জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বদলের বাংলায় নজর আদিবাসী উন্নয়নের। জনজাতি গৌরব দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তা, 'পশ্চিমবঙ্গ সরকার আদিবাসীদের জন্য কাজ শুরু করে দিয়েছে। প্রত্যেককে জমির পাট্টা আমরা দিয়েছি। ধরেই নিন, বনভূমির মালিকানাও পাবেন। সারা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে আদিবাসীরা আছে, জমি দেওয়ার কাজ, ঘর দেওয়ার কাজ এই সরকার করবে'।
আলিপুরদুয়ারে জনজাতি গৌরব দিবসে উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। কুমারগ্রামের রায়ডাক চা বাগানের গল্ফ মাঠে সভায় তিনি বলেন, 'আপনারা ২ হাত তুলে আমাদের সমর্থন করেছেন। পশ্চিম বাংলায় ১৬ আসন আদিবাসী সংরক্ষিত। সেই আসনে তো জিতেইছিল, কাশীপুরে জিতিয়েছেন জেনারেল সিটেও। আমরা কৃতজ্ঞ। হস্টেলে বরাদ্দ বাড়িয়েছি, জয় জোহার ভাতা ছিল এক হাজার, দেড় হাজার করেছি। কিছু লিম্বু সমাজের লোক বলল, আমাদের লোকশিল্পী ভাতা পাচ্ছি না। সবাইকে ভাতা দেওয়ার কাজ করব। টোটো সম্প্রদায়কে স্পেশাল রেশন প্য়াকেজ দিচ্ছি। চা বাগানের শ্রমিকদের পাঁচ হাজার টাকা, সরকারের তরফে ২০ হাজার শ্রমিক দেওয়ার কাজ করেছি। নিশ্চিন্তে থাকুন, আপনাদের যা প্রকল্প আছে, সব কাজ সরকার করবে'।
মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, 'আপনাদের যে সংরক্ষণ বাবা আম্বেদকর দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেড়ে নিয়েছিল। এখনও পর্যন্ত চাকরিতে SC সংরক্ষণ বাধ্য়তামূলক, আমি দেখে নিচ্ছি। যত SC সার্টিফিকেট ইস্যু হয়েছে, সব বাতিল করে দেওয়ার কাজ করছি। একটাও ইস্যু হবে না। চা বাগান নিয়ে সমস্য়া ভুগছেন, সেটাও সমাধান করার কাজ সরকার করবে। আবাস থেকে অন্নপূর্ণা যোজনা, যা যা আপনাদের দরকার, সব আমরা করব'।
এর আগে, লোকনাথপুর আশ্রম হোস্টেলে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। নতুন সরকারের আমলে পড়ুয়া জন্য় খাবারের বরাদ্দ বেড়েছে। পড়ুয়াদের বলেন, 'তোমাদের পুষ্টিকর খাবার খাওয়ার ক্ষেত্রে অবহেলা হয়, তোমরা সরাসরি আমাদের সরকারের যে পোর্টাল আছে, সেখানে তোমাদের যুক্ত হতে হবে না, আমি চাই না তোমরা মোবাইল ফোন ব্যবহার কর। তোমরা তোমাদের অভিভাবক, বাবা-মাদের বলবে, বাবারা যেন অভিযোগ করে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)