্তাবাঞ্জি–হাওড়া ইস্পাত এক্সপ্রেস: ১২, ১৪, ১৬ ও ১৮ ডিসেম্বর।
২৪) ১২৮৭১ হাওড়া–জুনাগড় রোড ইস্পাত এক্সপ্রেস: ১২, ১৪ ও ১৬ ডিসেম্বর।
২৫) ১২৮৭২ জুনাগড় রোড–হাওড়া ইস্পাত এক্সপ্রেস: ১৩, ১৫ ও ১৭ ডিসেম্বর।
২৬) ১২৮৮৯ টাটানগর–এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস: ১১ ডিসেম্বর।
এগুলো-সহ মোট ৯০ টা ট্রেন
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)